

# Event Details

- **Event Name**: ঐতিহ্য ও শিল্পের সন্ধানে দেলদুয়ারে অভিযান
- **Event Start and End Date**: Fri, 25 Apr, 2025 at 06:30 am – Fri, 25 Apr, 2025 at 08:30 pm
- **Event Description**: অভিযাত্রার তারিখ: ২৫ এপ্রিল ২০২৫ | শুক্রবার

রিপোর্টিং- সকাল ৬:৩০ টা

স্থান: মহাখালী বাস টার্মিনাল

ঢাকায় থাকবো: সম্ভাব্য রাত ৮:৩০ টা


জাপানি একটি প্রবাদ আছে- “বাঁশের নল দিয়ে পুরো আকাশ দেখা যায় না।“ সত্যিই তো তাই। প্রাণ ভরে পুরো আকাশ দেখতে হলে আপনাকে ঘরের বাহিরে দু’পা বাড়াতেই হবে। আর তাইতো কর্মব্যস্ত একঘেয়ে জীবনে উদ্দীপনার জন্য আমাদের এবারের অভিযাত্রা সুপ্রাচীণ ঐতিহ্য ও ইতিহাস, সাহিত্য, লোকজ শিল্পে সমৃদ্ধ টাংগাইলের দেলদুয়ারে।


কাক ডাকা ভোরে সূর্য্যি মামা জাগার আগে আমরা জেগে উঠে ভোর ০৬:৩০ টার মধ্যে সরাসরি চলে আসবো মহাখালী বাস টার্মিনালে। টাংগাইলের কোন একটা লোকাল বাস নিরালা, ধলেশ্বরী বা বিনিময় ধরে আমরা চলে যাবো টাংগাইলের করটিয়ার করাতিপাড়া বাইপাস। বাস থেকে নামতে নামতে ততোক্ষণে নিশ্চয়ই সূর্য্যি মামা জেগে উঠে আমাদের স্বাগত জানাবে। সূর্য্যি মামার অভ্যর্থনা সাথে নিয়ে এখান থেকেই আমাদের পদযাত্রা শুরু হবে, উদ্দেশ্য- করটিয়া জমিদার বাড়ি। মোগল স্থাপত্যের আদলে গড়া জমিদার বাড়ি ও সংলগ্ন ১৫ টি গম্বুজবিশিষ্ট মসজিদ, লোহার ঘর, রোকেয়া মহল, রানীর পুকুরঘাটে ইতিহাস খুঁজার চেষ্টা করবো, বুঝার চেষ্টা করবো তখনকার সময়ে ব্যস্ত সেই জমিদার বাড়িটি। দেখা শেষ হলে এতোক্ষণে নিশ্চয়ই পেটের মধ্যে খাদ্যের জন্য আন্দোলন শুরু হয়ে গেছে। স্থানীয় কোন এক হোটেলে সকালের নাস্তা সেরে যাত্রা শুরু করবো ৪০০ বছরের পুরানো আতিয়া মসজিদ এর উদ্দেশ্যে।


করটিয়ার বিখ্যাত কাপড়ের হাট, সাদত আলী খান পন্নীর নামে গড়া সরকারি সাদত কলেজের ক্যাম্পাস দেখতে দেখতে আমরা আতিয়া মসজিদের দিকে এগিয়ে যাবো। স্বল্প চওড়া পিচঢালা রাস্তা, গাছে শীতল ছায়া মাথায় নিয়ে বেশ খানিকটা পথ হাঁটবো। যেতে যেতে পর্যবেক্ষণ করবো সেখানকার মানুষের জীবন ও প্রকৃতি, উপভোগ করার চেষ্টা করবো সেখানকার সংস্কৃতি, আচার-ব্যবহার। বীরপুশিয়া-নলশোঁধা-তাঁতের শাড়ির জন্য প্রসিদ্ধ পাথরাইল- দশকিয়া বাজার পার হয়ে আমরা পৌছে যাবো প্রাচীন সেই বিখ্যাত আতিয়া মসজিদে। পথিমধ্যে আমরা তাঁতের শাড়ী বুননের সেই ঠকঠক শব্দের তাঁতঘরের কার্যক্রম দেখে মনের মধ্যে চিত্রায়ণ করে নেবো।


রাজধানী ঢাকার গোড়াপত্তনের প্রাক্কালে ১৬০৯ সালে এই মসজিদটি নির্মিত হয়। ৪০০ বছরের পুরানো, ভেতরে ও বাইরের সব দেয়ালে টেরাকোটার নকশা অঙ্কিত অনুপম স্থাপত্য শিল্পকর্মে গড়া মসজিদটি আজও অক্ষত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের ১০ টাকার নোটে মসজিদটির ছবি মুদ্রিত আছে। সুলতানি ও মুঘল—এই দুই আমলেরই স্থাপত্যরীতির সুস্পষ্ট নিদর্শন রয়েছে এই মসজিদের নির্মাণ শৈলীতে।


আতিয়া মসজিদের স্মৃতিকে মনের মধ্যে ধারণ করে আমরা এগিয়ে যাবো দক্ষিণের হিঙ্গনগর গ্রামে হিঙ্গনগর বিখ্যাত ঐতিহ্যবাহী বেত শিল্পের জন্য। বেত শিল্পের অন্যতম ঐতিহ্য হচ্ছে শীতল পাটি। বাঁশ, বেত দিয়ে বানানো বিভিন্ন আসবাবপত্রের বুনন কৌশল দেখে মুগ্ধ হবো। কাছ থেকে বুঝার চেষ্টা করবো নিপুণ হাতের কারুশিল্পীদের জীবনযাত্রা, শুনবো তাদের জীবনের গল্প। পাশেই মৃতশিল্পের জন্য প্রসিদ্ধ এলাসিন গ্রাম। পথিমধ্যে এই শিল্পের কারিগরদের সাথেও দেখা হয়ে যেতে পারে।


এসব দেখতে দেখতে দুপুর গড়িয়ে হয়তো সূর্য্যি মামা পশ্চিম আকাশে হেলে যাবে। আর তার সাথে পেটের আন্দোলনও তীব্র গতিতে বাড়তে থাকবে। সুবিধামত কোনো এক লোকাল হোটেলে দুপুরের খাবারটা খেয়ে নেবো। খাওয়া শেষে ঘুম ঘুম ভাবের উদয় হওয়া মাত্রই একটা মাঠ দেখে নাহয় ভাতঘুমে নিমজ্জিত হলাম আমরা৷ 


আড্ডা শেষ সূর্য্যি মামা নিশ্চয়ই পশ্চিম আকাশের দিগন্ত রেখার দিকে তাড়া করবে। আর আমাদেরও ঢাকায় ফেরার প্রস্তুতি নিতে হবে। এর মধ্যে দিয়েই আমাদের এদিনের অভিযাত্রার সমাপ্তি ঘটবে। এরপর স্থানীয় যানবাহন ও বাসে করে চিরচেনা কর্মব্যস্ত ঢাকার উদ্দেশ্যে রওনা হবো।



এসবই পরিকল্পনা, বাকিটা আমাদের পথই ঠিক করে দেবে।



খরচ- আগের মতোই যার যার তার তার। গাড়িভাড়া, সকাল, দুপুর ও পথের খাবারের খরচ আনুমানিক ৮০০ +/- টাকা নিলেই হবে।



যা যা সাথে থাকা ভালো-


★★অভিযাত্রী সুলভ ভাল একটা মন★★


-জুতা (নিজের আরাম অনুযায়ী)


-পানির বোতল (আবশ্যিক)


-সানগ্লাস


-হ্যাট/টুপি/ছাতা


-কিছু চকলেট


-গামছা/রুমাল


-ব্যক্তিগত প্রয়োজনীয় ঔষধ


* যত্রতত্র ময়লা আবর্জনা ও থুতু ফেলবো না।


* আমাদের অভিযাত্রাগুলো শিশুবান্ধব করার চেষ্টা করা হয়ে থাকে। তাই ধূমপান ও যেকোন ধরণের অসৌজন্যমূলক আচরণ থেকে বিরত থাকব।


যোগাযোগ: +8801924813677 (হাসিব)
- **Event URL**: https://allevents.in/dhaka/ঐতিহ্য-ও-শিল্পের-সন্ধানে-দেলদুয়ারে-অভিযান/200028091045944
- **Event Categories**: 
- **Interested Audience**: 
  - total_interested_count: 253

## Ticket Details


## Event venue details

- **city**: Dhaka
- **state**: DA
- **country**: Bangladesh
- **location**: Mohakhali Bus Stand
- **lat**: 23.772421815513
- **long**: 90.400718202128
- **full address**: Mohakhali Bus Stand, Mohakhali,Dhaka, Bangladesh

## Event gallery

- **Alt text**: ঐতিহ্য ও শিল্পের সন্ধানে দেলদুয়ারে অভিযান
  - **Image URL**: https://cdn-az.allevents.in/events8/banners/8eeb05bb0599073b6c5c15d22877248b63e71cc748d034969f0eea2bfb03c302-rimg-w1200-h800-dc482a07-gmir?v=1745469466

## FAQs

- **Q**: When and where is ঐতিহ্য ও শিল্পের সন্ধানে দেলদুয়ারে অভিযান being held?
  - **A:** ঐতিহ্য ও শিল্পের সন্ধানে দেলদুয়ারে অভিযান takes place on Fri, 25 Apr, 2025 at 06:30 am to Fri, 25 Apr, 2025 at 08:30 pm at Mohakhali Bus Stand, Mohakhali,Dhaka, Bangladesh.
- **Q**: Who is organizing ঐতিহ্য ও শিল্পের সন্ধানে দেলদুয়ারে অভিযান?
  - **A:** ঐতিহ্য ও শিল্পের সন্ধানে দেলদুয়ারে অভিযান is organized by অভিযাত্রী.

## Structured Data (JSON-LD)

```json
[
    {
        "@context": "https://schema.org",
        "@type": "Event",
        "name": "ঐতিহ্য ও শিল্পের সন্ধানে দেলদুয়ারে অভিযান",
        "image": "https://cdn-az.allevents.in/events8/banners/8eeb05bb0599073b6c5c15d22877248b63e71cc748d034969f0eea2bfb03c302-rimg-w1200-h800-dc482a07-gmir?v=1745469466",
        "startDate": "2025-04-25",
        "endDate": "2025-04-25",
        "url": "https://allevents.in/dhaka/ঐতিহ্য-ও-শিল্পের-সন্ধানে-দেলদুয়ারে-অভিযান/200028091045944",
        "location": {
            "@type": "Place",
            "name": "Mohakhali Bus Stand",
            "address": {
                "@type": "PostalAddress",
                "streetAddress": "Mohakhali,Dhaka, Bangladesh",
                "addressLocality": "Dhaka",
                "addressRegion": "DA",
                "addressCountry": "BD"
            },
            "geo": {
                "@type": "GeoCoordinates",
                "latitude": "23.772421815513",
                "longitude": "90.400718202128"
            }
        },
        "eventAttendanceMode": "https://schema.org/OfflineEventAttendanceMode",
        "description": "অভিযাত্রার তারিখ: ২৫ এপ্রিল ২০২৫ | শুক্রবার\n\nরিপোর্টিং- সকাল ৬:৩০ টা\n\nস্থান: মহাখালী বাস টার্মিনাল\n\nঢাকায় থাকবো: সম্ভাব্য রাত ৮:৩০ টা\n\n\nজাপানি একটি প্রবাদ আছে- “বাঁশের নল দিয়ে পুরো আকাশ দেখা যায় না।“ সত্যিই তো তাই। প্রাণ ভরে পুরো আকাশ দেখতে হলে আপনাকে ঘরের বাহিরে দু’পা বাড়াতেই হবে। আর তাইতো কর্মব্যস",
        "organizer": [
            {
                "@type": "Organization",
                "name": "",
                "url": "https://allevents.in/org/অভিযাত্রী/938241",
                "description": "Community Eco tourism at it's very best! and from now we have to do every stapes for Eco friendly so we are here.  "
            }
        ]
    }
]
```