

# Event Details

- **Event Name**: পাঠচক্র ৩২: অনুশীলন ও দ্বন্দ্ব সপর্কে 
- **Event Start and End Date**: Mon, 23 Feb, 2026 at 03:00 pm
- **Event Description**: পৃথিবীতে যেদিন থেকে শোষণ শুরু হয়েছে ঠিক সেদিন থেকেই শোষণ বিরোধী মানুষের জন্ম হয়েছে। খুব সঙ্গত কারণেই মানুষ শোষণের বিরুদ্ধে সংগ্রাম করেছে। মার্কস-এঙ্গেলসের ভাষায় বলা যায়, ‘আজ পর্যন্ত প্রচলিত সকল সমাজের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস।’ সংগ্রামই মানুষকে শোষক আর শোষিত দুই ভাগে ভাগ করেছে। সংখ্যাগরিষ্ঠ মেহনতি মানুষ শোষিতের সারিতে আর সংখ্যালঘুরা শোষকের সারিতে অবতীর্ণ হয়। সংখ্যালঘু হলেও শোষকরা রাষ্ট্রক্ষমতা দখল করে, স্ব-শ্রেণীর অধিপত্য প্রতিষ্ঠার মাধ্যমে শাসকে পরিণত হয়। মেহনতি সংখ্যাগুরু জনগণ শাসকদের শোষণ-অত্যাচার আর অধিপত্যের বিরুদ্ধে বারংবার সংগ্রামে অবতীর্ণ হয়েছে। কখনো পরাজিত হয়েছে, কখনো আংশিক বিজয়, কখনো শাসকদের সাথে পাল্লা দিয়ে স্ব-শ্রেণীর সংঘবদ্ধ অবস্থান ধরে রেখেছে, কখনো হয়েছে বিজয়ী; আবার কখনো শাসকদের চাতুর্যে দোদুল্যমান হয়ে সংগ্রামের অর্জনগুলো ছেড়ে দিয়েছে শোষকদের হাতে। তারপরেও শোষণমূলক ব্যবস্থাটাকে সমূলে উৎপাটন করা সম্ভব হয়নি। শোষণমূলক ব্যবস্থাকে আঁকড়ে ধরে শাসকরা নানা নামে, নানা রঙ-ঢঙে নিজেদের পুনঃপ্রতিষ্ঠা করেছে বারবার। প্রতারণা করেছে সংগ্রামী জনগণের সাথে। শোষিত জনগণের দীর্ঘ সংগ্রামেই সভ্যতার রক্তাক্ত ইতিহাস রচিত হলো, মানুষের অগ্রগতি ঘটলো কিন্তু শোষণমূলক ব্যবস্থাটার নড়চর ঘটলো না বরং আরো পাকাপোক্তভাবে গেড়ে বসলো শোষণের জাঁতাকল। 

কার্ল মার্কস ও ফ্রেডরিক এঙ্গেলস শুরুতেই আত্মস্থ করার চেষ্টা করেছেন সংগ্রামী শোষিতের সেই ইতিহাস। যাদের শ্রমের উপর দাঁড়িয়ে আছে পুরো সভ্যতা, যাদের সংগ্রামে রচিত হয়েছে এক দীর্ঘ ইতিহাস কিভাবে তাঁরাই বারবার অত্যাচার আর অধিপত্যের শিকারে পরিণত হচ্ছে। মার্কস এবং এঙ্গেলস এ বিষয়ের বস্তুনিষ্ঠ সমাধান খুঁজতে গিয়ে আঘাত করলেন শোষণের মূলে। শোষণমূলক ব্যবস্থাটা বদলানোর সংগ্রামে নিয়োজিত করলেন নিজেদের। বিদ্যমান উৎপাদন ব্যবস্থাটা, যে উৎপাদন সম্পর্কের ভিত্তিতে টিকে আছে সেটা পুরোটাই শ্রেণী অধিপত্য। তাঁরা দেখালেন একদল মানুষ যারা উৎপাদন করে না শুধুমাত্র উৎপাদনের হাতিয়ারগুলো দখলে রেখেই সংখ্যাগরিষ্ঠ মেহনতি মানুষের শ্রম শোষণ করে চলেছে যুগ-যুগান্তর ধরে। শোষকরা এই শ্রেণী আধিপত্যের সামাজিক স্বীকৃতি আদায় করে চলেছে রাষ্ট্র নামক যন্ত্রটির মাধ্যমে। যারা উৎপাদন করে তারা বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করছে কিন্তু শ্রম শোষণকে বন্ধ করতে পারছে না। তাছাড়াও উৎপাদন ব্যবস্থার উত্তরোত্তর অগ্রগতির পিছনে যে বিজ্ঞানের নব নব আবিষ্কারসমূহ ক্রীড়ানক ভূমিকা পালন করছে সেই বিষয়টাও জনসম্মুখে তুলে ধরলেন মার্কস ও এঙ্গেলস। ফলত তারা শ্রেণী সংগ্রামকে সূত্রবদ্ধ করলেন ইতিহাসলদ্ধ সংগ্রামের অভিজ্ঞতা এবং বিজ্ঞানের বিকাশের সাথে। তারা স্পষ্টভাবে ঘোষণা করলেন উৎপাদক শ্রেণীর রাজনৈতিক অধিপত্য ও রাষ্ট্রক্ষমতার কথা। মার্কসবাদের প্রধান বিষয় হয়ে দাঁড়ালো শোষণমূলক ব্যবস্থাটাকে বদলানো। কমরেড লেনিন মার্কসবাদকে সারসেংক্ষেপ করে বললেন, মার্কসবাদের তিনটি অঙ্গ- ঐতিহাসিক ও দ্বন্দ্বমূলক বস্তুবাদ, শ্রেণী সংগ্রাম এরং উদ্বৃত্ত মূল্য। দ্বন্দ্ববাদ কিংবা বস্তুবাদ মার্কসের পূর্বেও আলোচিত হয়েছে। কিন্তু মার্কস-এঙ্গেলসই প্রথম সেটাকে দাঁড় করালেন ইতিহাস এবং বিজ্ঞানের বিকাশের সাপেক্ষে। শোষণমূলক ব্যবস্থাটাকে ঝেঁটিয়ে বিদায় করার বৈজ্ঞানিক ভিত্তি রচিত হলো। সেই সাথে মেহনতি শ্রেণীর রাষ্ট্রক্ষমতা দখলের প্রসঙ্গটি বিজ্ঞান দ্বারা সিদ্ধ হলো।  

মার্কসীয় বস্তুবাদের বৈজ্ঞানিক ভিত্তি সম্পর্কে বলতে গিয়ে কমরেড মাও সেতুঙ বলেছেন, ‘মার্কসের পূর্বে, বস্তুবাদ জ্ঞানের সমস্যাকে বিচার করতো মানুষের সামাজিক প্রকৃতিকে বাদ দিয়ে এবং তার ঐতিহাসিক বিকাশকে বাদ দিয়েই, আর সে কারণে তা সামাজিক অনুশীলনের উপর জ্ঞানের নির্ভরশীলতা, অর্থাৎ উৎপাদন ও শ্রেণী-সংগ্রামের উপর জ্ঞানের নির্ভরশীলতাকে হৃদয়ঙ্গম করতে সমর্থ ছিল না। সর্বোপরি, মার্কসবাদীরা মানুষের উৎপাদনমূলক কার্যকলাপকেই সবচেয়ে মৌলিক বাস্তব কার্যকলাপ, তার অন্যান্য সকল কার্যকলাপের নির্ণায়ক বলেই মনে করে। মানুষের জ্ঞান নির্ভর করে তার বস্তুগত উৎপাদনমূলক কাকলাপের উপর, যার মধ্য দিয়ে সে পর্যায়ক্রমে প্রকৃতির বিষয়-ব্যাপারগুলি, বৈশিষ্ট্যগুলি ও নিয়ম-বিধিগুলি এবং তার নিজের ও প্রকৃতির মধ্যকার সম্পর্কগুলিকে বুঝতে সক্ষম হয়; আর তার এই উৎপাদনমূলক কার্যকলাপের মধ্য দিয়ে পর্যায়ক্রমে মানুষের সাথে মানুষের যে নির্দিষ্ট সম্পর্কসমূহ রয়েছে তা-ও সে বিভিন্ন মাত্রায় বুঝতে সক্ষম হয়। উৎপাদনমূলক কার্যকলাপকে বাদ দিয়ে এই জ্ঞানের কোন কিছু অর্জন করা যেতে পারে না। 

সেই লড়াইয়ের রাজনীতি ও শ্রেণীদৃষ্টিভঙ্গি নির্মাণে আমাদের ৩২তম পাঠচক্রের উদ্দেশ্য আপনারা সবাই আলোচনা ও মতামত রাখার মাধ্যমে এই পাঠচক্রকে অংশগ্রহণমূলক করে তুলবেন এই প্রত্যাশা রাখি।  

পাঠচক্রের রেফারেন্স টেক্সট: https://drive.google.com/file/d/1i2lyKImABp7QAQBP6n-anWV-SDVWW4D2/view?usp=drivesdk

পাঠচক্র ৩২: অনুশীলন ও দ্বন্দ্ব সপর্কে 
তারিখ ও সময়: ২৩ ফেব্রুয়ারি বিকাল ৩টা
স্থান: টিএসসির মাঠ
যোগাযোগ: ০১৩০৬৯১২৭৭০, ০১৮৮০৭৪৬৭৮৩
- **Event URL**: https://allevents.in/dhaka/পাঠচক্র-৩২-অনুশীলন-ও-দ্বন্দ্ব-সপর্কে/200029704577617
- **Event Categories**: 
- **Interested Audience**: 
  - total_interested_count: 46

## Ticket Details


## Event venue details

- **city**: Dhaka
- **state**: DA
- **country**: Bangladesh
- **location**: TSC, Dhaka university, Bangladesh.
- **lat**: 23.731701342289
- **long**: 90.395993292332
- **full address**: TSC, Dhaka university, Bangladesh., TSC, Dhaka University,Dhaka, Bangladesh

## Event gallery

- **Alt text**: পাঠচক্র ৩২: অনুশীলন ও দ্বন্দ্ব সপর্কে
  - **Image URL**: https://cdn-az.allevents.in/events3/banners/c35c699e2408266282a464aef3b5bddd08f62b468932c6f4233aa1218948bfab-rimg-w1200-h674-dc577a98-gmir?v=1771634604

## FAQs

- **Q**: When and where is পাঠচক্র ৩২: অনুশীলন ও দ্বন্দ্ব সপর্কে  being held?
  - **A:** পাঠচক্র ৩২: অনুশীলন ও দ্বন্দ্ব সপর্কে  takes place on Mon, 23 Feb, 2026 at 03:00 pm to Mon, 23 Feb, 2026 at 03:00 pm at TSC, Dhaka university, Bangladesh., TSC, Dhaka University,Dhaka, Bangladesh.
- **Q**: Who is organizing পাঠচক্র ৩২: অনুশীলন ও দ্বন্দ্ব সপর্কে ?
  - **A:** পাঠচক্র ৩২: অনুশীলন ও দ্বন্দ্ব সপর্কে  is organized by বিপ্লবী ছাত্র মৈত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা.
- **Q**: Who is this event for? Is it right for me?
  - **A:** পাঠচক্র ৩২: অনুশীলন ও দ্বন্দ্ব সপর্কে  is ideal for learners, working professionals, and skill-builders looking to gain hands-on knowledge and practical expertise in a focused, interactive setting. Whether you're a first-time attendee or a longtime enthusiast in Dhaka, this event is thoughtfully curated to deliver a standout experience worth every moment. If পাঠচক্র ৩২: অনুশীলন ও দ্বন্দ্ব সপর্কে  sounds like your kind of event, don't wait - spots fill up fast.

## Structured Data (JSON-LD)

```json
[
    {
        "@context": "https://schema.org",
        "@type": "Event",
        "name": "পাঠচক্র ৩২: অনুশীলন ও দ্বন্দ্ব সপর্কে",
        "image": "https://cdn-az.allevents.in/events3/banners/c35c699e2408266282a464aef3b5bddd08f62b468932c6f4233aa1218948bfab-rimg-w1200-h674-dc577a98-gmir?v=1771634604",
        "startDate": "2026-02-23",
        "url": "https://allevents.in/dhaka/পাঠচক্র-৩২-অনুশীলন-ও-দ্বন্দ্ব-সপর্কে/200029704577617",
        "location": {
            "@type": "Place",
            "name": "TSC, Dhaka university, Bangladesh.",
            "address": {
                "@type": "PostalAddress",
                "streetAddress": "TSC, Dhaka University,Dhaka, Bangladesh",
                "addressLocality": "Dhaka",
                "addressRegion": "DA",
                "addressCountry": "BD"
            },
            "geo": {
                "@type": "GeoCoordinates",
                "latitude": "23.731701342289",
                "longitude": "90.395993292332"
            }
        },
        "eventAttendanceMode": "https://schema.org/OfflineEventAttendanceMode",
        "description": "পৃথিবীতে যেদিন থেকে শোষণ শুরু হয়েছে ঠিক সেদিন থেকেই শোষণ বিরোধী মানুষের জন্ম হয়েছে। খুব সঙ্গত কারণেই মানুষ শোষণের বিরুদ্ধে সংগ্রাম করেছে। মার্কস-এঙ্গেলসের ভাষায় বলা যায়, ‘আজ পর্যন্ত প্রচলিত সকল সমাজের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস।’ সংগ্রামই মানুষকে শোষক আর শোষিত দুই ভাগে ভাগ করেছে। সংখ্যাগরিষ্",
        "organizer": [
            {
                "@type": "Organization",
                "name": "     ",
                "url": "https://allevents.in/org/বিপ্লবী-ছাত্র-মৈত্রী-ঢাকা-বিশ্ববিদ্যালয়-শাখা/20665598"
            }
        ]
    }
]
```