

# Event Details

- **Event Name**: ডে লং ট্রিপে চায়ের দেশ শ্রীমঙ্গল ভ্রমণে GDM (03)
- **Event Start and End Date**: Thu, 02 Jul, 2026 at 10:00 pm – Fri, 03 Jul, 2026 at 06:00 am
- **Event Description**: ট্রিপের ধরণ : ডে লং ট্রিপ।
হোস্ট : মারিয়া সরকার মুনা (01784303723 - whatsapp)।

?এটি জিডিএম (GDM) এর একটি অফিসিয়াল  কমার্শিয়াল ইভেন্ট। 
?আমাদের পুরোনো গ্রূপ লিঙ্কঃ https://www.facebook.com/groups/GroupDeMadventurers/
আমাদের পেজ লিঙ্কঃ https://www.facebook.com/GroupDeMadventurers

চায়ের রাজধানী খ্যাত পর্যটন নগরী শ্রীমঙ্গল। প্রকৃতির নিজ হাতে গড়া দৃষ্টিনন্দন শহর শ্রীমঙ্গল। প্রায় দেড় শতাধিক বছরের প্রাচীন চা শিল্পের ঐতিহ্যের গৌরব বহনকারী দীর্ঘকালের পথ পরিক্রমায় প্রাকৃতিক আশ্রয়ে গড়ে উঠা পাহাড় ও সমতল ভূমির ওপর ছোট এই শহরের অবস্থান।

অপরুপ নৈসর্গিক ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গলের চা বাগানের মধ্যে বয়ে চলা আঁকাবাঁকা মেঠো পথ, পাহাড়ি ঝর্ণা, পাহাড়, হাইল-হাওরের মত জলাভূমি এবং অতিথি পাখির বিচরণের অভয়ারণ্য বাইক্কাবিল, লেক এবং বিভিন্ন প্রজাতির গাছ-গাছালি ও বন্যপ্রাণী সমৃদ্ধ এই উপজেলা।


সারাদিনে যা যা ঘুরে দেখবো 
★ লাউয়াছড়া উদ্ভিদ উদ্যান
★ খাসিয়া পল্লী
★ নূরজাহান টি স্টেট
★ মাধবপুর লেক
★ মনিপুরী পাড়া
★ লাল পাহাড় 
★ নীলকন্ঠ 

✅ প্যাকেজ যা যা অন্তর্ভুক্ত থাকবে ?
★ ঢাকা টু শ্রীমঙ্গল আসা- যাওয়া [নন এসি বাস/ট্রেন]
★ ৩ বেলা স্বাস্থ্যসম্মত খাবার (সকাল এবং দুপুর ও রাত) 
★ শ্রীমঙ্গলে ঘুরাঘুরির জন্য রিজার্ভ জীপ গাড়ি 
★ ট্যুরের সার্বক্ষণিক দক্ষ গাইড
★ মেয়েদের জন্য ফ্রেশ ড্রেস চেঞ্জ হওয়ার জন্য ১ টি রুম থাকবে। 


❌ প্যাকেজ যা যা অন্তর্ভুক্ত না ?
 ইভেন্টে উল্লেখ নেই এমন খরচ 

? খাবার মেনু ?
সকাল - চিকেন খিচুড়ি, মিনারেল ওয়াটার, চা।
দুপুর- ভাত, ভর্তা, ডাল, গরু/ মুরগী, সবজি এবং মিনারেল ওয়াটার।
রাত - চিকেন বিরানি, কোল্ড ড্রিঙ্কস। 


সম্ভাব্য ট্যুর প্ল্যান: 
আগামী ১১ই জুন ২০২৬  বৃহস্পতিবার রাতের ট্রেনে/বাসে রওনা দিয়ে আমরা যাচ্ছি একদিনের রিলাক্স ট্রিপে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। 

১২ই জুন ২০২৬ ভোরে ট্রেন থেকে নেমে আমরা যে কোনো একটা রেস্টুরেন্ট/ হোটেলে ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে নিবো।  নাস্তা শেষে চান্দের গাড়ি/ লেগুনায় করে চলে যাবো লাউয়াছড়া জাতীয় উদ্যানে, উদ্যানে ঘুরাঘুরি শেষ করে যাবো খাসিয়া পল্লীতে।

খাসিয়াপল্লী থেকে বের হয়ে আমরা যাবো মাধবপুর লেকের উদ্দেশ্য আর যাওয়ার পথে সেই অপরুপ সৌন্দর্যে ঘেরা নুর জাহান চা বাগানে কিছুক্ষন উপভোগ করবো।

তারপর শহরে এসে পানসী/রিজিক রেস্টুরেন্টে খেয়ে আমরা ফ্রেশ হওয়ার জন্য হোটেলে বুক করে রাখা রুমে চলে যাবো।ফ্রেশ হয়ে বের হয়ে আমরা যাবো মণিপুরী পাড়ার উদ্দেশ্য।(হাতে সময় থাকলে ফিনলে চা বাগানে কিছুক্ষন সময় কাটাবো)।তারপর মণিপুরী পাড়া, লাল পাহাড়, নীলকন্ঠে ঘুরাঘুরি শেষ করে সন্ধ্যায় আমরা গাড়িতে করে চলে যাবো শ্রীমঙ্গল শহরে। সন্ধ্যায় যেহেতু তেমন কোনো কাজ নেই কেউ চাইলে শ্রীমঙ্গল শহর টা ঘুরে দেখতে পারবেন। রাত ৯.০০ টায় পানশী/রিজিক রেস্টুরেন্টে ডিনার শেষে রাতের ট্রেনে/বাসে করে রওনা হবো ঢাকার উদ্দ্যেশ্যে। 

১৩ই জুন শনিবার, ২০২৬ ভোরে ঢাকায় থাকবো ইন শা আল্লাহ। 

? ইভেন্ট ফি - 3500 টাকা (Non - Ac)

? কনফার্ম করতে নিম্নে উল্লেখিত বিকাশ নম্বর এ ২০৪০ টাকা বিকাশ করে ইনফর্ম করুন এবং অংশ হয়ে যান একটি ভিন্ন রকম এ্যাডভেঞ্চারের।
✤✤ বুকিং সিস্টেম ✤✤
✦ বিকাশ নম্বর
শরীফ - 01674948668 ( Bkash + Nagad) 
পলাশ - 0 1757-831318 ( Bkash)
আরিফ - 01912191847 (Rocket)
লালন- 01711312726 (Nagad)
মুনা - 01784303723 ( Bkash + Nagad)

ব্যাংক একাউন্ট: 
ক)
Bank Name: Mutual Trust Bank PLC
Account No: 1311003619562
A/C Name: MOHAMMAD SAMSUL AREFIN
NPSB+BEFTN
Account Type: Savings
Routing No: 145263610
Branch Code (SWIFT): MTBLBDDHPPB
Branch: Panthapath, Dhaka-1205.

খ)
Shahjalal Islami Bank PLC
Account Name: GDM TOURS & TRAVELS
Account No: 407611100000303
(NPSB+BEFTN)
Account Type: AL-WADIAH Current
Routing No: 190262903
Branch : Darus Salam Road
Branch Code: 4076
Swift Code: SJBLBDDHCPC
Mirpur-01, Dhaka-1216
⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆
কনফার্ম করার শেষ সময় : সিট ফিল আপ হওয়ার আগ পর্যন্ত।

? ইভেন্ট ফি অন্তর্ভুক্ত:
১। ঢাকা শ্রীমঙ্গল ঢাকা আসা যাওয়া ট্রান্সপোর্ট খরচ
২।ট্রিপের দিন সকাল, দুপুর এবং রাতের তিন বেলা খাবার।
৩। লেগুনা/চাঁদের গাড়ি খরচ।
৪। সকল এন্ট্রি ফি।

✤✤ যা যা সাথে নিবেন ✤✤
✦ এটি একটি রিল্যাক্সিং ট্যুর। প্রয়োজনমত আরামদায়ক পোষাক ও নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য সাথে নিলেই হবে।পারলে একটা হাতপাখা ও নিয়ে নিবেন।
✦ শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসপত্র বহন করতে হালকা ব্যাকপ্যাক।
✦ ক্যাপ, সানগ্লাস, ছাতা ।
✦ ক্যামেরা।
✦ মোবাইল ক্যামেরা সহ যাবতীয় জিনিসপত্র শুকনো রাখতে পলিথিন ব্যাগ।

✤✤ যা অবশ্যই মনে রাখা দরকার ✤✤
✦কোনোভাবেই দলছুট হওয়া যাবেনা।দলছুট হওয়ার কারণে কোনো স্পট মিস গেলে সেজন্য হোস্ট কোনোভাবে দায়ী থাকবেনা।
✦ টিম লিডার যে কোন পরিস্থিতি বিবেচনায় যে কোন রকম সিদ্ধান্ত নিতে পারেন।অংশগ্রহণকারীদের শুধুমাত্র যে কোন পরিস্থিতিতে টিমলিডারের সিদ্ধান্ত মেনে চলার মানসিকতা থাকলেই অংশ নেওয়ার অনুরোধ রইল।
✦ট্যুরের সদস্যদের জন্য কোন প্রকার জীবন বীমা নেই। ট্যুর চলাকালীন সময়ে ইভেন্টের নিয়ম বহির্ভূত কোন কারনে কোন ট্যুর সদস্যের কোন দূর্ঘটনা ঘটলে তার দায় Group De Madventurers(GDM) নিবেনা, তবে সব বিষয়ে সর্বাত্বক সহযোগীতা করা হবে।
✦ ভ্রমণকালীন যে কোন সমস্যায় টিম লিডারের নির্দেশনা মেনে চলুন।
✦ ভ্রমণকালীন সময়ে পারষ্পারিক সহযোগীতা করুন।
✦ সবাই সম্পূর্ণ শালীনতা বজায় রেখে ভ্রমণ উপভোগ করবো। কোন প্রকার অশালীন আচরণ অমার্জনীয় এবং এই প্রকার আচরণে তাতক্ষণিক গ্রুপ থেকে বর্জন করা হবে।
✦ আপনার আচরণ যেন অন্যের বিরক্তির কারণ না হয় সেদিকে সর্বদা খেয়াল রাখুন।
✦ দেশ আমাদের, দায়িত্বও আমাদের। কোন ভ্রমণস্থানে যে কোন প্রকার আবর্জনা ফেলা ও ক্ষতিসাধন থেকে বিরত থাকুন।
✦ স্থানীয় যে কারো সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখুন।
✦ কোন ক্রমেই কোন প্রকার মাদকদ্রব্য বহন গ্রহণযোগ্য নয়।
✦ প্রয়োজনের তাগিদে যে কোন সময়ে কোন পরিকল্পনা বদলানো হতে পারে।
✦গরম/বৃষ্টি দুইটাই থাকতে পারে তাই এটা মাথায় রেখেই বুকিং করবেন।
✦ সর্বোপরি একটি ভ্রমণপিপাসু মন আমরা সকলে যেন ধারণ করি।

ট্যুর সংক্রান্ত যে কোন ব্যাপারে যোগাযোগ করতে পারেন :
শরীফ -01674 948668
পলাশ - 01673898407
রাজন - 01824929979
মুনা - 01784303723 

আশা করি আপনি সম্পূর্ণ ডিটেইলস পড়েই এই ট্রিপে অংশগ্রহণ করছেন।
#GDM
#a_walk_to_nature
- **Event URL**: https://allevents.in/sylhet/ডে-লং-ট্রিপে-চায়ের-দেশ-শ্রীমঙ্গল-ভ্রমণে-gdm-03/200030229936020
- **Event Categories**: 
- **Interested Audience**: 
  - total_interested_count: 143

## Ticket Details


## Event venue details

- **city**: Sylhet
- **state**: SY
- **country**: Bangladesh
- **location**: শ্রীমঙ্গল, মৌলভী বাজার, সিলেট।
- **lat**: 24.309848
- **long**: 91.7323
- **full address**: শ্রীমঙ্গল, মৌলভী বাজার, সিলেট।, Maulvi Bazar, Sylhet, Bangladesh

## Event gallery

- **Alt text**: ডে লং ট্রিপে চায়ের দেশ শ্রীমঙ্গল ভ্রমণে GDM (03)
  - **Image URL**: https://cdn-az.allevents.in/events6/banners/57a9914afc1d56c0a55504d1467b791a5bdb4a081591fd986258b1322b0d08b3-rimg-w1142-h829-dc8c962c-gmir?v=1782945662

## FAQs

- **Q**: When and where is ডে লং ট্রিপে চায়ের দেশ শ্রীমঙ্গল ভ্রমণে GDM (03) being held?
  - **A:** ডে লং ট্রিপে চায়ের দেশ শ্রীমঙ্গল ভ্রমণে GDM (03) takes place on Thu, 02 Jul, 2026 at 10:00 pm to Fri, 03 Jul, 2026 at 06:00 am at শ্রীমঙ্গল, মৌলভী বাজার, সিলেট।, Maulvi Bazar, Sylhet, Bangladesh.
- **Q**: Who is organizing ডে লং ট্রিপে চায়ের দেশ শ্রীমঙ্গল ভ্রমণে GDM (03)?
  - **A:** ডে লং ট্রিপে চায়ের দেশ শ্রীমঙ্গল ভ্রমণে GDM (03) is organized by Maria Sarker Muna.

## Structured Data (JSON-LD)

```json
[
    {
        "@context": "https://schema.org",
        "@type": "Event",
        "name": "ডে লং ট্রিপে চায়ের দেশ শ্রীমঙ্গল ভ্রমণে GDM (03)",
        "image": "https://cdn-az.allevents.in/events6/banners/57a9914afc1d56c0a55504d1467b791a5bdb4a081591fd986258b1322b0d08b3-rimg-w1142-h829-dc8c962c-gmir?v=1782945662",
        "startDate": "2026-07-02",
        "endDate": "2026-07-03",
        "url": "https://allevents.in/sylhet/ডে-লং-ট্রিপে-চায়ের-দেশ-শ্রীমঙ্গল-ভ্রমণে-gdm-03/200030229936020",
        "location": {
            "@type": "Place",
            "name": "শ্রীমঙ্গল, মৌলভী বাজার, সিলেট।",
            "address": {
                "@type": "PostalAddress",
                "streetAddress": "Maulvi Bazar",
                "addressLocality": "Sylhet",
                "addressRegion": "SY",
                "addressCountry": "BD"
            },
            "geo": {
                "@type": "GeoCoordinates",
                "latitude": "24.309848",
                "longitude": "91.7323"
            }
        },
        "eventAttendanceMode": "https://schema.org/OfflineEventAttendanceMode",
        "description": "ট্রিপের ধরণ : ডে লং ট্রিপ।\nহোস্ট : মারিয়া সরকার মুনা (01784303723 - whatsapp)।\n\n?এটি জিডিএম (GDM) এর একটি অফিসিয়াল  কমার্শিয়াল ইভেন্ট। \n?আমাদের পুরোনো গ্রূপ লিঙ্কঃ https://www.facebook.com/groups/GroupDeMadventurers/\nআমাদের পেজ লিঙ্কঃ https://www.facebook.com/GroupDeMadventurers\n\nচায়ের রাজধানী খ্যাত",
        "organizer": [
            {
                "@type": "Organization",
                "name": "Maria Sarker Muna",
                "url": "https://allevents.in/org/maria-sarker-muna/26722738"
            }
        ]
    }
]
```