

# Event Details

- **Event Name**: NDCC presents "10th National Cultural Jubilation-2026"
- **Event Start and End Date**: Thu, 23 Apr, 2026 at 02:00 pm – Sat, 25 Apr, 2026 at 11:00 pm (+06:00)
- **Event Description**: 'আনন্দধারা বহিছে ভুবনে' - ভুবনের ঘাটে ঘাটে যে আনন্দধারা বইছে, সেই আনন্দধারায় সবাইকে যুক্ত করে অবগাহনের প্রবল আকাঙ্ক্ষা নিয়ে নটর ডেম কালচারাল ক্লাব প্রতিবছরের মতো এবছরও আয়োজন করতে যাচ্ছে জাতীয় সাংস্কৃতিক উৎসব। নটর ডেম কালচারাল ক্লাব বিশ্বাস করে আমাদের সংস্কৃতিই আমাদের পরিচয়। এই সংস্কৃতি, ঐতিহ্য আমাদের শেকড়ের সাথে যুক্ত করে। সেই চেতনা থেকেই নতুন প্রজন্মের নবীন প্রাণ শিক্ষার্থীদের শিকড়ের সাথে যুক্ত রেখে দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে চলার প্রেরণা যোগাতে আমাদের এবারের আয়োজন - "দশম জাতীয় সাংস্কৃতিক উৎসব-২০২৬"।

উৎসবের তারিখ : ১০ই বৈশাখ ১৪৩৩  - ১২ই বৈশাখ ১৪৩৩ (২৩শে এপ্রিল ২০২৬ - ২৫শে এপ্রিল ২০২৬) 

বর্ণিল এ আয়োজনে রয়েছে নানা বিষয়ে অংশগ্রহণ করার সুযোগ। সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ এ উৎসবের নানা বিষয়ের প্রতিযোগিতায়  অংশ নিতে পারবে। প্রতিযোগিতায় থাকছে কন্ঠসংগীত, যন্ত্রসংগীত ও নৃত্য প্রতিযোগিতা। কবিতার জগতে ডুব দিতে রয়েছে কবিতা আবৃত্তি আর অভিনয় প্রতিভা প্রদর্শনের জন্য অভিনয় প্রতিযোগিতা। 

আরো থাকছে— হাতের লেখা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, চিঠি লেখা, শুদ্ধপাঠ প্রতিযোগিতা, দেয়াল পত্রিকা, স্ক্র্যাপবুক প্রতিযোগিতা, কুইজ মায়েস্ট্রো হওয়ার সুযোগ এবং শিল্পীর তুলিতে প্রাণ পাবে রঙের ক্যানভাস। পাশাপাশি থাকছে উদ্দীপনাপূর্ণ 'ব্যাটল অব দ্য ব্যান্ডস' এবং 'বিটবক্স ব্রল'। 

নটর ডেম কালচারাল ক্লাবের আয়োজনে এই সাংস্কৃতিক উৎসবে সকলকে আমন্ত্রণ। রেজিস্ট্রেশন করুন এবং নটর ডেম কলেজের এই আসন্ন সাংস্কৃতিক মহাযজ্ঞের অংশ হয়ে উঠুন। 
 
প্রতিযোগীদের ক্যাটাগরি:

১. শিশু: প্রাক-প্রাথমিক - দ্বিতীয় শ্রেণি 
২. প্রাথমিক [ক]: তৃতীয় শ্রেণি - পঞ্চম শ্রেণি
৩. নিম্ন মাধ্যমিক [খ]: ষষ্ঠ শ্রেণি - অষ্টম শ্রেণি
৪. মাধ্যমিক [গ]: নবম শ্রেণি - দশম শ্রেণি
৫. উচ্চ মাধ্যমিক [ঘ]: একাদশ শ্রেণি - দ্বাদশ শ্রেণি ও এইচ এস সি ২০২৫ 

প্রতিযোগিতার বিষয়: 

১. কন্ঠসঙ্গীত প্রতিযোগিতা:

• রবীন্দ্রসঙ্গীত
• নজরুলসঙ্গীত
• উচ্চাঙ্গসঙ্গীত
• লোকসঙ্গীত
• আধুনিক সঙ্গীত
• দেশাত্মবোধক সঙ্গীত 

২.যন্ত্রসঙ্গীত প্রতিযোগিতা:

• তাল যন্ত্র 
• তার যন্ত্র
• সুর যন্ত্র

৩. ব্যাটল অব দ্য ব্যান্ডস
৪. বিটবক্স ব্রল

৫. একক নৃত্য প্রতিযোগিতা:

• শাস্ত্রীয় নৃত্য 
• সৃজনশীল নৃত্য  

৬. দলীয় নৃত্য প্রতিযোগিতা:

• শাস্ত্রীয় নৃত্য 
• সৃজনশীল নৃত্য  

৭. কবিতা আবৃত্তি 
৮. চিত্রাঙ্কন প্রতিযোগিতা
৯. বইভিত্তিক কুইজ 
১০. মুভি-সিরিজ কুইজ 
১১. পপ কালচার কুইজ 
১২. হাতের লেখা প্রতিযোগিতা
১৩. উপস্থিত বক্তৃতা 
১৪. দেয়ালিকা 
১৫. স্ক্র্যাপবুক 
১৬. শুদ্ধপাঠ 
১৭. ফটোগ্রাফি 
১৮. অ্যানিমে কুইজ 
১৯. পোস্টার ডিজাইনিং 
২০. চিঠি লিখন প্রতিযোগিতা
২১. একক অভিনয় 

রেজিস্ট্রেশন ফি:

◑ একক ইভেন্ট – ১০০ টাকা
◑ দলীয় ইভেন্ট – ২০০ টাকা

 * ‘দলীয় নৃত্য প্রতিযোগিতা’ এর জন্য রেজিস্ট্রেশন ফি – ৩০০ টাকা
 * ‘ব্যাটল অব দ্য ব্যান্ডস’ এর প্রাথমিক বাছাই পর্বের জন্য রেজিস্ট্রেশন ফ্রি 

---

সকল ইভেন্টের মূল ও চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে নটর ডেম কলেজ, ঢাকা ক্যাম্পাসে (অফলাইন)। 

‘ব্যাটল অব দ্য ব্যান্ডস’ -এর প্রাথমিক বাছাই হবে অনলাইনে। খুব শীঘ্রই পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হবে। বিস্তারিত জানতে পেইজে চোখ রাখুন। 


⸻

 প্রতিযোগিতাসমূহের বিস্তারিত:


⸻

১. কন্ঠসঙ্গীত প্রতিযোগিতা 


প্রতিযোগিতার বিভাগসমূহ: 
◑ রবীন্দ্রসঙ্গীত
◑ নজরুলসঙ্গীত
◑ আধুনিক সঙ্গীত
◑ লোকসঙ্গীত
◑ দেশাত্মবোধক সঙ্গীত
◑ উচ্চাঙ্গসঙ্গীত

নিয়মাবলি: 
❖ প্রতিটি বিভাগ আলাদা ইভেন্ট হিসেবে গণ্য হবে।
❖ প্রতিযোগীরা সর্বোচ্চ ৩ মিনিট সময় পাবেন।
❖ গানের জন্য ক্লাব থেকে হারমোনিয়াম, তবলা সরবরাহ করা হবে তবে প্রতিযোগীকে নিজ নিজ বাদ্যকার নিয়ে আসতে হবে। কেউ চাইলে নিজ দায়িত্বে নিজের বাদ্যযন্ত্র নিয়ে আসতে পারবে। 

ক্যাটাগরি: ক, খ, গ, ঘ


⸻

২. যন্ত্রসঙ্গীত প্রতিযোগিতা


বিভাগসমূহ: 
◑ তাল যন্ত্র 
◑ তার যন্ত্র 
◑ সুর যন্ত্র 

নিয়মাবলি:
❖ সর্বোচ্চ সময়: ৪ মিনিট
❖ নিজস্ব বাদ্যযন্ত্র সঙ্গে আনতে হবে।
❖ ইস্টার্ন ও ওয়েস্টার্ন বাদ্যযন্ত্র ব্যবহার করা যাবে (হারমোনিয়াম ব্যতীত)।

ক্যাটাগরি: ক, খ, গ, ঘ


⸻

৩. ব্যাটল অব দ্য ব্যান্ডস

নটর ডেম কালচারাল ক্লাব আয়োজন করছে স্কুল ও কলেজ পর্যায়ের ব্যান্ডদের জন্য বিশেষ প্রতিযোগিতা - "ব্যাটল অব দ্য ব্যান্ডস" 

◑ স্কুল ও কলেজ পর্যায়ের ব্যান্ড অংশগ্রহণ করতে পারবে। 
◑ প্রাথমিক বাছাই এর পর সেরা ৮টি ব্যান্ড ফাইনাল রাউন্ডে পারফর্ম করার সুযোগ পাবে।  
◑ ফাইনালের জন্য নির্বাচিত ব্যান্ডকে ২০০০ টাকা এন্ট্রি ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। 
◑ প্রাথমিক বাছাই এর জন্য জ্যামিং ভিডিও ও ট্র্যাকলিস্ট গুগল ড্রাইভে পাঠাতে হবে। 

নিয়মাবলি: 
❖ সর্বোচ্চ সময়: ২০ মিনিট
❖ কমপক্ষে ২টি গান পরিবেশন করতে হবে। 
❖ সদস্য সংখ্যা: ৩–৬ জন 
❖ শুধুমাত্র বাংলা গান করা যাবে (সফট মেটাল ও রক)।
❖ ড্রামস সরবরাহ করা হবে।
❖ অরিজিনাল গান পরিবেশন করলে প্রতিযোগিদের বিশেষ বিবেচনা করা হবে। 
❖ বিচারকদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

ক্যাটাগরি: সকলের জন্য উন্মুক্ত


⸻

৪. বিটবক্স ব্রল

নিয়মাবলি: 
❖ এটি একটি একক ইভেন্ট। 
❖ সময়: ৪-৫ মিনিট। 
❖ সেরা ৮ জন নিয়ে ফাইনাল রাউন্ড হবে। 
❖ অশ্রাব্য শব্দের ব্যবহার নিষিদ্ধ।
❖ বিচারকদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

ক্যাটাগরি: সকলের জন্য উন্মুক্ত


⸻

৫. একক অভিনয়

নিয়মাবলি: 
❖ বিষয়: নিজের পছন্দ অনুযায়ী।
❖ সময়: ৩ মিনিট। 
❖ প্রতিযোগীদের জন্য গ্রিন রুমের ব্যবস্থা থাকবে। 

ক্যাটাগরি: খ, গ, ঘ


⸻

৬. বইভিত্তিক কুইজ


বইয়ের তালিকা:

◑ নিম্ন মাধ্যমিক:
▪ পথের পাঁচালী - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
▪ চাঁদের পাহাড় - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

◑ মাধ্যমিক:
▪ মৃত্যুক্ষুধা - কাজী নজরুল ইসলাম
▪ হাজার বছর ধরে - জহির রায়হান

◑ উচ্চমাধ্যমিক:
▪ চোখের বালি - রবীন্দ্রনাথ ঠাকুর 
▪ পদ্মা নদীর মাঝি - মানিক বন্দ্যোপাধ্যায়

নিয়মাবলি: 
❖ এটি একটি দলীয় ইভেন্ট। 
❖ প্রতিটি দলে সর্বোচ্চ ৩ জন সদস্য থাকতে পারবে, তবে কেউ চাইলে একক ভাবেও একটি দল হিসেবে লড়তে পারবে। 
❖ একটিমাত্র লিখিত রাউন্ড হবে। 
❖ মোবাইল ব্যবহার নিষিদ্ধ। 

ক্যাটাগরি: খ, গ, ঘ


⸻

৭. কবিতা আবৃত্তি

নিয়মাবলি: 
❖ বিষয়: উন্মুক্ত
❖ সময়: ২-৩ মিনিট 
❖ নিজস্ব কবিতাও আবৃত্তি করা যাবে। 

ক্যাটাগরি: ক, খ, গ, ঘ


⸻

৮. চিত্রাঙ্কন প্রতিযোগিতা


বিষয়: 
◑ শিশু ও প্রাথমিক : উন্মুক্ত 

◑ নিম্ন-মাধ্যমিক : বাংলা নববর্ষ, গ্রীষ্মকাল

◑ মাধ্যমিক : বাংলার ঐতিহ্য, গ্রামবাংলার জীবন ও প্রকৃতি 

◑ উচ্চ-মাধ্যমিক : লোকসংস্কৃতির নীরব মৃত্যু, বাংলাদেশের লোকজ সাংস্কৃতিক ঐতিহ্য 

নিয়মাবলি: 
❖ প্রতিযোগীদের কাগজ প্রদান করা হবে। 
❖ অন্যান্য উপকরণ নিজে আনতে হবে।
❖ নির্দিষ্ট সময়ের মধ্যে ছবি আঁকা শেষ করতে হবে। 

ক্যাটাগরি: শিশু, ক, খ, গ, ঘ

৯. একক নৃত্য প্রতিযোগিতা

◑ শাস্ত্রীয় নৃত্য
◑ সৃজনশীল নৃত্য

নিয়মাবলি:
❖ অংশগ্রহণকারীরা শুধুমাত্র ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করতে পারবেন। কোনো প্রকার পাশ্চাত্য (Western) নৃত্য গ্রহণযোগ্য নয়।
❖ ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে শুধুমাত্র বাংলা ও শাস্ত্রীয় গান ব্যবহার করা যাবে। ডিজে, হিপ-হপ বা অনুরূপ সঙ্গীত নিষিদ্ধ। নিজের গান বা রিমিক্স নিয়ে আসা যাবে। 
❖ প্রতিযোগীদের গ্রিন রুম প্রদান করা হবে। অংশগ্রহণকারীরা নিজেদের প্রয়োজনীয় পোশাক ও সামগ্রী সঙ্গে আনতে পারবেন। 

ক্যাটাগরি: খ, গ, ঘ

⸻

১০. দলীয় নৃত্য প্রতিযোগিতা

◑ শাস্ত্রীয় নৃত্য
◑ সৃজনশীল নৃত্য

নিয়মাবলি:
❖ শুধুমাত্র দলীয় পরিবেশনা গ্রহণযোগ্য।
❖ অংশগ্রহণকারীরা শুধুমাত্র ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করতে পারবেন। কোনো প্রকার পাশ্চাত্য (Western) নৃত্য গ্রহণযোগ্য নয়।
❖ ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে শুধুমাত্র বাংলা ও শাস্ত্রীয় গান ব্যবহার করা যাবে। ডিজে, হিপ-হপ বা অনুরূপ সঙ্গীত নিষিদ্ধ। নিজের গান বা রিমিক্স নিয়ে আসা যাবে। 
❖ প্রতিযোগীদের গ্রিন রুম প্রদান করা হবে। অংশগ্রহণকারীরা নিজেদের প্রয়োজনীয় পোশাক ও সামগ্রী সঙ্গে আনতে পারবেন। 

ক্যাটাগরি: খ, গ, ঘ

⸻

১১. হাতের লেখা প্রতিযোগিতা

নিয়মাবলি:
❖ একজন অংশগ্রহণকারী বাংলা ও ইংরেজি—উভয় হাতের লেখা প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
❖ নির্দিষ্ট একটি বিষয়ের ওপর প্রদত্ত অনুচ্ছেদ ৩০ মিনিটের মধ্যে লিখতে হবে (বিষয় তাৎক্ষণিকভাবে দেওয়া হবে)।

ক্যাটাগরি: খ, গ, ঘ

⸻

১২. উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা

নিয়মাবলি:
❖ বক্তৃতা অবশ্যই বাংলায় দিতে হবে।
❖ অংশগ্রহণকারীরা লটারির মাধ্যমে একটি বিষয় নির্বাচন করবেন।
❖ প্রয়োজনীয় পোশাক পরে অংশগ্রহণ করা যাবে।

ক্যাটাগরি: গ, ঘ

⸻

১৩. দেয়ালিকা প্রতিযোগিতা

বিষয়:
◑ নিম্ন-মাধ্যমিক — ‘বাংলাদেশের উৎসব’ 
◑ মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক — ‘আধুনিক সংস্কৃতি এবং জেনারেশন জেড’

নিয়মাবলি:
❖ প্রদত্ত নির্ধারিত বিষয় অনুযায়ী একটি দেয়ালিকা তৈরি করতে হবে।
❖ প্রতিটি দলে ৩–৪ জন সদস্য থাকতে পারবে। 
❖ দলের সকল সদস্য একই শিক্ষাপ্রতিষ্ঠানের হতে হবে।
❖ দেয়ালিকার আকার সর্বোচ্চ ৫×৩ ফুটের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।
❖ প্রয়োজনীয় সকল উপকরণ যেমন: মাল্টি-প্লাগ, কাঁচি, আঠা ইত্যাদি অংশগ্রহণকারীদের নিজ দায়িত্বে আনতে হবে। 
❖ ইভেন্ট শিডিউল অনুযায়ী নির্ধারিত সময়ে দেয়ালিকা প্রদর্শনের জন্য আনতে হবে।
❖ বিচার পর্বে দলের অন্তত একজন সদস্যকে উপস্থিত থেকে দেয়ালিকার থিম ব্যাখ্যা করতে হবে, অন্যথায় দলটি বাতিল বলে গণ্য হতে পারে। 

ক্যাটাগরি: খ, গ, ঘ


১৪. স্ক্র্যাপবুক প্রতিযোগিতা

বিষয়:
◑ নিম্ন-মাধ্যমিক — ‘কাজী নজরুল ইসলাম’ 
◑ মাধ্যমিক — ‘লালন সাঁই’  
◑ উচ্চ-মাধ্যমিক — ’রবীন্দ্রনাথ ঠাকুর’ 

নিয়মাবলি: 
❖ প্রতিটি দল ২–৩ জন সদস্য নিয়ে গঠিত হতে হবে।
❖ অংশগ্রহণকারীদের উল্লিখিত বিষয়ের ওপর একটি স্ক্র্যাপবুক তৈরি করতে হবে। 
❖ সাবমিশনের তারিখ পরবর্তীতে জানানো হবে। 

ক্যাটাগরি: খ, গ, ঘ


১৫. শুদ্ধপাঠ প্রতিযোগিতা 

নিয়মাবলি:
❖ অংশগ্রহণকারীদের একটি বাংলা গদ্যাংশ অথবা কবিতা পাঠ করতে বলা হবে।
❖ শুদ্ধ, প্রমিত ও সঠিক উচ্চারণ বাধ্যতামূলক। 
❖ পাঠ অবশ্যই স্পষ্ট, শ্রুতিমধুর ও সাবলীল হতে হবে।
❖ অতিরিক্ত নাটকীয়তা বা উচ্চস্বরে চিৎকার করা যাবে না।
❖ মুখস্থ আবৃত্তি গ্রহণযোগ্য নয়; প্রদত্ত লেখা থেকেই পড়তে হবে।
❖ অন্য কারো সঙ্গে যোগাযোগ বা ইঙ্গিত গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ।
❖ মোবাইল ফোন বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। 

ক্যাটাগরি: খ, গ, ঘ


১৬. মুভি–সিরিজ কুইজ প্রতিযোগিতা

মুভির তালিকা:

◑ মাধ্যমিক:
১. আমার বন্ধু রাশেদ  
২. Grave of the Fireflies 

◑ উচ্চ মাধ্যমিক:
১. মাটির ময়না 
২. Parasite 

সিরিজের তালিকা:

◑ মাধ্যমিক:
১. Stranger Things 

◑ উচ্চ মাধ্যমিক:
১. Game of Thrones

নিয়মাবলি: 
❖ প্রতিটি দল ২–৩ জন সদস্য নিয়ে গঠিত হতে হবে।
❖ শুধুমাত্র একটি লিখিত রাউন্ড হবে।
❖ পরীক্ষার সময় স্মার্টফোন, ল্যাপটপ বা ট্যাবলেট ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। 

ক্যাটাগরি: গ, ঘ


১৭. ফটোগ্রাফি প্রতিযোগিতা

নিয়মাবলি:
❖ এটি একটি অনলাইন সেগমেন্ট।
❖ ছবিতে দেশের যেকোনো অংশের সংস্কৃতির কোনো দিক ফুটে উঠতে হবে।
❖ শুধুমাত্র অংশগ্রহণকারীর নিজস্ব তোলা মৌলিক ছবি গ্রহণযোগ্য। কোনো ধরনের প্লেজারিজম বা বেসিক এডিটিং ছাড়া অতিরিক্ত ডিজিটাল ম্যানিপুলেশন করা যাবে না।
❖ ছবিতে সাংস্কৃতিক সংবেদনশীলতা বজায় রাখতে হবে এবং কোনো আপত্তিকর বা অনুচিত কনটেন্ট থাকা যাবে না।
❖ অনলাইন সাবমিশনের মাধ্যমে উচ্চ রেজোলিউশনের JPEG বা PNG ফরম্যাটের ছবি গ্রহণ করা হবে। 

ক্যাটাগরি: সকলের জন্য উন্মুক্ত


১৮. অ্যানিমে কুইজ প্রতিযোগিতা 

অ্যানিমের তালিকা:

◑ নিম্ন-মাধ্যমিক:
১. Spirited Away 
২. Pokémon Original League
৩. Arrietty 

◑ মাধ্যমিক:
১. Demon Slayer 
২. Death Note 
৩. My Hero Academia

উচ্চ-মাধ্যমিক:
১. Naruto And Naruto Shippuden 
২. Attack on Titan
৩. Code Geass 

নিয়মাবলি: 
❖ প্রতিটি দল ২ জন সদস্য নিয়ে গঠিত হতে হবে।
❖ শুধুমাত্র একটি লিখিত রাউন্ড হবে।
❖ পরীক্ষার সময় মোবাইল ফোন, ল্যাপটপ বা ট্যাবলেট ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

ক্যাটাগরি: খ, গ, ঘ


১৯. পপ কালচারাল কুইজ প্রতিযোগিতা 

নিয়মাবলি:
❖ এটি একটি দলীয় ইভেন্ট। 
❖ প্রতিযোগিতা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে।
❖ বিচারকদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
❖ কোনো প্রকার অসদুপায় অবলম্বন(মোবাইল ব্যবহার, গুগল সার্চ ইত্যাদি) সম্পূর্ণভাবে নিষিদ্ধ। 

ক্যাটাগরি: ঘ 


২০. পোস্টার ডিজাইনিং প্রতিযোগিতা

নিয়মাবলি: 
❖ প্রত্যেক অংশগ্রহণকারী শুধুমাত্র একটি পোস্টার জমা দিতে পারবে; একাধিক জমা দেওয়া যাবে না।
❖ পোস্টারে কোনো অশালীন, আপত্তিকর বা অসম্মানজনক কনটেন্ট থাকা যাবে না।
❖ যদি লেখা থাকে, তবে তা অবশ্যই ভাষাগতভাবে শুদ্ধ হতে হবে। 
❖ ব্যক্তিগত পরিচয় (নাম, রোল নম্বর, ফোন নম্বর) উল্লেখ করা যাবে না।
❖ কোনো ধরনের কপি, প্লেজারিজম বা অন্যের পোস্টার ব্যবহার করলে তাৎক্ষণিকভাবে বাতিল/অযোগ্য ঘোষণা করা হবে।
❖ বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

সাবমিশন গাইডলাইন: 
* ডিজাইন অবশ্যই A5 সাইজ (১৪.৮ × ২১.০ সেমি / ১৪৮ × ২১০ মিমি) অনুপাতে হতে হবে।
* একটি গুগল ড্রাইভ ফোল্ডারে কাজ আপলোড করতে হবে। সেখানে চূড়ান্ত ডিজাইন (PNG/JPG) এবং র’ এডিটেবল ফাইল (PSD/AI..etc ইত্যাদি) দিতে হবে।
* যদি Canva-তে ডিজাইন করা হয়, তবে সবার জন্য অ্যাক্সেস দেওয়া একটি এডিটেবল Canva লিংক শেয়ার করতে হবে।

ক্যাটাগরি: সকলের জন্য উন্মুক্ত


২১. চিঠি লেখা প্রতিযোগিতা 

নিয়মাবলি: 
❖ অংশগ্রহণকারীদের নির্ধারিত বিষয়ের ওপর একটি চিঠি লিখতে হবে।
❖ চিঠিটি অবশ্যই বাংলা ভাষায়, শুদ্ধ বানান ও যথাযথ ভাষা ব্যবহার করে লিখতে হবে।
❖ চিঠিটি ব্যক্তিগত (অনানুষ্ঠানিক) ধাঁচের হতে হবে; অতিরিক্ত আনুষ্ঠানিক ভাষা গ্রহণযোগ্য নয়।
❖ লেখার বিষয়বস্তু সম্পূর্ণভাবে অংশগ্রহণকারীর নিজস্ব চিন্তা ও অনুভূতির ওপর ভিত্তি করে হতে হবে।
❖ নকল করা বা অন্যের সহায়তা নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
❖ কোনো অশালীন, অসম্মানজনক বা আপত্তিকর শব্দ ব্যবহার করা যাবে না।
❖ সময়: ৩০ মিনিট। 
❖ নির্ধারিত সময়ের মধ্যেই চিঠি সম্পন্ন করতে হবে (সময় অতিক্রম করলে সাবমিশন বাতিল হতে পারে)। 
❖ মোবাইল ফোন, ইন্টারনেট বা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
❖ বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

ক্যাটাগরি: খ, গ, ঘ



—————————————◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑——————————————

সাধারণ নির্দেশনা:

- সকল স্কুল ও কলেজ শিক্ষার্থীদের আইডি কার্ড পরিধান করা বাধ্যতামূলক। 
- অভিভাবক ও দর্শনার্থীরা আমন্ত্রিত।
- অংশগ্রহণকারীদের অবশ্যই ইভেন্ট শুরুর অন্তত ১ ঘণ্টা আগে উপস্থিত থাকতে হবে।
- সেগমেন্ট শুরুর ১ ঘণ্টা আগে পর্যন্ত স্পট রেজিস্ট্রেশন চলবে।
- বিচারকদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। 
- ক্যাম্পাসে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
- “Battle of the Bands” এ অংশগ্রহণকারীদের প্রবেশের সময় টিকিট ও আইডি কার্ড প্রদর্শন করতে হবে।
- কলেজ প্রাঙ্গণে কোনো ধরনের অবৈধ জিনিস আনা সম্পূর্ণ নিষেধ। এমন কিছু পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 
- কলেজ প্রাঙ্গণে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ।
- প্রয়োজনে কর্তৃপক্ষ যেকোনো সময় নিয়ম পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।


★ যদি আপনার কোনো প্রশ্ন বা উদ্বেগ থাকে, অনুগ্রহ করে অর্গানাইজারদের সাথে যোগাযোগ করুন: 

সাদমান শাহরিয়ার
প্রেসিডেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন
০১৭৫৩৯৩২০৪৫
https://www.facebook.com/share/1BMShqy8b2/

পার্থিব তরফদার
সেক্রেটারি অফ অ্যাডমিনিস্ট্রেশন
০১৭২৫৪৭৩৬১০
https://www.facebook.com/share/1BDDbgVKao/

আফিফ আল আরিক
ভাইস প্রেসিডেন্ট অফ পাবলিক রিলেশন
০১৭৪৮৫২৪৩১০
https://www.facebook.com/share/17xkTnpHvr/

দেব জ্যোতি সরকার (শীর্ষ)
সেক্রেটারি অব অ্যাডমিনিস্ট্রেশন
০১৩০২৩২৪১৯৫
https://www.facebook.com/share/1ATJEbmmqU/
- **Event URL**: https://allevents.in/dhaka/ndcc-presents-10th-national-cultural-jubilation-2026/200029730278337
- **Event Categories**: music, entertainment, pokemon
- **Interested Audience**: 
  - total_interested_count: 1861

## Ticket Details


## Event venue details

- **city**: Dhaka
- **state**: DA
- **country**: Bangladesh
- **location**: Notre Dame College, Dhaka, Bangladesh
- **lat**: 23.73062
- **long**: 90.42138
- **full address**: Notre Dame College, Dhaka, Bangladesh

## Event gallery

- **Alt text**: NDCC presents &quot;10th National Cultural Jubilation-2026&quot;
  - **Image URL**: https://cdn-az.allevents.in/events7/banners/4aa356be74cfcb1bae971feb66f1b90c1444a416538858a43d71a8fa2ee54f59-rimg-w1200-h527-dc2e1b03-gmir?v=1776060719

## FAQs

- **Q**: When and where is NDCC presents "10th National Cultural Jubilation-2026" being held?
  - **A:** NDCC presents &quot;10th National Cultural Jubilation-2026&quot; takes place on Thu, 23 Apr, 2026 at 02:00 pm to Sat, 25 Apr, 2026 at 11:00 pm at Notre Dame College, Dhaka, Bangladesh.
- **Q**: Who is organizing NDCC presents "10th National Cultural Jubilation-2026"?
  - **A:** NDCC presents &quot;10th National Cultural Jubilation-2026&quot; is organized by Notre Dame Cultural Club.
- **Q**: Who is this event for? Is it right for me?
  - **A:** NDCC presents &quot;10th National Cultural Jubilation-2026&quot; is ideal for festival lovers, culture enthusiasts, and anyone looking for a vibrant, immersive community experience. Whether you're a first-time attendee or a longtime enthusiast in Dhaka, this event is thoughtfully curated to deliver a standout experience worth every moment. With 1,800+ people already showing interest, this is clearly an event worth adding to your calendar - don't miss out.

## Structured Data (JSON-LD)

```json
[
    {
        "@context": "https://schema.org",
        "@type": "Festival",
        "name": "NDCC presents &quot;10th National Cultural Jubilation-2026&quot;",
        "image": "https://cdn-az.allevents.in/events7/banners/4aa356be74cfcb1bae971feb66f1b90c1444a416538858a43d71a8fa2ee54f59-rimg-w1200-h527-dc2e1b03-gmir?v=1776060719",
        "startDate": "2026-04-23T14:00:00+06:00",
        "endDate": "2026-04-25T23:00:00+06:00",
        "url": "https://allevents.in/dhaka/ndcc-presents-10th-national-cultural-jubilation-2026/200029730278337",
        "eventStatus": "https://schema.org/EventScheduled",
        "location": {
            "@type": "Place",
            "name": "Notre Dame College, Dhaka, Bangladesh",
            "address": {
                "@type": "PostalAddress",
                "streetAddress": "নটর ডেম কলেজ, Motijheel Circular Road, ঢাকা, বাংলাদেশ",
                "addressLocality": "Dhaka",
                "addressRegion": "DA",
                "addressCountry": "BD"
            },
            "geo": {
                "@type": "GeoCoordinates",
                "latitude": "23.73062",
                "longitude": "90.42138"
            }
        },
        "eventAttendanceMode": "https://schema.org/OfflineEventAttendanceMode",
        "description": "'আনন্দধারা বহিছে ভুবনে' - ভুবনের ঘাটে ঘাটে যে আনন্দধারা বইছে, সেই আনন্দধারায় সবাইকে যুক্ত করে অবগাহনের প্রবল আকাঙ্ক্ষা নিয়ে নটর ডেম কালচারাল ক্লাব প্রতিবছরের মতো এবছরও আয়োজন করতে যাচ্ছে জাতীয় সাংস্কৃতিক উৎসব। নটর ডেম কালচারাল ক্লাব বিশ্বাস করে আমাদের সংস্কৃতিই আমাদের পরিচয়। এই সংস্কৃতি, ঐতিহ্য",
        "organizer": [
            {
                "@type": "Organization",
                "name": "Notre Dame Cultural Club",
                "url": "https://allevents.in/org/notre-dame-cultural-club/11671541",
                "description": "Official page of Notre Dame Cultural Club, Dhaka. You will find all our activity updates and informations here. "
            }
        ]
    }
]
```