

# Event Details

- **Event Name**: ‍১২তম আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫
- **Event Start and End Date**: Sat, 17 May, 2025 at 10:00 am – Sun, 18 May, 2025 at 04:00 pm
- **Event Description**: পৃথিবীর একপ্রান্তে বাজছে যুদ্ধের দামামা; মেরুতে গলছে বরফ– অতল দুঃখের মাঝে তলিয়ে যাওয়ার চেয়েও বেশি করুণ আবেশ নিয়ে সাগরের লোনা জলে তলিয়ে যাচ্ছে নিচু ভূমির এলাকাসমূহ। গতরাতে ভয়ানক ডাকাতদলের হাতে লুট হওয়া গেরস্তের মতো স্থির ও ফ্যাকাসে হয়ে আছে সজীবতা হারানো পাহাড় ও টিলাসমূহ। ষাটোর্ধ অগ্রজের বর্ণনায় যেসব ফুল-পাখি, মাছ-প্রাণী উঠে আসে তার বেশির ভাগই এখন আর দেখতে পাওয়া যায়না। আমাদের দুই বা তিন প্রজন্ম আগের সে পৃথিবী এত তাড়াতাড়ি বদলে গেলো কী করে? একটু সচেতনভাবে ভাবলেই ক্রমাগত এই প্রশ্নের আঘাত মাথায় ব্যথা বাড়িয়ে দেয়। অবশ্য, এই ব্যথা বৃষ্টি দুরাশা হওয়া দাবদাহের দিনে, ট্রাফিক জ্যামে আটকে থেকে গাড়ির হর্ণ বা চারপাশে যত্রতত্র নির্মিত হওয়া বিল্ডিং কন্সট্রাকশনের আওয়াজে সৃষ্টি হওয়া মাথাব্যথার চেয়ে বেশ অনেকখানি কম।

পৃথিবীর সূচনালগ্ন থেকেই অত্যাচারীদের দ্বারা অত্যাচারিতদের কষ্ট ও ক্রন্দনে ধরনীর আকাশ-বাতাস ভারী হয়েছে। প্রাণী জগতের এমন নির্মম পরিণতি যে স্বয়ং পৃথিবীকেও একসময় বরণ করতে হবে, এমন কিছু হয়তো পৃথিবী কখনো ভাবতেও পারেনি। কিছু মানুষ কেবলমাত্র তার অর্থনৈতিক স্বার্থ হাসিলের পায়তারায় পৃথিবীর কী ভীষণ ক্ষতি করে যাচ্ছে তা ভাবার ফুরসৎ এখনও সবাই পায়নি বা পাচ্ছেনা। তারা অনুধাবনই করতে পারেনি পৃথিবী না বাঁচলে, বাঁচবেনা তারাও। পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের প্রতিটি উপাদান যেখানে, দুনিয়াকে সুন্দর রাখার, ধরিত্রীর ভারসাম্য বজায় রাখার এক-একটি উপাদান; সেখানে অর্থ ও ক্ষমতালিপ্সু মানুষগুলোর কাছে অর্থ উপার্জন বা তৈরির মূখ্য উপাদান। পৃথিবীর প্রতি এই অনাদর প্রকৃতি ও পরিবেশকে করেছে ক্ষতিগ্রস্ত। ক্ষমতাকাঠামো টিকিয়ে রাখতে অথবা যুদ্ধ সৃষ্টি বা বন্ধে যতটুকু রাজনৈতিক অংশগ্রহণ হচ্ছে তারও অধিক বুদ্ধি, জ্ঞান ও শ্রমের প্রয়োগ প্রয়োজন আমাদের বিগড়ে ফেলা প্রকৃতি ও পরিবেশকে সংরক্ষণের জন্যে। সকলেই বুঝতে পারি শেষমেশ সব ক্ষমতা, ক্ষমতার রাজনীতি ও যুদ্ধ সবকিছুই ব্যর্থ, পরিবেশ না বাঁচলে তথা পৃথিবী না বাঁচলে৷

প্রযুক্তি ও যন্ত্রপাতির অকল্পনীয় উন্নতি সাধন করা সভ্যতার এই সময়ে, অর্থনৈতিক সমৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ আলাপের ভিড়ে অতিগুরুত্বপূর্ণ পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত আলাপ ও আন্দোলনগুলো হারিয়ে না যাক। আমাদের দিগন্তবিস্তৃত সবুজ মাঠগুলো চিরসবুজ থাকুক, পরিবেশের প্রতি যত্নশীল হওয়ার মাধ্যমে পৃথিবীর ঋতু বৈচিত্র্য টিকে থাকুক, সুস্থ থাকুক আমাদের পৃথিবী। আমরা আরও বেশি মানবিক হই প্রকৃতি ও পৃথিবীর প্রতি।

পরিবেশ সংরক্ষণে প্রতিটি একক মানুষ, সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান তথা সকলকে সচেতন ও উদ্বুদ্ধ করতে আয়োজিত হচ্ছে ১২তম বিশ্ব পরিবেশ দিবস আন্তঃ বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা - ২০২৫।


নিয়মাবলী:
• বিতর্কে পর্যায়: আন্তঃবিশ্ববিদ্যালয়
• বিতর্কের ধরন : সনাতনী
• দল সংখ্যা: ১৬
• নক আউট পদ্ধতি
• সময়সূচী: ১৭ থেকে ১৮ মে, ২০২৫। টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়।
• নিবন্ধন মাশুল: নেই

প্রয়োজনে:
রাগীব আনজুম
সাধারণ সম্পাদক
ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি
মোবাইল: 01760-960300


জুবায়ের হোসেন
সভাপতি
ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি
মোবাইল: 01521-556388
- **Event URL**: https://allevents.in/dhaka/‍১২তম-আন্তঃবিশ্ববিদ্যালয়-পরিবেশ-বিতর্ক-প্রতিযোগিতা-২০২৫/200028200078450
- **Event Categories**: 
- **Interested Audience**: 
  - total_interested_count: 419

## Ticket Details


## Event venue details

- **city**: Dhaka
- **state**: DA
- **country**: Bangladesh
- **location**: TSC, University of Dhaka
- **lat**: 23.733095450022
- **long**: 90.395532980243
- **full address**: TSC, University of Dhaka, Dhaka, Bangladesh

## Event gallery

- **Alt text**: ‍১২তম আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫
  - **Image URL**: https://cdn-az.allevents.in/events9/banners/635b842a8b31c6ad26987d6f7e0e4f1c228595fde52564b28ae1922c81ac876d-rimg-w1200-h629-dcdfe6b9-gmir?v=1747394210

## FAQs

- **Q**: When and where is ‍১২তম আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ being held?
  - **A:** ‍১২তম আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ takes place on Sat, 17 May, 2025 at 10:00 am to Sun, 18 May, 2025 at 04:00 pm at TSC, University of Dhaka, Dhaka, Bangladesh.
- **Q**: Who is organizing ‍১২তম আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫?
  - **A:** ‍১২তম আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ is organized by Dhaka University Debating Society (DUDS).

## Structured Data (JSON-LD)

```json
[
    {
        "@context": "https://schema.org",
        "@type": "Event",
        "name": "‍১২তম আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫",
        "image": "https://cdn-az.allevents.in/events9/banners/635b842a8b31c6ad26987d6f7e0e4f1c228595fde52564b28ae1922c81ac876d-rimg-w1200-h629-dcdfe6b9-gmir?v=1747394210",
        "startDate": "2025-05-17",
        "endDate": "2025-05-18",
        "url": "https://allevents.in/dhaka/‍১২তম-আন্তঃবিশ্ববিদ্যালয়-পরিবেশ-বিতর্ক-প্রতিযোগিতা-২০২৫/200028200078450",
        "location": {
            "@type": "Place",
            "name": "TSC, University of Dhaka",
            "address": {
                "@type": "PostalAddress",
                "name": "TSC, University of Dhaka, Dhaka, Bangladesh",
                "addressLocality": "Dhaka",
                "addressRegion": "DA",
                "addressCountry": "BD"
            },
            "geo": {
                "@type": "GeoCoordinates",
                "latitude": "23.733095450022",
                "longitude": "90.395532980243"
            }
        },
        "eventAttendanceMode": "https://schema.org/OfflineEventAttendanceMode",
        "description": "পৃথিবীর একপ্রান্তে বাজছে যুদ্ধের দামামা; মেরুতে গলছে বরফ– অতল দুঃখের মাঝে তলিয়ে যাওয়ার চেয়েও বেশি করুণ আবেশ নিয়ে সাগরের লোনা জলে তলিয়ে যাচ্ছে নিচু ভূমির এলাকাসমূহ। গতরাতে ভয়ানক ডাকাতদলের হাতে লুট হওয়া গেরস্তের মতো স্থির ও ফ্যাকাসে হয়ে আছে সজীবতা হারানো পাহাড় ও টিলাসমূহ। ষাটোর্ধ অগ্রজের বর্ণনায় যেসব",
        "organizer": [
            {
                "@type": "Organization",
                "name": "Dhaka University Debating Society (DUDS)",
                "url": "https://allevents.in/org/dhaka-university-debating-society-duds/4348828",
                "description": "Dhaka University Debating Society (DUDS) is the Central Debate Organization of the University of  Dhaka, Bangladesh."
            }
        ]
    }
]
```