

# Event Details

- **Event Name**: Al Khwarizmi Science Fest 2025
- **Event Start and End Date**: Fri, 19 Dec, 2025 at 09:00 am – Sat, 20 Dec, 2025 at 10:00 pm
- **Event Description**: যখন সমগ্র বিশ্ব অজ্ঞতার ঘোর অন্ধকারে নিমজ্জিত, জ্ঞান তখন ছিল কুসংস্কার ও অন্ধ বিশ্বাসের শৃঙ্খলে আবদ্ধ ঠিক সেই সময়েই মুসলিম বিজ্ঞানীরা জ্ঞানের প্রদীপ জ্বেলে এগিয়ে এসেছিলেন মানবতার আলোকবর্তিকা হয়ে। তাঁরা অন্ধকারে আলোর দিশা দেখিয়েছেন, চিন্তা ও গবেষণার মাধ্যমে মানব সভ্যতাকে পৌঁছে দিয়েছেন নবজাগরণের দ্বারপ্রান্তে। গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান, চিকিৎসা কিংবা জ্যোতির্বিজ্ঞানে তাঁদের অবদান আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ।

এই স্বর্ণযুগের অনুপ্রেরণা থেকেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ২০২৪ সালে আয়োজন করেছিল “ইবনে আল-হাইসাম সায়েন্স ফেস্ট”  যার লক্ষ্য ছিল তরুণ প্রজন্মের মনে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নৈতিকতার বীজ বপন করা। সেই ধারাবাহিকতার মহিমান্বিত উত্তরাধিকার বহন করেই এবছর আয়োজিত হচ্ছে “আল-খাওয়ারিজমি সায়েন্স ফেস্ট ২০২৫” জ্ঞানের অনন্ত সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার এক মহাযজ্ঞ।

আমরা বিশ্বাস করি, বিজ্ঞান কেবল যন্ত্রের নয় এটি মানুষ গঠনেরও হাতিয়ার। কারণ বিজ্ঞান আমাদের শেখায় যুক্তি, সত্যের অনুসন্ধান ও মানবকল্যাণের চিন্তা। এই যুগে, যখন চতুর্থ শিল্পবিপ্লব বিশ্বকে নতুন দিগন্তে নিয়ে যাচ্ছে, তখন আমাদের তরুণ প্রজন্মকে হতে হবে প্রযুক্তিনির্ভর, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক।  যারা বিজ্ঞানকে ব্যবহার করবে মানবতার সেবায়, ধ্বংসের নয়; উন্নতির পথে, অমানবিকতার নয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এই আয়োজন একটি আহ্বান। জ্ঞানের, যুক্তির, মানবিকতার আহ্বান। বিজ্ঞান যেন সুস্থ ধারায় বিকশিত হয়, যেন এটি মানুষ ও সমাজকে করে আরও সুন্দর, আরও কল্যাণময় এই লক্ষ্যেই আমাদের এই নিরলস প্রচেষ্টা।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আজকের এই তরুণ বিজ্ঞানীরাই আগামী দিনের পথপ্রদর্শক হবে। তাঁদের জ্ঞান, সৃজনশীলতা ও নৈতিক দৃষ্টিভঙ্গিই একদিন বাংলাদেশকে এবং মুসলিম উম্মাহকে পৌঁছে দেবে সেই প্রাচীন স্বর্ণযুগের গৌরবময় উচ্চতায় যেখানে জ্ঞানই হবে নেতৃত্বের মূল ভিত্তি, আর বিজ্ঞানই হবে মানবতার মুক্তির আলোকশিখা।
-------------------------------------------------------------------------

ইভেন্টস

• আল খাওয়ারিজমী ম্যাথ অলিম্পিয়াড
• আল খাওয়ারিজমী প্রজেক্ট ডিসপ্লে
• আল খাওয়ারিজমী ক্যাপচার দ্যা ফ্ল্যাগ

রেজিস্ট্রেশন লিংকঃ https://sciencefest.shibir.org.bd/
-------------------------------------------------------------------------

আল খাওয়ারিজমী ম্যাথ অলিম্পিয়াডঃ

আল খাওয়ারিজমী সাইন্স ফেস্ট ২০২৫ এর ম্যাথ অলিম্পিয়াড এ শিক্ষার্থীরা তিনটি (০৩) ক্যাটাগরি তে অংশগ্রহন করতে পারবে। 

ক্যাটাগরিঃ
জুনিয়রঃ ৬ষ্ঠ - ৮ম শ্রেণি 
সেকেন্ডারিঃ ৯ম - ১০ম শ্রেণি 
হাইয়ার সেকেন্ডারিঃ ১১শ - ১২শ শ্রেণি, পলিটেকনিক (১ম - ৪র্থ) পর্ব 

অংশগ্রহণের নিয়মাবলীঃ
ম্যাথ অলিম্পিয়াড দুই ধাপে সংগঠিত হবে। প্রিলিমিনারি পর্ব ও ফাইনাল পর্ব । 

প্রিলিমিনারি পর্বঃ
তারিখঃ ১১ ডিসেম্বর, ২০২৫
পরিক্ষার মাধ্যমঃ অনলাইন
রেজিস্ট্রেশন ফিঃ ফ্রি 
প্রশ্নের ধরনঃ MCQ + ছোট প্রশ্ন 
প্রশ্ন সংখ্যাঃ ১৫
মোট নাম্বারঃ ১০০
পরিক্ষার সময়ঃ ১ ঘন্টা 

ফাইনাল পর্বঃ
প্রিলিমিনারি পর্ব থেকে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত নিম্নোক্ত সংখ্যক শিক্ষার্থীদেরকে ফাইনাল পর্বে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। 

জুনিয়রঃ ২৫০ জন
সেকেন্ডারিঃ ২৫০ জন
হাইয়ার সেকেন্ডারিঃ ৩৫০ জন 
তারিখঃ ১৯ ডিসেম্বর, ২০২৫
প্রশ্নের ধরনঃ লিখিত 
প্রশ্ন সংখ্যাঃ ৮ টি 
মোট নাম্বারঃ ১০০
পরিক্ষার সময়ঃ ১ ঘন্টা 

পুরস্কারঃ 
প্রতি ক্যাটাগরি তে প্রথম ২০ জনকে পুরস্কৃত করা হবে। এছাড়াও ফাইনাল পর্বে অংশগ্রহনকারী দের জন্য আকর্ষণীয় গিফট প্যাক ও টি শার্ট থাকবে। 
• ১ম পুরস্কারঃ ২০,০০০ টাকা
• ২য় পুরস্কারঃ ১৫,০০০ টাকা
• ৩য় পুরস্কারঃ ১২,০০০ টাকা 
• ৪র্থ পুরস্কারঃ ১০,০০০ টাকা
• ৫ম পুরস্কারঃ ৮,০০০ টাকা 
• ৬ষ্ঠ - ১০ম পুরস্কারঃ ৩,০০০ টাকা সমমূল্যের বই, উপহার সামগ্রী এবং সিল্ভার পদক 
• ১১শ - ২০তম পুরস্কারঃ ১,০০০ টাকা সমমূল্যের বই, উপহার সামগ্রী এবং ব্রোঞ্জ পদক 
-------------------------------------------------------------------------

আল খাওয়ারিজমী প্রজেক্ট ডিসপ্লেঃ

আল খাওয়ারিজমী প্রজেক্ট ডিসপ্লে প্রতিযোগিতায়  শিক্ষার্থীরা দুইটি (০২) ক্যাটাগরি তে অংশগ্রহন করতে পারবে। 

ক্যাটাগরিঃ
• জুনিয়রঃ ৫ম - ৮ম শ্রেণি 
• সিনিয়রঃ ৯ম - ১২শ শ্রেণি, পলিটেকনিক (১ম - ৪র্থ) পর্ব 

অংশগ্রহণের নিয়মাবলীঃ
১. একটি টিম শুধুমাত্র একটি প্রজেক্ট সাবমিট করতে পারবে এবং একজন শিক্ষার্থী শুধুমাত্র একটি টিম এর হয়েই অংশগ্রহণ করতে পারবে।
২. রেজিস্ট্রেশনকৃত টিমগুলোর মধ্যে সর্বোচ্চ ২০০ টি টিম অংশগ্রহণ করতে পারবে। 
৩. প্রতিটি টিমে ন্যূনতম দুই (০২) জন এবং সর্বোচ্চ তিন (০৩) জন সদস্য থাকতে পারবে। 
৪. প্রজেক্টটি অবশ্যই নতুন এবং মৌলিক হতে হবে। 
৫. যেকোন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে টিম গঠন করতে পারবে। 
৬. ইবনে হাইসাম সাইন্স ফেস্টে পুরস্কার প্রাপ্ত প্রজেক্ট আবার জমা দেয়া যাবেনা। 
৭. বিজ্ঞানের যেকোন বিষয়ের প্রজেক্ট শোকেস করা যাবে।   

পুরস্কারঃ 
প্রতি ক্যাটাগরি তে প্রথম ২০ জনকে পুরস্কৃত করা হবে। এছাড়াও ফাইনাল পর্বে অংশগ্রহনকারী দের জন্য আকর্ষণীয় গিফট প্যাক ও টি শার্ট থাকবে। 
• ১ম পুরস্কারঃ ৬০,০০০ টাকা
• ২য় পুরস্কারঃ ৪০,০০০ টাকা
• ৩য় পুরস্কারঃ ৩০,০০০ টাকা 
• ৪র্থ পুরস্কারঃ ২০,০০০ টাকা
• ৫ম পুরস্কারঃ ১০,০০০ টাকা 
-------------------------------------------------------------------------

আল খাওয়ারিজমী CTF (Capture the Flag) কনটেস্টঃ

নিয়মাবলীঃ 
 • যেকোনো বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউটের অনার্স (সমমানসহ) এবং ডিপ্লোমা শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
 • ক্রস-ইউনিভার্সিটি টিম অংশগ্রহণ করতে পারবে।
 • প্রতিটি টিমে ১ থেকে ৪ জন সদস্য থাকতে পারবে।
 • অংশগ্রহণকারীদের অবশ্যই ন্যায়পরায়ণতা বজায় রাখতে হবে এবং সকল প্রতিযোগিতার নিয়ম অনুসরণ করতে হবে।
 • আয়োজক কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত।
 • কনটেস্টটি দুইটি রাউন্ডে অনুষ্ঠিত হবে:

প্রিলিমিনারি রাউন্ডঃ
 তারিখ: ১১ ডিসেম্বর ২০২৫
 সময়: সন্ধ্যা ৬:০০ – ভোর ২:০০
 মোড: অনলাইন
 • নির্বাচিত টিমগুলো ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হবে।

ফাইনাল রাউন্ডঃ
 তারিখ: ২০ ডিসেম্বর ২০২৫
 সময়: সকাল ১০:০০ – দুপুর ২:০০
 ভেন্যু: কৃষিবিদ ইনস্টিটিউট, ফার্মগেট, ঢাকা।
পুরস্কার ও সম্মাননা
 • ফাইনাল রাউন্ডে শীর্ষ ৫টি টিম নগদ পুরস্কার পাবে।

পুরস্কারঃ
 • ১ম স্থান: ৬০,০০০
 • ২য় স্থান: ৫০,০০০
 • ৩য় স্থান: ৪০,০০০
 • ৪র্থ স্থান: ৩৫,০০০
 • ৫ম স্থান: ৩০,০০০
  পাশাপাশি সকল ফাইনালিস্টকে উপহার সামগ্রী ও টি-শার্ট প্রদান করা হবে।
- **Event URL**: https://allevents.in/dhaka/al-khwarizmi-science-fest-2025/200029376206121
- **Event Categories**: festivals
- **Interested Audience**: 
  - total_interested_count: 1221

## Ticket Details


## Event venue details

- **city**: Dhaka
- **state**: DA
- **country**: Bangladesh
- **location**: Krishibid Institution,khamarbari,farmgate
- **lat**: 23.759312029952
- **long**: 90.3851033691
- **full address**: Krishibid Institution,khamarbari,farmgate, Dhaka, Bangladesh

## Event gallery

- **Alt text**: Al Khwarizmi Science Fest 2025
  - **Image URL**: https://cdn-az.allevents.in/events9/banners/52460187eae395970e63b27e3ef8f8653398a0e091a60e92e30140b3545f5aff-rimg-w1200-h1200-dcd3dadd-gmir?v=1766121201

## FAQs

- **Q**: When and where is Al Khwarizmi Science Fest 2025 being held?
  - **A:** Al Khwarizmi Science Fest 2025 takes place on Fri, 19 Dec, 2025 at 09:00 am to Sat, 20 Dec, 2025 at 10:00 pm at Krishibid Institution,khamarbari,farmgate, Dhaka, Bangladesh.
- **Q**: Who is organizing Al Khwarizmi Science Fest 2025?
  - **A:** Al Khwarizmi Science Fest 2025 is organized by Chhatrashibir Science Department.
- **Q**: Who is this event for? Is it right for me?
  - **A:** Al Khwarizmi Science Fest 2025 is ideal for festival lovers, culture enthusiasts, and anyone looking for a vibrant, immersive community experience. Whether you're a first-time attendee or a longtime enthusiast in Dhaka, this event is thoughtfully curated to deliver a standout experience worth every moment. With 1,200+ people already showing interest, this is clearly an event worth adding to your calendar - don't miss out.

## Structured Data (JSON-LD)

```json
[
    {
        "@context": "https://schema.org",
        "@type": "Festival",
        "name": "Al Khwarizmi Science Fest 2025",
        "image": "https://cdn-az.allevents.in/events9/banners/52460187eae395970e63b27e3ef8f8653398a0e091a60e92e30140b3545f5aff-rimg-w1200-h1200-dcd3dadd-gmir?v=1766121201",
        "startDate": "2025-12-19",
        "endDate": "2025-12-20",
        "url": "https://allevents.in/dhaka/al-khwarizmi-science-fest-2025/200029376206121",
        "location": {
            "@type": "Place",
            "name": "Krishibid Institution,khamarbari,farmgate",
            "address": {
                "@type": "PostalAddress",
                "name": "Krishibid Institution,khamarbari,farmgate, Dhaka, Bangladesh",
                "addressLocality": "Dhaka",
                "addressRegion": "DA",
                "addressCountry": "BD"
            },
            "geo": {
                "@type": "GeoCoordinates",
                "latitude": "23.759312029952",
                "longitude": "90.3851033691"
            }
        },
        "eventAttendanceMode": "https://schema.org/OfflineEventAttendanceMode",
        "description": "যখন সমগ্র বিশ্ব অজ্ঞতার ঘোর অন্ধকারে নিমজ্জিত, জ্ঞান তখন ছিল কুসংস্কার ও অন্ধ বিশ্বাসের শৃঙ্খলে আবদ্ধ ঠিক সেই সময়েই মুসলিম বিজ্ঞানীরা জ্ঞানের প্রদীপ জ্বেলে এগিয়ে এসেছিলেন মানবতার আলোকবর্তিকা হয়ে। তাঁরা অন্ধকারে আলোর দিশা দেখিয়েছেন, চিন্তা ও গবেষণার মাধ্যমে মানব সভ্যতাকে পৌঁছে দিয়েছেন নবজাগরণের",
        "organizer": [
            {
                "@type": "Organization",
                "name": "Chhatrashibir Science Department",
                "url": "https://allevents.in/org/chhatrashibir-science-department/27257317",
                "description": "Chhatrashibir Science Department, Dacca. Mi piace: 64.784 · 2265 persone ne parlano. Welcome to the official platform of the Central Science Department..."
            }
        ]
    }
]
```