

# Event Details

- **Event Name**: DUTS Tanguar Haor Tour 2026
- **Event Start and End Date**: Thu, 23 Jul, 2026 at 09:00 pm – Sun, 26 Jul, 2026 at 09:00 am
- **Event Description**: জীববৈচিত্র্যপূর্ণ জলাভূমি ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত রামসার সাইট - টাঙ্গুয়ার হাওর। দেখা মেলে বর্ষাকালে বিশাল জলরাশিতে হিজল-করচ গাছের সারি এবং মেঘালয়ের পাহাড়ের অকৃত্রিম সৌন্দর্য ।
চারপাশে অথৈ সমুদ্রের মতো পানি, সে পানিতে নৌকায় ভাসতে ভাসতে উঁচু পাহাড় চোখে পড়ে চোখের সামনে। সবুজ আর নীল যেখানে একাকার হয়ে মিশে গেছে, ভয়ংকর সুন্দর নামে যে ব্যাপারটার সেটার দেখা পাওয়া যায় বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের টাঙ্গুয়ার হাওরে।
অপার্থিব এই সৌন্দর্যকে আর মনের ক্যানভাসে না এঁকে, ডিউটিএস-এর সাথে ঘুরে আসতে পারেন “নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিল” নামে খ্যাত টাঙ্গুয়ার হাওরে। শহুরে জীবনে সাময়িক বিদায় জানিয়ে ঈদের ঠিক আগমুহূর্তে জীবনকে আরেকটু উপভোগ করতে ঘুরে আসুন আমাদের সাথে।

?️ বিস্তারিতঃ

**২৩ জুলাই – রাতে ঢাকা থেকে আমাদের নির্ধারিত বাসে রওনা হবো সুনামগঞ্জের উদ্দেশ্যে।

**২৪ জুলাই– সকালে সুনামগঞ্জে পৌঁছে পূর্ব-নির্ধারিত হাউসবোটে উঠে সকালের নাস্তা সেরে নেবো। বোটে চড়েই যাবো ওয়াচ টাওয়ার, সেখানে হাওরের পানিতে ঝাপাঝাপি। দুপুরে খাবার খেয়ে পৌঁছাবো টেকেরঘাট। এরপর ঘুরে বেড়াবো নীলাদ্রি লেক।

**২৫ জুলাই - সকালে বোটে নাস্তা সেরে বাইকে/অটোতে যাবো লাকমাছড়ার পথে। এরপর ঘুরবো জাদুকাটা নদী, বারিক্কা টিলা ও শিমুল বাগান। দুপুরের খাবার শেষে সন্ধ্যার আগেই সুনামগঞ্জে ফিরবো। রাতের খাবার খেয়ে রওনা হবো ঢাকার পথে।

**২৫ জুলাই রাতে রওনা হয়ে ২৬ জুলাই – ভোরে পৌঁছাবো ঢাকায়।

? হাউজবোট- Monai- Luxury on Wave
ও Gunjawar premium 

? যা যা দেখবোঃ

• টাঙ্গুয়ার হাওর
• ওয়াচ টাওয়ার
• নীলাদ্রি লেক
• বারিক্কা টিলা
• যাদুকাটা নদী
• শিমুল বাগান
• লাকমাছড়া
• টেকেরঘাট

?️ খাবার মেন্যু:

**১ম দিন –

সকালঃ ভুনা খিচুড়ি, ডিম ভুনা, আচার, সালাদ। 

দুপুরঃ সাদা ভাত, মাছ কারি/ মাংস কারি, সবজি, শুটকি ভর্তা, ঘন ডাল, সালাদ। 

রাতঃ ভাত, হাঁসের মাংস, সবজি, ঘন ডাল। 

সার্বক্ষণিক চা।

**২য় দিন –

সকালঃ ট্রেডিশনাল চিকেন আখনি, আচার, সালাদ।

দুপুরঃ ভাত, মাছ কারি / মুরগির রোস্ট, সবজি, আলু ভর্তা,  ঘনডাল, সালাদ।

**সার্বক্ষণিক চা।

? বুকিংঃ

১৮ জুলাই এর  মধ্যে ২০০০ টাকা দিয়ে ডিইউটিএস অফিসে গিয়ে বুকিং করতে হবে। এছাড়া বিকাশ বা নগদে সেন্ড মানি করতে পারবেন।

বিকাশ/নগদ (সেন্ড মানি খরচসহ):

01731062483

**সিট সীমিত – “আগে আসলে আগে পাবেন” ভিত্তিতে বুকিং হবে।**বুকিং মানি অফেরতযোগ্য।

? ট‍্যুর ফি- রুম শেয়ার অনুযায়ী-

ডিইউটিএস মেম্বার-

?লবি -জনপ্রতি ৫৩০০ টাকা (১০-১২ জন) (কমন ওয়াশরুম) (শুধু ছেলেদের জন‍্য) 
?ডুপ্লেক্স কেবিন- জনপ্রতি ৬০০০ টাকা ( ৬ জনের ডোরলক রুম, এটাচ ওয়াশরুম )
?ফ‍্যমিলি কেবিন- জনপ্রতি ৬৫০০ টাকা (৪ জনের ডোরলক রুম,এটাচ ওয়াশরুম)
?কাপল কেবিন- জনপ্রতি ৮৫০০ টাকা (ডোরলক,এটাচ ওয়াশরুম)

? স্পেশাল ডিসকাউন্ট চলছে…

অন‍্যান‍্য শিক্ষার্থী/প্রফেশনাল-

লবি -৫৪০০ টাকা (১০-১২ জন) (কমন ওয়াশরুম)

ডুপ্লেক্স- ৬১০০ টাকা ( ৬ জনের ডোরলক রুম, এটাচ ওয়াশরুম )

ফ‍্যমিলি -৬৬০০ টাকা (৪ জনের ডোরলক রুম,এটাচ ওয়াশরুম)

কাপল-৮৫০০ টাকা -পারপার্সন ( ডোরলক,এটাচ ওয়াশরুম)

⚠️ বিশেষ দ্রষ্টব্যঃ

• আসন সংখ্যা – ৪০ জন

• সিট পূর্ণ হলে বুকিং বন্ধ হয়ে যাবে
• ডিইউটিএস ট্যুর সম্পর্কিত যেকোনো সিদ্ধান্ত গ্রহণের      অধিকার রাখে
• যাতায়াতের সময় ছেলে-মেয়েদের বসা আলাদা হবে
• ডিইউটিএস কর্তৃক নির্ধারিত সিট প্ল্যান অনুসরণ বাধ্যতামূলক
• ট্যুর চলাকালে নেশাদ্রব্য বহন বা গ্রহণ নিষিদ্ধ

? ডিইউটিএস যা বহন করবেঃ

• ঢাকা-সুনামগঞ্জ-ঢাকা যাতায়াত

• ট্যুর স্পটগুলোতে যাতায়াত

• সকল এন্ট্রি ফি

• বোট বুকিং

• ২৪ ও ২৫ তারিখের ৫ বেলা খাবার

❌ ডিইউটিএস যা বহন করবে না:

• ব্যক্তিগত খরচ
• ওষুধ
• অতিরিক্ত খাবার
* বন্যা বা অতি বৃষ্টি হলে স্পটগুলোতে যাতায়াত খরচ 

☎️ যোগাযোগঃ

অমিদ হাসান 
সভাপতি
+8801731062483

শুভ্রদেব বিশ্বাস 
সাধারণ সম্পাদক 
+8801748884270

রুম ২০৩, টিএসসি ২য় তলা, ঢাকা বিশ্ববিদ্যালয়
- **Event URL**: https://allevents.in/dhaka/duts-tanguar-haor-tour-2026/200030400693423
- **Event Categories**: 
- **Interested Audience**: 
  - total_interested_count: 234

## Ticket Details


## Event venue details

- **city**: Dhaka
- **state**: DA
- **country**: Bangladesh
- **location**: Room: 203, TSC (1st Floor), University of Dhaka, Dhaka, Dhaka Division, Bangladesh
- **lat**: 23.85548
- **long**: 90.42074
- **full address**: Room: 203, TSC (1st Floor), University of Dhaka, Dhaka, Dhaka Division, Bangladesh

## Event gallery

- **Alt text**: DUTS Tanguar Haor Tour 2026
  - **Image URL**: https://cdn-az.allevents.in/events1/banners/0dc19097f41fdffe0647b01f858b3b710139cbb97292a8c9657529f9071ab164-rimg-w1200-h600-dc497290-gmir?v=1784691291

## FAQs

- **Q**: When and where is DUTS Tanguar Haor Tour 2026 being held?
  - **A:** DUTS Tanguar Haor Tour 2026 takes place on Thu, 23 Jul, 2026 at 09:00 pm to Sun, 26 Jul, 2026 at 09:00 am at Room: 203, TSC (1st Floor), University of Dhaka, Dhaka, Dhaka Division, Bangladesh.
- **Q**: Who is organizing DUTS Tanguar Haor Tour 2026?
  - **A:** DUTS Tanguar Haor Tour 2026 is organized by Dhaka University Tourist Society.

## Structured Data (JSON-LD)

```json
[
    {
        "@context": "https://schema.org",
        "@type": "Event",
        "name": "DUTS Tanguar Haor Tour 2026",
        "image": "https://cdn-az.allevents.in/events1/banners/0dc19097f41fdffe0647b01f858b3b710139cbb97292a8c9657529f9071ab164-rimg-w1200-h600-dc497290-gmir?v=1784691291",
        "startDate": "2026-07-23",
        "endDate": "2026-07-26",
        "url": "https://allevents.in/dhaka/duts-tanguar-haor-tour-2026/200030400693423",
        "location": {
            "@type": "Place",
            "name": "Room: 203, TSC (1st Floor), University of Dhaka, Dhaka, Dhaka Division, Bangladesh",
            "address": {
                "@type": "PostalAddress",
                "name": "Room: 203, TSC (1st Floor), University of Dhaka, Dhaka, Dhaka Division, Bangladesh",
                "addressLocality": "Dhaka",
                "addressRegion": "DA",
                "addressCountry": "BD"
            },
            "geo": {
                "@type": "GeoCoordinates",
                "latitude": "23.85548",
                "longitude": "90.42074"
            }
        },
        "eventAttendanceMode": "https://schema.org/OfflineEventAttendanceMode",
        "description": "জীববৈচিত্র্যপূর্ণ জলাভূমি ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত রামসার সাইট - টাঙ্গুয়ার হাওর। দেখা মেলে বর্ষাকালে বিশাল জলরাশিতে হিজল-করচ গাছের সারি এবং মেঘালয়ের পাহাড়ের অকৃত্রিম সৌন্দর্য ।\nচারপাশে অথৈ সমুদ্রের মতো পানি, সে পানিতে নৌকায় ভাসতে ভাসতে উঁচু পাহাড় চোখে পড়ে চোখের সামনে। সবুজ আর নীল যেখানে একাকার হয়ে",
        "organizer": [
            {
                "@type": "Organization",
                "name": "Dhaka University Tourist Society",
                "url": "https://allevents.in/org/dhaka-university-tourist-society/478409",
                "description": "Welcome to the Fan Page of DUTS [A Social, Cultural, Student's Voluntary Organization, under TSC, University Dhaka]. Share your views, querry, photos, links as such that facilitate us in contributing Bangladesh Tourism."
            }
        ]
    }
]
```