

# Event Details

- **Event Name**: 3rd Alumni Reunion 2026 | Political Science, RU 🎓
- **Event Start and End Date**: Fri, 30 Oct, 2026 at 09:00 am – Sat, 31 Oct, 2026 at 05:00 pm (+06:00)
- **Event Description**: প্রিয় রাষ্ট্রবিজ্ঞান পরিবারের সদস্যবৃন্দ,

সময়ের স্রোতে আমরা আজ ছড়িয়ে আছি দেশের বিভিন্ন প্রান্তে, এমনকি বিশ্বের নানা দেশে। কিন্তু আমাদের সকলের হৃদয়ে এখনও অমলিন হয়ে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেই সোনালী দিনগুলি—ক্লাসরুম, করিডর, সেমিনার, আড্ডা, বন্ধুত্ব আর অসংখ্য স্মৃতি।

সেই হারিয়ে যাওয়া দিনগুলোকে আবারও জীবন্ত করে তুলতে এবং পুরোনো বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠতে আয়োজিত হতে যাচ্ছে "3rd Alumni Reunion 2026 | Political Science, RU"

এটি শুধু একটি অনুষ্ঠান নয়; এটি আমাদের শিকড়ের কাছে ফিরে যাওয়ার, পুরোনো বন্ধুদের সঙ্গে পুনর্মিলিত হওয়ার এবং নতুন প্রজন্মের সঙ্গে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার এক অনন্য সুযোগ। 🤝❤️


📅 ইভেন্টের গুরুত্বপূর্ণ তথ্যাবলী:
তারিখ: ৩০-৩১ অক্টোবর, ২০২৬

স্থান: রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

রেজিস্ট্রেশনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ (রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত)

🔗 রেজিস্ট্রেশন লিংক:
🌐 csa.ru.ac.bd/psaaru

🛠️ রেজিস্ট্রেশন করার সহজ ধাপসমূহ (Step-by-Step Guide):

ধাপ-১: প্রথমে যেকোনো এক্সটার্নাল ব্রাউজার (যেমন: Chrome) দিয়ে উপরের লিংকটি ওপেন করুন। হোম পেজেই রেজিস্ট্রেশন সংক্রান্ত ফি এবং বিস্তারিত তথ্য দেখতে পাবেন।

ধাপ-২: হোম অপশনের ডানপাশে থাকা 'Registration' ট্যাবে প্রেস করুন। আপনার ক্যাটাগরি সিলেক্ট করুন (বর্তমান শিক্ষার্থী হলে স্টুডেন্ট আইডি দিন, গেস্ট থাকলে তা সিলেক্ট করুন) এবং Next অপশনে ক্লিক করুন।

(⚠️ দ্রষ্টব্য: কারেন্ট স্টুডেন্ট আইডি নম্বর দিলে সাময়িক কোনো সমস্যা দেখা দিলে অনুগ্রহ করে কিছুটা সময় অপেক্ষা করুন)

ধাপ-৩: আপনার নাম, ঠিকানা, পিতা-মাতার নাম, মোবাইল নম্বর এবং ছবিসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন। এরপর Next অপশনে ক্লিক করুন।

ধাপ-৪: স্ক্রিনে Bill_pay পেজটি ওপেন হবে।

ধাপ-৫: এবার DBBL NEXUS GATEWAY ওপেন হলে আপনার Rocket নম্বর এবং PIN দিন। নির্ধারিত অ্যামাউন্ট পেমেন্ট হয়ে গেলেই আপনার রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হবে!

দেরি না করে ৩০ সেপ্টেম্বরের আগেই আপনার আসনটি নিশ্চিত করুন। নিজে নিবন্ধন করুন এবং আপনার ব্যাচমেট, সিনিয়র ও জুনিয়রদের দ্রুত জানিয়ে দিন। 

৩য় অ্যালামনাই রিইউনিয়ন উদযাপন কমিটি - ২০২৬
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
- **Event URL**: https://allevents.in/rajshahi/3rd-alumni-reunion-2026-political-science-ru/200030436247505
- **Event Categories**: science-fair
- **Interested Audience**: 
  - total_interested_count: 116

## Ticket Details


## Event venue details

- **city**: Rajshahi
- **state**: RJ
- **country**: Bangladesh
- **location**: University of Rajshahi
- **lat**: 24.36653712695
- **long**: 88.639593490521
- **full address**: University of Rajshahi, Rajshahi, Bangladesh

## Event gallery

- **Alt text**: 3rd Alumni Reunion 2026 | Political Science, RU 🎓
  - **Image URL**: https://cdn-az.allevents.in/events2/banners/4c2b80c2bfdadf68579d4793e88b2d5fbb1b3e165cdaee14f97feb4346f3301b-rimg-w1200-h628-dcf8f8e8-gmir?v=1788559297

## FAQs

- **Q**: When and where is 3rd Alumni Reunion 2026 | Political Science, RU 🎓 being held?
  - **A:** 3rd Alumni Reunion 2026 | Political Science, RU 🎓 takes place on Fri, 30 Oct, 2026 at 09:00 am to Sat, 31 Oct, 2026 at 05:00 pm at University of Rajshahi, Rajshahi, Bangladesh.
- **Q**: Who is organizing 3rd Alumni Reunion 2026 | Political Science, RU 🎓?
  - **A:** 3rd Alumni Reunion 2026 | Political Science, RU 🎓 is organized by ৫৪তম ব্যাচ-রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়.

## Structured Data (JSON-LD)

```json
[
    {
        "@context": "https://schema.org",
        "@type": "Event",
        "name": "3rd Alumni Reunion 2026 | Political Science, RU 🎓",
        "image": "https://cdn-az.allevents.in/events2/banners/4c2b80c2bfdadf68579d4793e88b2d5fbb1b3e165cdaee14f97feb4346f3301b-rimg-w1200-h628-dcf8f8e8-gmir?v=1788559297",
        "startDate": "2026-10-30T09:00:00+06:00",
        "endDate": "2026-10-31T17:00:00+06:00",
        "url": "https://allevents.in/rajshahi/3rd-alumni-reunion-2026-political-science-ru/200030436247505",
        "eventStatus": "https://schema.org/EventScheduled",
        "location": {
            "@type": "Place",
            "name": "University of Rajshahi",
            "address": {
                "@type": "PostalAddress",
                "name": "University of Rajshahi, Rajshahi, Bangladesh",
                "addressLocality": "Rajshahi",
                "addressRegion": "RJ",
                "addressCountry": "BD"
            },
            "geo": {
                "@type": "GeoCoordinates",
                "latitude": "24.36653712695",
                "longitude": "88.639593490521"
            }
        },
        "eventAttendanceMode": "https://schema.org/OfflineEventAttendanceMode",
        "description": "প্রিয় রাষ্ট্রবিজ্ঞান পরিবারের সদস্যবৃন্দ,\n\nসময়ের স্রোতে আমরা আজ ছড়িয়ে আছি দেশের বিভিন্ন প্রান্তে, এমনকি বিশ্বের নানা দেশে। কিন্তু আমাদের সকলের হৃদয়ে এখনও অমলিন হয়ে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেই সোনালী দিনগুলি—ক্লাসরুম, করিডর, সেমিনার, আড্ডা, বন্ধুত্ব আর অসংখ্য স্মৃতি।\n\nসেই হ",
        "organizer": [
            {
                "@type": "Organization",
                "name": " -   ",
                "url": "https://allevents.in/org/৫৪তম-ব্যাচ-রাষ্ট্রবিজ্ঞান-বিভাগ-রাজশাহী-বিশ্ববিদ্যালয়/28037654",
                "description": "৫৪তম ব্যাচ-রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, Rajshahi. 1,128 likes · 1 talking about this · 2 were here. 54th BATCH, Political Science, RU"
            }
        ]
    }
]
```