

# Event Details

- **Event Name**: ১৫ বছরের উর্ধ্বে সকলের জন্য আবৃত্তি 
- **Event Start and End Date**: Sun, 08 Mar, 2026 at 01:30 am
- **Event Description**: মানভূম মেলা ও বইমেলা -২০২৬
১৫ বছরের উর্ধ্বে সকলের জন্য আবৃত্তি : যেকোন একটি-

ভারতবর্ষ – দেবেশ ঠাকুর

ভারতবর্ষ মানে কোন
আর্ট পেপারে আঁকা জলরঙের মানচিত্র নয়
ভারতবর্ষ মানে শুধু
হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয়বার্তা নয়
ভারতবর্ষ মানে
বিজয়সিংহের সিংহল জয়ের ফ্যাসিষ্ট গৌরবগাথা নয়
ভারতবর্ষ মানে শুধু
মীনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয়
ভারতবর্ষ মানে নেহেরুজির বংশানুবৃত্তি
কিংবা জিন্নাসাহেবের অলিখিত শ্বেতপত্র নয়
ভারতবর্ষ মানে এক ভালবাসা
আমার তোমার শব্দের সঙ্গীতের জীবনের আকাশের মাটির
আমাদের প্রাইমারি স্কুলে
কলু খাঁ সাহেব
সাদা দাড়ি মাথায় ফেজ
ড্রিল করাতেন আমাদের – ডান বাঁ – ডান বাঁ-
সস্নেহে সতর্ক করতেন, বাপা সকল
পা আর হাত মিলিয়ে মিলিয়ে ফেল
কলু খাঁ সাহেবের গোরের মাটিতে
আজ ফেরেস্তার হাসি
ভারতবর্ষের চেরাগ হয়ে জ্বলছে

বদ্রু মিঞার হাতের কর্ণিকে
শিবমন্দিরের গায়ে কত ফুল কাটা
আর তার জোগাড়ে হয়ে
মশলা মাখছে ঈশান বাউরি
নিয়ামত সেখ আর গোকুল মাহাতো
এক পাটাতনে ধান ঝাড়ে
সোনালি গোবিন্দভোগে
খামারে ঠিকরে পরে সোনালি আলো
পদন মাঝি দাঁড় টানতো যুবতী গঙ্গায়
বৈঠা ধরত হোসেনুর মাঝি
-সামলে চলো মাঝি,ছামুতে কাঁচা খাকির গাঙ
চো্রাবালির চর আর
ঘূর্ণিজলার ঘাট
আমার ভারতবর্ষে কোন গেরুয়া রাজনীতিবিদ কিংবা
ইমামের নির্দেশিকা নেই
এখানে কোন সংহিতা – হাদিশ ছাড়াই
কোজাগরি চাঁদের অকৃপণ আলো পড়ে ইদগা-র উপর
আর রমজানী চাঁদ তুলসিমঞ্চের গায়ে
পূর্ণ আলো দেয়
আমার ভারতবর্ষ মানে
রবি ঠাকুরের মধ্যে নজরুল
রবিশঙ্কর আর আলি আকবের যুগলবন্দি
গণেশ পাইন আর মকবুল ফিদার রঙিন ছবি
আমার ভারতবর্ষ মানে
লালন ফকিরের গান
আমার ভারতবর্ষে আমি শুনেছি
মহম্মদ রফির সঙ্গে লতার ডুয়েট
দেখেছি পাল্লা দিয়ে আজহারের সঙ্গে সচিনের দৌড়
খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি
নঈমউদ্দিনের তদারকি চিৎকার-
‘বিজয়ন- আকিল- কুলজিৎ – বাইচুং-
মাঠটাকে আরও বড়ো কর’ –
মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে
মাঠটাকে আরও বড়ো করা দরকার
..….......................................................

অমলকান্তি – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

অমলকান্তি আমার বন্ধু,
ইস্কুলে আমরা একসঙ্গে পড়তাম।
রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না,
শব্দরূপ জিজ্ঞেস করলে
এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে,
দেখে ভারী কষ্ট হত আমাদের।

আমরা কেউ মাষ্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল।
অমলকান্তি সে-সব কিছু হতে চায়নি।
সে রোদ্দুর হতে চেয়েছিল!
ক্ষান্তবর্ষণ কাক-ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর,
জাম আর জামরুলের পাতায়
যা নাকি অল্প-একটু হাসির মতন লেগে থাকে।

আমরা কেউ মাষ্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল।
অমলকান্তি রোদ্দুর হতে পারেনি।
সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে।
মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে;
চা খায়, এটা-ওটা গল্প করে, তারপর বলে, “উঠি তাহলে।”
আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি।

আমাদের মধ্যে যে এখন মাষ্টারি করে,
অনায়াসে সে ডাক্তার হতে পারত,
যে ডাক্তার হতে চেয়েছিল,
উকিল হলে তার এমন কিছু ক্ষতি হত না।
অথচ, সকলেরই ইচ্ছেপূরণ হল, এক অমলকান্তি ছাড়া।
অমলকান্তি রোদ্দুর হতে পারেনি।
সেই অমলকান্তি–রোদ্দুরের কথা ভাবতে-ভাবতে
ভাবতে-ভাবতে
যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল।

.....................................................................

ছাড়পত্র -সুকান্ত ভট্টাচার্য 

যে শিশু ভূমিষ্ঠ হল আজ রাত্রে
তার মুখে খবর পেলুমঃ
সে পেয়েছে ছাড়পত্র এক,
নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার
জন্মমাত্র সুতীব্র চিৎকারে।
খর্বদেহ নিঃসহায়,
তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত,
উদ্ভাসিত কী এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়।
সে ভাষা বোঝে না কেউ,
কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার।
আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা।
পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের
পরিচয়-পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর
অস্পষ্ট কুয়াশাভরা চোখে।
এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান;
জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ-পিঠে
চলে যেতে হবে আমাদের।
চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য ক’রে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
অবশেষে সব কাজ সেরে
আমার দেহের রক্তে নতুন শিশুকে
করে যাব আশীর্বাদ,
তারপর হব ইতিহাস
- **Event URL**: https://allevents.in/ranaghat/১৫-বছরের-উর্ধ্বে-সকলের-জন্য-আবৃত্তি/200029710356258
- **Event Categories**: 
- **Interested Audience**: 
  - total_interested_count: 16

## Ticket Details


## Event venue details

- **city**: Ranaghat
- **state**: WB
- **country**: India
- **location**: Aranghata
- **lat**: 23.198996053068
- **long**: 88.581700272727
- **full address**: Aranghata, Ranaghat, India

## Event gallery

- **Alt text**: ১৫ বছরের উর্ধ্বে সকলের জন্য আবৃত্তি
  - **Image URL**: https://cdn-az.allevents.in/events5/banners/ee3f9506f12f0c40cbc2cd8741834d1cd9666fbb2503b07ac90aa8f0ddeeb59f-rimg-w1200-h669-dcfdc1fc-gmir?v=1772396172

## FAQs

- **Q**: When and where is ১৫ বছরের উর্ধ্বে সকলের জন্য আবৃত্তি  being held?
  - **A:** ১৫ বছরের উর্ধ্বে সকলের জন্য আবৃত্তি  takes place on Sun, 08 Mar, 2026 at 01:30 am to Sun, 08 Mar, 2026 at 01:30 am at Aranghata, Ranaghat, India.
- **Q**: Who is organizing ১৫ বছরের উর্ধ্বে সকলের জন্য আবৃত্তি ?
  - **A:** ১৫ বছরের উর্ধ্বে সকলের জন্য আবৃত্তি  is organized by মানভূম মেলা ও বইমেলা ২০২৬.
- **Q**: Who is this event for? Is it right for me?
  - **A:** ১৫ বছরের উর্ধ্বে সকলের জন্য আবৃত্তি  is ideal for festival lovers, culture enthusiasts, and anyone looking for a vibrant, immersive community experience. Whether you're a first-time attendee or a longtime enthusiast in Ranaghat, this event is thoughtfully curated to deliver a standout experience worth every moment. If ১৫ বছরের উর্ধ্বে সকলের জন্য আবৃত্তি  sounds like your kind of event, don't wait - spots fill up fast.

## Structured Data (JSON-LD)

```json
[
    {
        "@context": "https://schema.org",
        "@type": "Event",
        "name": "১৫ বছরের উর্ধ্বে সকলের জন্য আবৃত্তি",
        "image": "https://cdn-az.allevents.in/events5/banners/ee3f9506f12f0c40cbc2cd8741834d1cd9666fbb2503b07ac90aa8f0ddeeb59f-rimg-w1200-h669-dcfdc1fc-gmir?v=1772396172",
        "startDate": "2026-03-08",
        "url": "https://allevents.in/ranaghat/১৫-বছরের-উর্ধ্বে-সকলের-জন্য-আবৃত্তি/200029710356258",
        "location": {
            "@type": "Place",
            "name": "Aranghata",
            "address": {
                "@type": "PostalAddress",
                "streetAddress": "Ranaghat",
                "addressLocality": "Ranaghat",
                "addressRegion": "WB",
                "addressCountry": "IN"
            },
            "geo": {
                "@type": "GeoCoordinates",
                "latitude": "23.198996053068",
                "longitude": "88.581700272727"
            }
        },
        "eventAttendanceMode": "https://schema.org/OfflineEventAttendanceMode",
        "description": "মানভূম মেলা ও বইমেলা -২০২৬\n১৫ বছরের উর্ধ্বে সকলের জন্য আবৃত্তি : যেকোন একটি-\n\nভারতবর্ষ – দেবেশ ঠাকুর\n\nভারতবর্ষ মানে কোন\nআর্ট পেপারে আঁকা জলরঙের মানচিত্র নয়\nভারতবর্ষ মানে শুধু\nহর্ষবর্ধন কিংবা বাবরের বিজয়বার্তা নয়\nভারতবর্ষ মানে\nবিজয়সিংহের সিংহল জয়ের ফ্যাসিষ্ট গৌরবগাথা নয়\nভারতবর্ষ মানে শুধু\nমীনাক্ষীপুর",
        "organizer": [
            {
                "@type": "Organization",
                "name": "    ",
                "url": "https://allevents.in/org/মানভূম-মেলা-ও-বইমেলা-২০২৬/27498474"
            }
        ]
    }
]
```