Positional Astronomy Course 2026, 20 March | Event in Krishnanagar | AllEvents

Positional Astronomy Course 2026

Krishnanagar Adventure Foundation - KAF

Highlights

Fri, 20 Mar • 10:00 AM

Sister Nivedita Model School

55+ people are Interested
Advertisement

Date & Location

Fri, 20 Mar • 10:00 AM (IST)

Sister Nivedita Model School

Gachha, Bejpara, Muragachha, Krishnanagar, India

Save location for easier access

Only get lost while having fun, not on the road!

About the event

Positional Astronomy Course 2026
*|| অবকাশে আকাশে ২০২৬ ||*
আগামী 20 - 22 মার্চ 2026 দুই রাতের আকাশ চর্চার আসর *অবকাশে আকাশে*-র আয়োজন করেছে কৃষ্ণনগর অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন। সহযোগিতায় জগদীশ বোস বিজ্ঞান কেন্দ্র। ১০ বছরের ঊর্ধ্বে যেকোনো পুরুষ / মহিলা যোগ দিতে পারবেন।

কৃষ্ণনগরের অদূরে জনবসতি থেকে দূরে জঙ্গল ও মাঠ সংলগ্ন এক মনোরম পরিবেশে তারায় ভরা চৈত্র মাসের রাতে নির্ভেজাল আকাশচর্চা। সন্ধ্যাকাশে সাথী থাকবে অমাবস্যা পার করে সবে দেখা দেওয়া একফালি চাঁদ - আর রাত বাড়লে নিকষ অন্ধকারে আকাশ ভরা তারা। থাকছে একাধিক টেলিস্কোপ। আকাশগঙ্গার দেখা পাওয়াও অস্বাভাবিক নয়। অ্যাস্ট্রোফটোগ্রাফি চর্চা সহ ভিসুয়াল পজিশনাল অ্যাস্ট্রোনমির সুর্বণ সুযোগ রাতভোর।

*আর একটি দুর্দান্ত অভিজ্ঞতা হতে চলেছে 21 মার্চ মহাবিষুব ক্ষণে (Vernal Equinox) কর্কটক্রান্তি রেখায় দাঁড়িয়ে সমান দিনরাত্রির দিনে পূর্বাকাশে সূর্যোদয় দর্শন।*

সারাদিন থাকছে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে হাতে কলমে বিভিন্ন গনণার যাচাই। মহাবিশ্ব এবং আকাশ দেখা সম্পর্কে আলোচনা ও সৌরকলঙ্ক দেখা। ক্যাম্পফায়ার, গ্রুপ ফটো আর সার্টিফিকেট তো থাকছেই।

স্কুলবাড়ির ছিমছাম পরিবেশে থাকা-খাওয়া ও আকাশ চর্চা।কাছাকাছি যারা থাকেন - যাদের থাকা খাওয়ার বন্দোবস্ত আমাদের করতে হচ্ছে না, তারাও সুযোগ পাবেন বিভিন্ন কর্মকান্ডে অংশ নেওয়ার আর সার্টিফিকেটও পাবেন।

দেরি না করে আজই নাম নথিভুক্ত করুন। আসন সংখ্যা সীমিত।

*স্থানঃ*
সিস্টার নিবেদিতা মডেল স্কুল - গাছা, নাকাশিপাড়া, নদিয়া [NH12 এর পাশে] । অংশগ্রহণকারীকে নিজের উদ্যোগে মার্চের 20 তারিখ সকাল 10 টা থেকে দুপুর 12 টার মধ্যে অনুষ্ঠানস্থলে পৌঁছতে হবে।

*সময়সীমাঃ*
20 মার্চ শুক্রবার সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত রেজিস্ট্রেশন। লাঞ্চের পর থেকে ওয়ার্কশপ শুরু। 22 মার্চ রবিবার ব্রেকফাস্ট করে সকাল আটটায় কোর্স শেষ।

*কোর্স ফিঃ [অফেরতযোগ্য]*
থাকা খাওয়া সহ - 1000 টাকা
থাকা খাওয়া বাদে - 500 টাকা

*যোগাযোগঃ*
পুষ্পেন্দু মজুমদার - +91 93333 80006
অপু সরকার - +91 97326 35323


Also check out other Workshops in Krishnanagar.

interested
Stay in the loop for updates and never miss a thing. Are you interested?
Yes
No

Ticket Info

Tickets for Positional Astronomy Course 2026 can be booked here.

Advertisement

Nearby Hotels

Sister Nivedita Model School, Gachha, Bejpara,Muragachha, Krishnanagar, India
Reserve your spot

Host Details

Krishnanagar Adventure Foundation - KAF

Krishnanagar Adventure Foundation - KAF

Are you the host? Claim Event

Advertisement
Positional Astronomy Course 2026, 20 March | Event in Krishnanagar | AllEvents
Positional Astronomy Course 2026
Fri, 20 Mar • 10:00 AM