

# Event Details

- **Event Name**: সিলেট বর্ডার হাইকিং ও ক্যাম্পিংয়ে টিম TOUR EXPERT 
- **Event Start and End Date**: Thu, 11 Jun, 2026 at 09:00 pm – Sun, 14 Jun, 2026 at 06:00 am
- **Event Description**: সিলেট বর্ডার হাইকিং ও বিছানাকান্দিতে রাত্রিযাপনে টিম Tour Expart ( ভোলাগঞ্জ - জাফলং) 


?ভারতের মেঘালয়ের পাহাড় সারির পাদদেশে সিলেট বর্ডার ঘেষে বয়ে চলেছে অজস্র ঝর্ণা,ঝিরি ও বিভিন্ন ছড়া/ক্যাসকেড।মনে হয় যেন প্রকৃতির অপূর্ব এক স্বর্গীয় আলপনা।একাধারে বয়ে চলে উৎমা ছড়া,তুরুং ছড়া কিংবা নয়া ছড়ার স্বচ্ছ জলধারা।

?এই সবকিছু একবারে উপভোগ করতে আমরা যাচ্ছি সিলেট বর্ডার হাইকিংয়ের ফাঁকে ফাঁকে বিভিন্ন ছড়াতে ল্যাটানো হবে।সাথে হবে ঝর্ণার ধারে বর্ষা বিলাস।

?এডভেঞ্চার প্রিয় ও হাঁটাহাঁটিতে সক্ষম নারী,পুরুষ, কাপল,ফ্যামিলি সবাই যেতে পারবেন আমাদের সাথে...নিরাপত্তা ও হসপিটালিটির কারণে আমাদের সাথে প্রতিটি ট্রিপেই অনেক ফিমেল ট্রাভেলাররা জয়েন করে থাকেন। সুতরাং আপুরা আমাদের যেকোনো ট্রিপেই জয়েন করতে পারেন একদম নিশ্চিন্তে।

❑ বুকিং সিরিয়াল অনুযায়ী ট্রেনে/বাসে সীট সিরিয়াল হবে।


?ট্রিপের সময়সূচী
** যাত্রা শুরুঃ ১১ই জুন বৃহস্পতিবার রাত ০৯.০০টা ঢাকা /চট্টগ্রাম হতে
** যাত্রার শেষঃ ১৪ই জুন রবিবার, সকাল ৬টা ।

▪️ জন প্রতি খরচ:
 ঢাকা থেকে ঢাকা =৪৮০০/-
চট্টগ্রাম থেকে চট্টগ্রাম =৪৮০০/-
সিলেট থেকে সিলেট =৩৫০০ টাকা ।

?যা যা থাকছে এর মধ্যেঃ
‌★ঢাকা-সিলেট-ঢাকা নন এ/সি বাস/ট্রেনের টিকেট(বাস ৩৬সিট)
★১ম দিন তিন বেলা খাবার(সকাল,দুপুরও রাতের)
★২য় দিন তিন বেলা খাবার (সকাল,দুপুর ও রাতের)

?যা যা থাকবে নাঃ
‌ব্যক্তিগত মেডিসিন
‌ব্যক্তিগত খরচ
‌প্যাকেজের বাইরে কোন খাবার খেলে বা অন্য কোন খরচ করলে।
‌বাসে হোটেল বিরতিতে কোন খাবার

?টিম সাইজঃ ট্যুরের হোস্ট সহ ১৫ জন কম বেশি

?গন্তব্যঃ ভোলাগঞ্জ, ধলাই নদী ,সাদাপাথর, উতমা ছড়া, তুরং ছড়া,বিছানাকান্দি, কুলুম ছড়া,লক্ষণ ছড়া, পান্থুমাই, জাফলং,পিয়াইন নদী,সিলেট।

▪️ কনফার্ম করার শেষ সময়: সিট ফুল হওয়া পর্যন্ত সময় থাকবে। সিট ফুল হয়ে গেলে ইভেন্টটি ক্লোজ করা হবে।

▪️ মৌখিক কনফার্মেশন গ্রহন্যযোগ্য নয় । কনফার্ম করার জন্য উক্ত তারিখের মধ্যে ২,৫০০+৫০= ২,৫৫০ টাকা পাঠাতে (বিকাশ খরচসহ) হবে (বুকিং মানি অফেরতযোগ্য)। 

★ ★ ★ এটি হাইকিং টুর ভেবে চিন্তে বুকিং করবেন। প্রতিদিন প্রায় ৪/৫ ঘন্টা হাইক করতে হবে ★ ★ ★

★ ★ ★ কনফার্মেশন অনুযায়ী সিট বন্টন করা হবে। 

▪️ টাকা পাঠানোর উপায়ঃ
বিকাশ নম্বর সমূহঃ
01822441230 নাজমুল 
01604772366 বর্ষা 
01812364862 আরিফ
01402604390 মাহদী 
018 6640 5317 বক্কর

⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆
কনফার্ম করার শেষ সময়: সীট ফিলাপ হওয়ার আগ পর্যন্ত।
 

*** টাকা পাঠানোর পর একটা ফোন দিয়ে অবশ্যই কনফার্ম করবেন ***
=================================

?যা যা থাকবে নাঃ
‌ব্যক্তিগত মেডিসিন
‌ব্যক্তিগত খরচ
‌প্যাকেজের বাইরে কোন খাবার খেলে বা অন্য কোন খরচ করলে।
‌বাসে হোটেল বিরতিতে কোন খাবার

?এই ট্যুরে কনফার্ম করার আগে দরকার হলে হোস্টদের সাথে কথা বলে আরো ডিটেইলস জেনে 
নিন।

✤✤যা যা সাথে নিতে পারেন✤✤

১) প্রয়োজনীয় ঔষধ পত্র (পরবর্তীতে লিস্ট দিয়ে দেওয়া হবে)।
২) দুই জোড়া মোজা যা আপনাকে ট্রেকিং এ ভীষণ হেল্প করবে, ফুল স্লিভ হ্যান্ড কভারও নিতে পারেন।
৩) উন্নত মানের আরামদায়ক হালকা ব্যাকপ্যাক। ভাল বেল্ট ওয়ালা ট্রেকিং স্যান্ডেল অথবা ট্রেকিং সু ।
৪) যাওয়ার দিন একটি আরামদায়ক প্যান্ট (অবশ্যই জিন্সের নয়), টিশার্ট, পরে যাত্রা করবেন। আর এক্সট্রা একটা টিশার্ট, থ্রি-কোয়ারটার/হাফ প্যান্ট সাথে নিতে পারেন। লুঙ্গি ও বড় গামছা নিতে হবে (কোনোভাবেই টাওয়েল নিবেন না)। আপনার সুবিধার জন্যই আপনাকে এক কাপড়ে ট্রেকিং করতে হবে। মনে রাখবেন পাহাড়ি রাস্তায় ১ গ্রাম ওজনও কম নিলে সেটাই আপনার লাভ।
৫) পানি থেকে ইলেকট্রনিক্স সামগ্রী রক্ষা ও ভেজা কাপড় রাখার জন্য পলিথিন। অবশ্যই ব্যাগের ভিতর রাখা সব জিনিস পত্র আগে থেকেই পলিথিনে মুড়িয়ে রাখবেন, তাহলে বৃস্টি আসলেও বা ব্যাগ পানিতে পড়ে গেলেও আপনার ব্যাগের ভিতরে থাকা সব জিনিস ড্রাই থাকবে।
৬) অবশ্যই টর্চলাইট/ হেডল্যাম্প নিতে হবে। ২টা টর্চলাইট নিবেন অথবা ব্যাকআপ ব্যাটারী নিয়ে নিবেন।
৭) সানগ্লাস, ক্যাপ, ক্যামেরা।
৮) পাহাড়ি এলাকায় মোবাইল চার্জ করার ব্যবস্থা থাকবে না, তাই অবশ্যই সাথে পাওয়ার ব্যাংক নিতে হবে।
৯) অবশ্যই টুথপেস্ট, টুথব্রাশ, মিনি সোপ, মিনি শ্যাম্পু ও টয়লেট টিস্যু নিতে হবে।
১০) মশার কামড় থেকে বাঁচতে অডোমস ক্রিম। যারা অনেক ত্বক সচেতন তারা সাথে সানস্ক্রিন নিয়ে নিতে পারেন।
১১) অবশ্যই নি গার্ড/ নি ক্যাপ নিতে হবে। চাইলে এংলেটও নিতে পারেন।

✤✤যা অবশ্যই মনে রাখা দরকার✤✤

✦ ভ্রমণকালীন যে কোন সমস্যায় টিম লিডারের নির্দেশনা মেনে চলতে হবে।যেকোন সময় প্ল্যান চেঞ্জ হতে পারে।
◾ভ্রমণকালীন সময়ে সবাই সবাইকে সহযোগিতা করবেন।বিপদ বলে কয়ে আসেনা, তাই যেকোন বিপদে সবাইকে এগিয়ে আসতে হবে।
◾সবাই শালীনতার মধ্যে থেকে ভ্রমণ উপভোগ করব। অশালীন কর্মকাণ্ডকে কোন ভাবেই সহ্য করা হবেনা, ট্যুর চলাকালীন সময়েই আপনাকে গ্রুপ থেকে বের করে দেয়া হবে।
◾ আপনার যে কোন আচরণ যাতে অন্যের জন্য বিরক্তির কারন না হয় সে দিকে অবশ্যই আমাদের সবার খেয়াল রাখতে হবে।
◾এ দেশের প্রতিটি জায়গা আমাদের সবার। তাই তার সৌন্দর্য ও পরিচ্ছন্নতা রক্ষার দায়িত্বও আমাদের। তাই যেখানে সেখানে অপচনশীল প্লাস্টিকের জিনিস ফেলা যাবে না।
◾প্রয়োজনের তাগিদে যে কোন সময়ে কোন ট্যুর প্ল্যান বদলানো হতে পারে।
◾স্থানীয় সহ কারো সাথেই খারাপ আচরণ করা যাবে না। স্থানীয়দের ছবি তোলার আগে তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। তাদের ভাষা ও সংস্কৃতির প্রতি যথাযথ সম্মান দেখাতে হবে।
◾কোন ভাবেই কোন ধরনের মাদকদ্রব্য সেবন/বহন করা যাবে না।
◾ সবচেয়ে বড় কথা, অবশ্যই একটি ভ্রমণপিপাসু মন আমাদের সবার মাঝে থাকতে হবে। তাহলেই এই ট্যুরটি আপনার জন্য একটি আজীবনের অর্জন হয়ে থাকবে।
◾ যেহেতু গ্রুপ ট্যুর তাই সবার সাথে মিলেমিশে চলার মানসিকতা থাকতে কবে।
◾ ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করে নিবো।
◾যেহেতু হাইকিং ট্রিপ পাশাপাশি ৪/৫ ঘন্টার হাটাহাটি রয়েছে তাই প্রস্তুতি নিয়ে আসার অনুরোধ রইলো আর আমরা তো আছি আপনাকে যেকোন তথ্য দিয়ে সহযোগিতার জন্য।


যে কোন প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01822441230 নাজমুল
01604-772366 

আশাকরি আপনি ইভেন্ট টি পড়েছেন এবং সবকিছু জেনেশুনে বুঝে আমাদের সাথে যাবেন।
- **Event URL**: https://allevents.in/chittagong/সিলেট-বর্ডার-হাইকিং-ও-ক্যাম্পিংয়ে-টিম-tour-expert/200030199807344
- **Interested Audience**: 
  - total_interested_count: 0

## Ticket Details


## Event venue details

- **city**: Chittagong
- **state**: CG
- **country**: Bangladesh
- **location**: জাফলং সিলেট, বর্ডার পাথর
- **lat**: 22.3467813
- **long**: 91.8519891
- **full address**: জাফলং সিলেট, বর্ডার পাথর, সিলেট,Chittagong, Bangladesh

## Event gallery

- **Alt text**: সিলেট বর্ডার হাইকিং ও ক্যাম্পিংয়ে টিম TOUR EXPERT
  - **Image URL**: https://cdn-az.allevents.in/events3/banners/4e24bb6d12dea702b09e1516375abb0671004b0130f704099d9973f516ac3a75-rimg-w1200-h900-dcebecec-gmir?v=1780806404

## FAQs

- **Q**: When and where is সিলেট বর্ডার হাইকিং ও ক্যাম্পিংয়ে টিম TOUR EXPERT  being held?
  - **A:** সিলেট বর্ডার হাইকিং ও ক্যাম্পিংয়ে টিম TOUR EXPERT  takes place on Thu, 11 Jun, 2026 at 09:00 pm to Sun, 14 Jun, 2026 at 06:00 am at জাফলং সিলেট, বর্ডার পাথর, সিলেট,Chittagong, Bangladesh.
- **Q**: Who is organizing সিলেট বর্ডার হাইকিং ও ক্যাম্পিংয়ে টিম TOUR EXPERT ?
  - **A:** সিলেট বর্ডার হাইকিং ও ক্যাম্পিংয়ে টিম TOUR EXPERT  is organized by Tour Expert.

## Structured Data (JSON-LD)

```json
[
    {
        "@context": "https://schema.org",
        "@type": "Event",
        "name": "সিলেট বর্ডার হাইকিং ও ক্যাম্পিংয়ে টিম TOUR EXPERT",
        "image": "https://cdn-az.allevents.in/events3/banners/4e24bb6d12dea702b09e1516375abb0671004b0130f704099d9973f516ac3a75-rimg-w1200-h900-dcebecec-gmir?v=1780806404",
        "startDate": "2026-06-11",
        "endDate": "2026-06-14",
        "url": "https://allevents.in/chittagong/সিলেট-বর্ডার-হাইকিং-ও-ক্যাম্পিংয়ে-টিম-tour-expert/200030199807344",
        "location": {
            "@type": "Place",
            "name": "জাফলং সিলেট, বর্ডার পাথর",
            "address": {
                "@type": "PostalAddress",
                "streetAddress": "সিলেট,Chittagong",
                "addressLocality": "Chittagong",
                "addressRegion": "CG",
                "addressCountry": "BD"
            },
            "geo": {
                "@type": "GeoCoordinates",
                "latitude": "22.3467813",
                "longitude": "91.8519891"
            }
        },
        "eventAttendanceMode": "https://schema.org/OfflineEventAttendanceMode",
        "description": "সিলেট বর্ডার হাইকিং ও বিছানাকান্দিতে রাত্রিযাপনে টিম Tour Expart ( ভোলাগঞ্জ - জাফলং) \n\n\n?ভারতের মেঘালয়ের পাহাড় সারির পাদদেশে সিলেট বর্ডার ঘেষে বয়ে চলেছে অজস্র ঝর্ণা,ঝিরি ও বিভিন্ন ছড়া/ক্যাসকেড।মনে হয় যেন প্রকৃতির অপূর্ব এক স্বর্গীয় আলপনা।একাধারে বয়ে চলে উৎমা ছড়া,তুরুং ছড়া কিংবা নয়া ছড়ার স্বচ্ছ জলধার",
        "organizer": [
            {
                "@type": "Organization",
                "name": "Tour Expert",
                "url": "https://allevents.in/org/tour-expert/27714984"
            }
        ]
    }
]
```