

# Event Details

- **Event Name**: শোক থেকে শক্তিঃ অদম্য পদযাত্রা ২০২৬
- **Event Start and End Date**: Thu, 26 Mar, 2026 at 06:00 am – Thu, 26 Mar, 2026 at 06:30 am
- **Event Description**: ২৬ শে মার্চ, স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে বর্তমান প্রজন্মের এক দল ‘অভিযাত্রী’ গত তের বছর ধরে '৫২ থেকে '৭১-এর অগ্নিঝরা সময়টাকে স্মরণ করার জন্য কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত পদযাত্রা করে আসছে।
তাই, পায়ে হেঁটে এই পথটুকু অতিক্রমের বিষয়টি প্রতিযোগিতার নয় - বরং অনুভবের, শ্রদ্ধার, ভালবাসার।

বিশেষ দৃষ্টি আকর্ষণ:-

প্রিয় সুহৃদ,
অভিযাত্রী ২০১৩ সাল থেকে “শোক থেকে শক্তি : অদম্য পদযাত্রা” আয়োজন করে আসছে। এবং অভিযাত্রী স্বপ্ন দেখে, এই আয়োজন এক সময় দেশব্যাপী ছড়িয়ে যাবে—বাঙালির স্বাধিকার, স্বাধীনতা ও আধিপত্যের বিরুদ্ধে লড়ায়ে যেখানে রক্ত ঝরেছে, সেখানেই সেইসব সময়ের কথা স্মরণ করে আপামর জনসাধারণ একদিন হেঁটে তাদের স্মরণ করবে।
এজন্য এই আয়োজনে আনুষ্ঠানিকতার চেয়েও অনুভব করাকে বেশি গুরুত্ব দেওয়া হয়।

আর এই জন্যই এবারের আয়োজনে অংশ নিতে অগ্রিম নিবন্ধনের আনুষ্ঠানিকতা থাকছে না।

## ২৬শে মার্চ, ২০২৬ শহিদ মিনার থেকে এ পদযাত্রা যথা সময়ে শুরু হবে সকাল ৬.০১ মিনিটে।

## এবারের "শোক থেকে শক্তি অদম্য পদযাত্রা"য় পথিমধ্যে সকালের নাস্তা, নৌকা ভাড়া, দুপুরের খাবার এবং ফেরার সময়ের বাস ভাড়াসহ প্রযোজ্য ক্ষেত্রে সকল খরচ নিজেকেই বহন করতে হবে। সম্ভব হলে নিজের খাবার নিজেকেই বহন করতে হবে। এক্ষেত্রে অভিযাত্রী কোনো খাবারের আয়োজন রাখছে না।

## বিশেষ দ্রষ্টব্য:- পদযাত্রার 'স্মারক টি-শার্ট' নিতে আগ্রহী হলে আজ ১৫ই মার্চ, ২০২৬ তারিখ রাত ১২.০০টার মধ্যে নিচের নম্বরে যোগাযোগ করে নিশ্চিত করতে বিশেষভাবে জানানো যাচ্ছে।
+8801766515484


স্বাধীনতা দিবসের প্রথম প্রত্যুষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করে ইতিহাসের পথরেখা ধরে এগিয়ে যাবো জাতীয় স্মৃতিসৌধের দিকে। সূর্যাস্তের সময় স্মৃতিসৌধের গায়ে দিনের শেষ আলো লাগা-ভাল লাগার মূহুর্তে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে হাঁটু গেড়ে বসে অনেক কান্না, শ্রদ্ধা ও নীরবতার পর উচ্চারিত হবে তারুণ্যের দৃপ্ত শপথঃ
“হে আমার মহান আগ্রজেরা, তোমাদের উপর অর্পিত কর্তব্য তোমরা পালন করেছো অসীম সাহসিকতায়, বিরল ভালোবাসায় আর নিপুন নিষ্ঠায়। কর্তব্যের সময় এবার আমাদের।
জীবন উৎসর্গকারী হে শ্রেষ্ঠ সন্তানেরা, তোমাদের সাহস, ভালোবাসা ও নিষ্ঠা সঞ্চারিত হোক আমাদের হৃদয়ে, মস্তিস্কে। শহীদের রক্তের মত উজ্জ্বল হয়ে জ্বলে উঠুক আমাদের মেধা মনন, শিল্পবোধ ও রুচি। অসাম্প্রদায়িক মানবিকতা, জ্ঞান-দক্ষতা ও সাধনা শক্তিতে সমাজ হয়ে উঠুক বলীয়ান।
যে মহান আত্মত্যাগে আমরা আজ উচ্চ শির স্বাধীন, সেই ত্যাগ স্মরণ করে শপথ নিই, তোমাদের আত্মত্যাগ বৃথা যেতে দেবো না। যে শক্ত ভিত্তির পত্তন তোমরা করেছো, তারই উপর নির্মাণ করবো সৌধের পর সৌধ। সমৃদ্ধ সাংস্কৃতিক সৌধ, অর্থনৈতিক উন্নয়নের সৌধ, সাম্প্রীতির সৌধ, আর জাতির নব জাগরণের সৌধ।”
২০১৬ সাল থেকে এই পদযাত্রার অংশিদার আমাদের ইতিহাস ঐতিহ্যর ধারক বাহক "মুক্তিযুদ্ধ জাদুঘর"।

প্রতি বছরের নেয় এবছরও থাকছে মুক্তিযুদ্ধ জাদুঘর তরুণ প্রজন্মের সাথে "শোক থেকে শক্তিঃ অদম্য পদযাত্রা”-য় ।

দূরত্ব-আনুমানিক ৩০ কিলোমিটার
হাঁটা শুরু-সকাল ৬ টায় (কেন্দ্রীয় শহীদ মিনার)
হাঁটা শেষ সন্ধ্যায় (জাতীয় স্মৃতিসৌধ)
পদযাত্রা শেষে সবাই মিলে ঢাকায় ফেরা।


পদযাত্রায় যা যা সাথে নিবেন :
১। হাঁটার উপযোগী জুতা বা কেডস।
২। ভালো মানের মোজা। জুতার ভেতর ডবল মোজা পরলে ফোস্কা পরার সম্ভাবনা কম থাকে।
৩। পানির বোতল।
৪। গামছা।
৫। আপনার প্রয়োজনীয় ঔষধ।
৬। ছাতা, সানক্যাপ, সানগ্লাস, সানস্ক্রিন নিতে পারেন। মার্চের শেষের দিকে রোদের প্রখরতা থাকে বিধায় এইসব সাথে থাকলে ভালো।
৭। একটা অভিযাত্রী সুলভ মন**

যেকোনো প্রয়োজনে-

মোঃ ইমাম হোসেন- ০১৭৬৬৫১৫৪৮৪


গত বছর গুলোর 'শোক থেকে শক্তি' ইভেন্টের লিংক –
শোক থেকে শক্তি-২০১৩
https://www.facebook.com/pg/ovijaatri.eco/photos/...
শোক থেকে শক্তি - ২০১৪
https://www.facebook.com/events/223654527824799/
শোক থেকে শক্তি - ২০১৫
https://www.facebook.com/events/1585587068353562/
শোক থেকে শক্তি - ২০১৬
https://www.facebook.com/events/949872925094552/?active_tab=about
শোক থেকে শক্তি - ২০১৭
https://www.facebook.com/events/228778357592139/
শোক থেকে শক্তি-২০১৮
https://www.facebook.com/events/222641858297735/
শোক থেকে শক্তি-২০১৯
https://fb.me/e/5ZOygkhJw
শোক থেকে শক্তি- ২০২১
https://fb.me/e/XgOoAKkN
শোক থেকে শক্তি- ২০২২
https://fb.me/e/9dXUqWwDj
শোক থেকে শক্তি- ২০২৩
https://fb.me/e/4bAtV7YzS
শোক থেকে শক্তি-২০২৪
https://web.facebook.com/events/1300754560552249
শোক থেকে শক্তি-২০২৫
https://www.facebook.com/events/9526756420679247
- **Event URL**: https://allevents.in/dhaka/শোক-থেকে-শক্তিঃ-অদম্য-পদযাত্রা-২০২৬/200029844280529
- **Event Categories**: 
- **Interested Audience**: 
  - total_interested_count: 249

## Ticket Details


## Event venue details

- **city**: Dhaka
- **state**: DA
- **country**: Bangladesh
- **location**: Central Shahid Minar   কেন্দ্রীয় শহীদ মিনার
- **lat**: 23.727942829079
- **long**: 90.39673029619
- **full address**: Central Shahid Minar   কেন্দ্রীয় শহীদ মিনার, Shahid Minar, সেক্রেটারীট রোড, ঢাকা, বাংলাদেশ, Dhaka, Bangladesh

## Event gallery

- **Alt text**: শোক থেকে শক্তিঃ অদম্য পদযাত্রা ২০২৬
  - **Image URL**: https://cdn-az.allevents.in/events5/banners/48543eaeb673e4e2a9e45713e5882e291b2ae83237771c7a069f8a52f8e3dfeb-rimg-w1200-h800-dcffffff-gmir?v=1774138353

## FAQs

- **Q**: When and where is শোক থেকে শক্তিঃ অদম্য পদযাত্রা ২০২৬ being held?
  - **A:** শোক থেকে শক্তিঃ অদম্য পদযাত্রা ২০২৬ takes place on Thu, 26 Mar, 2026 at 06:00 am to Thu, 26 Mar, 2026 at 06:30 am at Central Shahid Minar   কেন্দ্রীয় শহীদ মিনার, Shahid Minar, সেক্রেটারীট রোড, ঢাকা, বাংলাদেশ, Dhaka, Bangladesh.
- **Q**: Who is organizing শোক থেকে শক্তিঃ অদম্য পদযাত্রা ২০২৬?
  - **A:** শোক থেকে শক্তিঃ অদম্য পদযাত্রা ২০২৬ is organized by অভিযাত্রী.

## Structured Data (JSON-LD)

```json
[
    {
        "@context": "https://schema.org",
        "@type": "Event",
        "name": "শোক থেকে শক্তিঃ অদম্য পদযাত্রা ২০২৬",
        "image": "https://cdn-az.allevents.in/events5/banners/48543eaeb673e4e2a9e45713e5882e291b2ae83237771c7a069f8a52f8e3dfeb-rimg-w1200-h800-dcffffff-gmir?v=1774138353",
        "startDate": "2026-03-26",
        "endDate": "2026-03-26",
        "url": "https://allevents.in/dhaka/শোক-থেকে-শক্তিঃ-অদম্য-পদযাত্রা-২০২৬/200029844280529",
        "location": {
            "@type": "Place",
            "name": "Central Shahid Minar   কেন্দ্রীয় শহীদ মিনার",
            "address": {
                "@type": "PostalAddress",
                "streetAddress": "Shahid Minar, সেক্রেটারীট রোড, ঢাকা, বাংলাদেশ",
                "addressLocality": "Dhaka",
                "addressRegion": "DA",
                "addressCountry": "BD"
            },
            "geo": {
                "@type": "GeoCoordinates",
                "latitude": "23.727942829079",
                "longitude": "90.39673029619"
            }
        },
        "eventAttendanceMode": "https://schema.org/OfflineEventAttendanceMode",
        "description": "২৬ শে মার্চ, স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে বর্তমান প্রজন্মের এক দল ‘অভিযাত্রী’ গত তের বছর ধরে '৫২ থেকে '৭১-এর অগ্নিঝরা সময়টাকে স্মরণ করার জন্য কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত পদযাত্রা করে আসছে।\nতাই, পায়ে হেঁটে এই পথটুকু অতিক্রমের বিষয়টি প্রতিযোগিতার নয় - বরং অনুভবের, শ্রদ্ধার, ভা",
        "organizer": [
            {
                "@type": "Organization",
                "name": "",
                "url": "https://allevents.in/org/অভিযাত্রী/938241",
                "description": "Community Eco tourism at it's very best! and from now we have to do every stapes for Eco friendly so we are here.  "
            }
        ]
    }
]
```