

# Event Details

- **Event Name**: আমরা-আমরা বনভোজন ২০২৫
- **Event Start and End Date**: Sat, 26 Jul, 2025 at 07:55 am – Sat, 26 Jul, 2025 at 07:30 pm
- **Event Description**: ❤️❤️❤️রেজিস্ট্রেশন লিঙ্ক:
https://amra-amra.se/registertopicnic

‘আমরা আমরা’ পরিবারের প্রিয়  বন্ধুরা 
সবাইকে শুভেচ্ছা!  
‘সবাইকে নিয়ে আমরা-আমরা, সবার জন্য আমরা-আমরা’ - এই স্লোগানকে ধারণ করে প্রতি বছরের মতো এবারও আয়োজিত হতে যাচ্ছে ‘আমরা-আমরা বনভোজন ২০২৫।  আনন্দের সংবাদ হলো, বনভোজনের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে। সুতরাং দেরি না করে অতি দ্রুত আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করে বনভোজনে আপনার অংশগ্রহণ নিশ্চিত করুন।
________________________________________
ইভেন্ট: বনভোজন ২০২৫ 
আয়োজনে: আমরা আমরা
তারিখ: ২৬ জুলাই, ২০২৫ (শনিবার)
স্থান: Östhammar
❤️রেজিস্ট্রেশনের শেষ সময় : ৩০ জুন রাত ১২ টা ❤️
________________________________________

রেজিস্ট্রেশন করার নিয়ম:
ধাপ ১- নিচের লিঙ্ক এ গিয়ে ফর্ম পূরণ করুন (প্রয়োজনীয়তথ্য পূরণ করলে পেইজ এ স্বয়ংক্রিয় ভাবে আপনার চাঁদার পরিমাণ ও সুইস নাম্বার দেখাবে)

❤️❤️❤️রেজিস্ট্রেশন লিঙ্ক:
https://amra-amra.se/registertopicnic

ধাপ ২- ফর্ম পূরণ শেষে ফর্মে দেখানো মোট চাঁদা ফর্মে উল্লেখিত নম্বরে সুইস করুন। 
ধাপ ৩- সুইস করার পর আপনার ইমেইলে রেজিস্ট্রেশন নম্বর সহ একটি নিশ্চিতকরণ বার্তা যাবে। বার্তা পেলে ইভেন্টে কমেন্ট করে জানিয়ে দিন।

রেজিস্ট্রেশন করতে হলে জানতে হবে:
? রেজিস্ট্রেশন এর শেষ সময় ৩০ জুন (সোমবার) রাত ১২:০০ টা।
? বাসের আসন সংখা নির্দিষ্ট এবং আসন পূরণ হয়ে যাওয়া মাত্র রেজিস্ট্রেশন এর সুযোগ শেষ হয়ে যাবে। আবার বাসের সিট ফাঁকা থাকলেও ৩০ জুনের পর নতুন কারও রেজিস্ট্রেশন এর সুযোগ থাকবে না। উল্লেখ্য, গত বছর ২০২৪ এর বনভোজনে নির্দিষ্ট সময়ের অনেক আগেই বাসের সিট্ পূরণ হয়ে যাওয়ায় আমাদের রেজিস্ট্রেশন আগেই বন্ধ করে দিতে হয়েছিল।  

বাসের সিট্ প্ল্যান
রেজিস্ট্রেশন এর ক্রমানুসারে বাসের সামনের সিট্ থেকে পিছনের দিকে সিট প্ল্যান করে বনভোজনের দিন সকালে বাসে উঠার আগে জানিয়ে দেয়া হবে! যাবার ও আসার সময় প্রত্যেকের নির্দিষ্ট আসনে বসতে হব।  দুই বা ততোধিক পরিবার (রেজিস্ট্রেশন ফর্ম অনুযায়ী) যদি এক সাথে বসতে চান তাহলে ১ থেকে ৫ জুলাই এর মধ্যে আমাদের ইনফর্ম করতে হবে কারা একসাথে বসতে চান তাহলে আমরা চেষ্টা করবো তাদের কে একই সাথে অথবা একই বাসে দেয়ার জন্য।  উল্লেখ্য যে দুই কিংবা ততোধিক পরিবার একসাথে বসার ইচ্ছা প্রকাশ করবেন তাদের মধ্যে সবার শেষে যিনি রেজিস্ট্রেশন করেছেন তার ক্রমানুসারে বাকি সবাইকে একসাথে ধরে সিট প্ল্যান করা হব।  সুতরাং সবাই যত দ্রুত রেজিস্ট্রেশন করবেন ততো বেশি সম্ভাবনা থাকবে বাসে একসাথে ও সামনের দিকে বসার। 

অতি গুরত্বপূর্ণ এবং অবশ্যই পালনীয় নিয়মাবলী:
_____________________________________
১. কেবলমাত্র চাঁদা প্রদান সাপেক্ষেই বনভোজনে আপনার অংশগ্রহণ নিশ্চিত হিসেবে গণ্য করা হবে। ইভেন্টে গোয়িং কিংবা মৌখিক নিশ্চয়তা বনভোজনে অংশগ্রহণের নিশ্চয়তা হিসাবে গণ্য করা হবে না।
২. যাদের বয়স ৩ বছরের উপর  কেবলমাত্র তাদের ক্ষেত্রেই চাঁদা ধার্য করা হয়েছে এবং কেবলমাত্র তাদের জন্যই বাসে সিট সংরক্ষিত থাকবে। সুতরাং যে সকল বাচ্চাদের চাঁদা আদায় করা হচ্ছে না তাদের কে সিটে বসানো যাবে না ।
৩. কেউ যদি ব্যক্তিগত কারণে নিজেদের গাড়িতে যেতে চান তাহলে যেতে পারবেন।  তবে আমরা চাই সবাই মিলে একসাথে বাসে করে মজা করতে করতে যেতে ।
৪. বাস ঠিক সময়ে ছাড়বে, কেউ দেরি করে এসে বাস মিস করলে নিজ দায়িত্বে ব্যাক্তিগত গাড়ি কিংবা অন্য কোন ভাবে পিকনিক স্পটে আসতে হবে। এখানে কারো অনুরোধ অভিযোগ গ্রাহ্য করা হবে না। কারন কিছু লোকের দেরি করে আসার জন্য বাকি সবাই কে অপেক্ষায় রাখাটা অযৌক্তিক এবং অন্যায়।
৫. বাসে ময়লা ফেললে কিংবা অন্য কোন ভাবে নোংরা হলে, আমাদের অতিরিক্ত টাকা পরিশোধ করতে হবে, সুতরাং সবাই পরিচ্ছন্নতা'র ব্যাপারে খেয়াল রাখবেন।
৬. বনভোজনের স্পট যেন নোংরা না হয় সেদিকে আমরা সবাই খেয়াল রাখবো, এবং ফেরার আগে  আমাদের ফেলা কোনো কিছু থাকলে সেগুলো সবাই মিলে পরিষ্কার করে আসব। 
৭. নিয়মিত ইভেন্ট এর পোষ্ট খেয়াল করবেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য ইভেন্ট এ পোষ্ট করা হবে।
________________________
সময়সূচি:
০৭:৫৫ || যাত্রা শুরু
১০ :০০ || ছোটদের খেলা
১১ :০০ || বড়দের খেলাধুলা
১৩ :০০ || ভলিবল খেলা
১৪ :০০ || দুপুরের খাবার
১৫ :৩০ || গান বাজনা
১৭ :০০ || লটারি
১৮ :০০ || আড্ডা ও চা-নাস্তা
১৯ :৩০ || বাড়ি ফেরা
______________________
* দুপুরের খাবারের মেন্যু *
ভাত
সবজি
গরুর মাংস
মুরগীর মাংস
সালাদ
বি :দ্র : যারা গরু খায় না তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে।
?আমাদের প্রাথমিক পরিকল্পনা হলো বনভোজনের স্পটে গিয়ে রান্না করব, তবে আগুন/গ্রীল যদি নিষিদ্ধ থাকে তাহলে বিকল্প হিসাবে রেস্টুরেন্ট থেকে অর্ডার করব।
__________________________
সাংস্কৃতিক অনুষ্ঠান:
ছোট/ বড় কেউ যদি নাচ/ গান / কবিতা কিংবা অন্যকোন কিছু পারফর্ম করতে চান তাহলে যোগাযোগ করুন! যোগাযোগের শেষ সময় ১০ জুলাই ২০২৫।
_____________________________
বাস ছাড়ার স্থান ও সময়:

বাস ১ (উত্তর) : Kungens Kurva
উপস্থিতির সময় || ০৭: ৫০
বাস ছাড়ার সময় || ০৮ : ০০

বাস ২ (দক্ষিন) : Sollentuna
উপস্থিতির সময় || ০৮ : ২০
বাস ছাড়ার সময় || ০৮ : ৩০

**বাস নির্দিষ্ট সময়ে ছাড়বে, কেউ দেরি করে এসে বাস মিস করলে আয়োজক কমিটি দায়ী থাকবে না।

_____________________________
চাঁদার পরিমাণ  :
বাস-
বয়স ৩ বছরের নিচে : ০ ক্রোনার
বয়স ৩ থেকে ১২ বছর  : ৩৫০ ক্রোনার
বয়স ১২ বছরের উপর : ৪৫০ ক্রোনার

ব্যাক্তিগত গাড়ি-
বয়স ৩ বছরের নিচে : ০ ক্রোনার
বয়স ৩ থেকে ১২ বছর  : ২৫০ ক্রোনার
বয়স ১২ বছরের উপর : ৩৫০ ক্রোনার
_____________________________
* সাধারণ কিছু তথ্য ও পরামর্শ *
১. নির্দিষ্ট খাবারের তালিকার বাইরে কারো জন্য বিশেষ কোনো খাবার এর ব্যবস্থা করা যাবে না বলে আমরা দুঃখিত।
২. সবাই নিজেদের বসার জন্য পিকনিক ম্যাট কিংবা চাদর নিয়ে আসবেন।
৩. নিজেদের খাওয়ার জন্য পর্যাপ্ত পানি নিয়ে আসবেন।
৪. সকালে বনভোজনের স্পটে বাস থেকে নামার পর হালকা কিছু খাবার এর ব্যবস্থা থাকবে তবে সেটা সকালের নাস্তা'র বিকল্প হবে না, সুতরাং সবাই নিজ দায়িত্বে সকালের নাস্তা করে আসবেন।
৫. যে কোন প্রয়োজনে ইভেন্ট হোস্টদের যে কারো সাথে যোগাযোগ করতে পারেন।
৬. শুধুমাত্র ০-২ বছর বয়সী বাচ্চাদের জন্য স্ট্রলার নিতে পারবেন, তবে ভাঁজ করে ছোট করা যায় এমন স্ট্রলার নেয়ার চেষ্টা করবেন ।
৭. আপনার কাছের বন্ধুরা যদি বনভোজনে যেতে আগ্রহী হোন, আপনি তাদেরকেও ইভেন্টে আমন্ত্রণ জানাতে পারেন ।
________________________________
প্রয়োজনে যোগাযোগ:
Adil # 0704050314
Jewel # 0760151904
Robin # 0700295808
Shaon # 0763944016
Shawon # 0739109544
Sobuj # 0762268977
Tushar # 0760141646

বি: দ্র: আমরা-আমরা মানে আমি, আপনি/তুমি / তিনি/সে অর্থাৎ আমরা সবাই। সুতরাং আমরা সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করবো বনভোজনের আয়োজন সুন্দর ও সফল করে তোলার।
এই বনভোজন কিংবা আমরা-আমরা এর কোন রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, এবং এই আয়োজন থেকে কেউ আর্থিকভাবে লাভবানও হবে না! যারা বনভোজন আয়োজনের পিছনে তাদের মূল্যবান সময় ও শ্রম দিচ্ছে তাদের উদ্দেশ্য ও প্রাপ্তি কেবলমাত্র সবাই কে নিয়ে একসাথে সুন্দর সময় কাটানো এবং বাংলাদেশী সংস্কৃতি কে সবার মাঝে তুলে ধরা।
ধন্যবাদ
দেখা হবে ২৬ জুলাই…
- **Event URL**: https://allevents.in/kista/আমরা-আমরা-বনভোজন-২০২৫/200028261538126
- **Event Categories**: 
- **Interested Audience**: 
  - total_interested_count: 142

## Ticket Details

- **Ticket URL**: http://facebook.com/200028261538126?utm_source=AllEvents.in&utm_medium=event-discovery-platform&utm_campaign=kista-events

## Event venue details

- **city**: Kista
- **state**: ST
- **country**: Sweden
- **location**: Östhammar Municipality
- **lat**: 60.258888888889
- **long**: 18.373611111111
- **full address**: Östhammar Municipality, Drottninggatan 1E, SE-742 31 Östhammar, Sverige, Kista, Sweden

## Event gallery

- **Alt text**: আমরা-আমরা বনভোজন ২০২৫
  - **Image URL**: https://cdn-az.allevents.in/events7/banners/582bbaa691c858d9d39fdad501fd8bedab54a3c397d27c4b02d30e513841c83f-rimg-w1200-h800-dc5fbdd0-gmir?v=1751667401

## FAQs

- **Q**: When and where is আমরা-আমরা বনভোজন ২০২৫ being held?
  - **A:** আমরা-আমরা বনভোজন ২০২৫ takes place on Sat, 26 Jul, 2025 at 07:55 am to Sat, 26 Jul, 2025 at 07:30 pm at Östhammar Municipality, Drottninggatan 1E, SE-742 31 Östhammar, Sverige, Kista, Sweden.
- **Q**: Who is this event for? Is it right for me?
  - **A:** আমরা-আমরা বনভোজন ২০২৫ is ideal for festival lovers, culture enthusiasts, and anyone looking for a vibrant, immersive community experience. Whether you're a first-time attendee or a longtime enthusiast in Kista, this event is thoughtfully curated to deliver a standout experience worth every moment. With 140+ people already showing interest, this is clearly an event worth adding to your calendar - don't miss out.

## Structured Data (JSON-LD)

```json
[
    {
        "@context": "https://schema.org",
        "@type": "Festival",
        "name": "আমরা-আমরা বনভোজন ২০২৫",
        "image": "https://cdn-az.allevents.in/events7/banners/582bbaa691c858d9d39fdad501fd8bedab54a3c397d27c4b02d30e513841c83f-rimg-w1200-h800-dc5fbdd0-gmir?v=1751667401",
        "startDate": "2025-07-26",
        "endDate": "2025-07-26",
        "url": "https://allevents.in/kista/আমরা-আমরা-বনভোজন-২০২৫/200028261538126",
        "location": {
            "@type": "Place",
            "name": "Östhammar Municipality",
            "address": {
                "@type": "PostalAddress",
                "streetAddress": "Drottninggatan 1E, SE-742 31 Östhammar, Sverige",
                "addressLocality": "Kista",
                "addressRegion": "ST",
                "addressCountry": "SE"
            },
            "geo": {
                "@type": "GeoCoordinates",
                "latitude": "60.258888888889",
                "longitude": "18.373611111111"
            }
        },
        "eventAttendanceMode": "https://schema.org/OfflineEventAttendanceMode",
        "description": "❤️❤️❤️রেজিস্ট্রেশন লিঙ্ক:\nhttps://amra-amra.se/registertopicnic\n\n‘আমরা আমরা’ পরিবারের প্রিয়  বন্ধুরা \nসবাইকে শুভেচ্ছা!  \n‘সবাইকে নিয়ে আমরা-আমরা, সবার জন্য আমরা-আমরা’ - এই স্লোগানকে ধারণ করে প্রতি বছরের মতো এবারও আয়োজিত হতে যাচ্ছে ‘আমরা-আমরা বনভোজন ২০২৫।  আনন্দের সংবাদ হলো, বনভোজনের অনলাইন রেজিস্ট্র"
    }
]
```