

# Event Details

- **Event Name**: রহস্যময় রোয়াংছড়ি এক্সপ্লোর ট্রেকে TVB ( ০৯ এপ্রিল ২০২৬ ইং )
- **Event Start and End Date**: Thu, 09 Apr, 2026 at 10:00 pm – Mon, 13 Apr, 2026 at 06:00 am (+06:00)
- **Event Description**: ইভেন্টের নাম - রহস্যময় রোয়াংছড়ি এক্সপ্লোর ট্রেকে TVB ( ০৯ এপ্রিল ২০২৬ ইং )

বসন্তের শেষ প্রান্তে রোয়াংছড়ির বুনো অভিযানে Tour Valley BD
বসন্তের শেষ সময়টাতে প্রকৃতি যেন নতুন রূপে ধরা দেয়। ঠিক সেই সময়েই TVB রওনা দিচ্ছে রোয়াংছড়ির গভীর বুনো সৌন্দর্য আর থ্রিলিং ট্রেইল এক্সপ্লোর করতে।

এই ট্রিপে থাকছে পাঁচটি আনকমন ট্রেইল, আর পথে পথে লুকিয়ে থাকা অসংখ্য খুম, রহস্যময় ঝিরি, পাথুরে ক্যানিয়ন ও অফবিট ল্যান্ডস্কেপ, যা প্রকৃত এডভেঞ্চারপ্রেমীদের জন্য এক অন্যরকম অভিজ্ঞতা।

দিনভর ট্রেকিং শেষে রাত কাটবে পাহাড়ি জুমঘরে।
নিজেদের হাতে রান্না করা পাহাড়ি মুরগি / হাঁস, উনুনের ধোঁয়া, চালের গন্ধ, আর উপত্যকা বেয়ে নামা নরম বাতাস, সব মিলিয়ে তৈরি হবে এক অন্যরকম পাহাড়ি রাতের স্মৃতি।

( 🇧🇩 এটি Tour Valley BD এর অফিসিয়াল কমার্শিয়াল ইভেন্ট 🇧🇩 )

📌 অর্গানাইজেশন - Tour Valley BD

📍 গন্তব্য: রোয়াংছড়ি, বান্দরবান। 

🥾 এক্টিভিটি: মর্ডারেট ট্রেকিং ট‍্যুর। 

🎒  ট্রেকিং স্টাইল: কমফোর্ট ট্রেক।  ( ব্যাকপ্যাক বা কোনো অতিরিক্ত জিনিসপত্র ছাড়া  ট্রেকিং ) 

📊 ট্রেকিং ডিফিকাল্টি: মর্ডারেট টু ইজি। ( নতুন ও মাঝারি অভিজ্ঞদের জন্যও উপযুক্ত )

🗓️ ট্যুর ব্যপ্তিকাল: ৩ দিন ২ রাত। ( আসা-যাওয়া সহ মোট ৪ রাত ৩ দিন )

📌 ট্রেক আইটেনারি: এ বিষয়ে কেবলমাত্র যেতে আগ্রহী ও কনফার্মকারীদের জানিয়ে দেওয়া হবে। 

🏠 অ্যাকোমোডেশন: জুম ঘর বা পাহাড়ি পাড়া।

👩‍❤️‍👨 কাপল পলিসি নেই। 

👥 টিম সাইজ: ১২ জন। 

📅 যাত্রা শুরু: ০৯ এপ্রিল বৃহস্পতিবার (রাত)  ঢাকা ও চট্টগ্রাম থেকে।

📅 ফেরত: ১৩ এপ্রিল সোমবার ভোরে ঢাকা থাকবো ও ১২ এপ্রিল রবিবার রাতে চট্টগ্রাম থাকবো। 

🚌 যাতায়াত - ননএসি বাস, শ‍্যামলী এন আর ট্রাভেলস / হানিফ পরিবহন / মারছা ( যাতায়াত উন্নতমানের বাসে )

🌟 ভ্রমণে যা যা দেখবোঃ

✅ আঙ্গা ঝিরি।
✅ জাদি ঝিরি।
✅  রিজার্ভ ফলস। 
✅ ম্রখ‍্যংগ্রী ট্রেইল।
✅ বাদুর গুহা।
✅  লাভলী পয়েন্ট। 
✅ পাহাড়ি পাড়া ও স্থানীয় জীবনযাত্রা।
✅ অসংখ্য ঝিরি, খুম, ক্যানিয়ন ও ভিউপয়েন্ট। 

💰 প্যাকেজ ফিঃ 
📍 ঢাকা থেকে: ৬৮০০৳
📍 চট্টগ্রাম থেকে: ৫৮০০৳
📍 বান্দরবান সদর থেকে: ৫০০০৳ 

🎒 প্যাকেজে অন্তর্ভুক্ত

🚌 ঢাকা/চট্টগ্রাম ↔ বান্দরবান সদর আপ-ডাউন  বাস টিকিট ( সর্বোচ্চ ভালো মানের ননএসি বাস ),  চাঁদের গাড়ি, নৌকা / ভেলা। 
🍴  খাবার। 
🏠 থাকার ব্যবস্থা।
🎫 গাইড ও সকল প্রকার এন্ট্রি ফি।

( আমাদের ইভেন্টে কোন হিডেন খরচ নেই ) 
___________________________________

🍽️ ইভেন্ট ফুড মেন‍্যু- 

🍳  সকাল - ভাত , ডাল , ডিম ভাজি , আলু ভর্তা,
অথবা পরটা, ডিম, ডাল। 

🍚  দুপুর: ড্রাই ফুড বা মুড়ি মাখা। 

🌙 রাত: ভাত, পাহাড়ি মুরগি বা হাঁস, সবজি বা ভর্তা ও ডাল। ( নিজেরা জুমঘরে বা ট্রেইলে রান্না করে খাবো ) 

* ( খাবারে পাহাড়ি ট্রেডিশনাল খাবার যুক্ত থাকবে কিছু )

_______________________________

❌ অন্তর্ভুক্ত নয়ঃ
* ব্যক্তিগত খরচ।
* উল্লেখ নেই এমন খরচ।

📝 কনফার্মেশন প্রসেসঃ

👉 বিকাশ বা নগদ করুন ঢাকা থেকে হলে = ৩০৬০৳ | চট্টগ্রাম থেকে হলে ২০৪০৳
( বুকিং মানি সম্পূর্ণ অফেরতযোগ্য )

📌 বিকাশ/নগদ নাম্বার: 01710945315

⏰ কনফার্মেশন ডেডলাইন: আসন খালি থাকা পর্যন্ত।

________________________________________

⚠️ TVB ট্রিপে অংশ নেওয়ার আগে যা মানতে হবেঃ (সতর্কতা)
১. স্বাস্থ্য ও শারীরিক প্রস্তুতিঃ
▪ হৃদরোগ, হাঁপানি, উচ্চ রক্তচাপ, হাঁটু বা মেরুদণ্ড সমস্যা থাকলে অংশগ্রহণ করবেন না।
▪ পর্যাপ্ত শারীরিক ফিটনেস এবং দীর্ঘ সময় হাঁটার সক্ষমতা থাকতে হবে।

২. আচরণ, নিয়ম ও টিম মানসিকতাঃ
▪ হোস্ট এবং লোকাল গাইডের নির্দেশ মেনে চলা আবশ্যক।
▪ দলের নিয়ম ও শৃঙ্খলা মানতে হবে, গ্রুপ থেকে আলাদা হয়ে চলা যাবে না।
▪  ক্ষমাশীল মানসিকতা ও ধৈর্যধারণ থাকতে হবে।
▪ পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে না পারলে এই ট্রিপ এড়িয়ে চলুন।
▪ স্থানীয় সংস্কৃতি, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদের প্রতি সম্মান দেখাতে হবে।
▪ ট্রিপ চলাকালীন সময়সূচি, আবহাওয়া বা রুট পরিবর্তনের সাথে মানিয়ে চলতে হবে।
▪ জরুরি পরিস্থিতিতে সতর্ক ও দায়িত্বশীল আচরণ করতে হবে।
ঝুঁকিপূর্ণ স্থানে ছবি বা ভিডিও তোলার জন্য হোস্ট/লোকাল গাইডের অনুমতি নিন।
▪ মাদক ও অ্যালকোহল সম্পূর্ণ নিষিদ্ধ,  ধূমপান করতে হলে নিরাপদ দূরত্বে করুন।

৩. মনোভাব ও প্রত্যাশাঃ
▪ আরামপ্রিয় বা বিলাসভিত্তিক ভ্রমণ আশা করবেন না।
▪ অভিযোগপ্রবণ বা পরিস্থিতির সাথে মানিয়ে চলতে অক্ষম ব্যক্তিদের জন্য নয়।
▪ প্রকৃতির সুরক্ষা, সংরক্ষণ এবং টিম শৃঙ্খলা মানার মানসিকতা থাকতে হবে। 

📝 গুরুত্বপূর্ণ নীতিঃ 
১। এই ইভেন্টে কোনো অংশগ্রহণকারী যদি নিরাপত্তার ঝুঁকি তৈরি করে, অন্য অংশগ্রহণকারী, হোস্ট, স্থানীয় গাইড বা অন্য স্থানীয়দের সাথে অসদাচরণ করে বা যেকোনো ধরনের অসামাজিক কার্যকলাপে জড়ায় তাহলে পরিস্থিতি বিবেচনা করে হোস্ট তাৎক্ষণিক যে সিদ্ধান্ত গ্রহণ করে তা অপরাধী ও অংশগ্রহণকারী সকলে মানতে বাধ্য থাকিবে। সেই সাথে হোস্টের পূর্ণ ক্ষমতা থাকবে তাকে ট্রিপ থেকে বহিষ্কার করার। 
উল্লেখ্য যে, বুকিং বা অংশগ্রহণ বাতিল করা হলেও কোনো রিফান্ড দেওয়া হবে না। এটি ট্রিপের নীতি এবং সকল অংশগ্রহণকারীর জন্য বাধ্যতামূলক। 
২। কোন অংশগ্রহণকারী ট্রিপ চলাকালীন অনাকাঙ্ক্ষিত কোন দুর্ঘটনার শিকার হলে Tour Valley BD গ্রুপ, এডমিন, ট্রিপ বুকিং গ্রহণকারী ও হোস্ট দায় এবং ব‍্যায় গ্রহণ করিবে না। 

🕌 নামাজ ও ধর্মীয় সময়:
ট্রিপ চলাকালীন নির্ধারিত সময়ে নামাজের সুযোগ থাকবে।
অংশগ্রহণকারীরা এই সময় সম্মান সহকারে মানবেন এবং নামাজের জন্য সময় দেবেন।
( অন‍্যান‍্য ধর্মের অনুসারীরাও বিশেষ প্রার্থনার জন্য সময় চাইলে সময় দেওয়া হবে এবং একইভাবে অংশগ্রহণকারীরা এই সময় সম্মান সহকারে মানবেন। 

⛰️ সম্ভাব্য প্রতিবন্ধকতাঃ
▪ ঘুমের জন্য ভালো ব‍্যাবস্থা থাকবেনা।
▪ নেটওয়ার্ক থাকবেনা।
▪ দুপুরে ভাড়ী খাবার থাকবেনা। 
▪ গোসলের জন্য যতেষ্ঠ পানি থাকবেনা। ( পাড়াতে বা জুমঘরে ফেরার আগে ঝিরিতে গোসল করে ফিরতে হবে )
_____________________________________

🎒 জরুরি যা যা নিতে হবেঃ
✔️ ব‍্যাগপ‍্যাক / ব‍্যাগ। ( ব‍্যাগপ‍্যাক হালকা কিন্তু প্রয়োজনীয়, বাধ্যতামূলক )
✔️ ভালো মানের গ্রিপ সহ ট্রেকিং জুতা। ( বাধ্যতামূলক )
✔️ ট্রেকিং প্যান্ট / ফাস্ট-ড্রাই প্যান্ট ( বাধ্যতামূলক )
✔️ এনআইডি কার্ডের ফটোকপি। [ ( বাধ্যতামূলক )  ৩ কপি করে, প্রথম পৃষ্ঠায় নিজের ফোন নাম্বার এবং পরিবারের একজনের ফোন নাম্বার লিখে রাখবেন ]
✔️ স্লিপিং ব্যাগ / লেইনার / চাঁদর। 
✔️ শুকনো খাবার। [ ( বাধ্যতামূলক ) যেমন - খেজুর, বিভিন্ন বাদাম, চকোলেট, আচার, বিস্কুট ইত্যাদি ]
✔️ গরম কাপড়। ( পাহাড়ে এখনো রাতে শীত নামে )
✔️ টি-শার্ট ২/৩টি (হাফ বা ফুল স্লিভ)।
✔️ মোবাইল সেইফটির জন্য ওয়াটারপ্রুফ কভার।
✔️ টুথ ব্রাশ, টুথ পেস্ট।
✔️ গামছা, ক‍্যাপ / টুপি,।
✔️ পানির বোতল (১ লিটার)। 
✔️ প্রাথমিক ওষুধ।
✔️  স্যালাইন, গ্লুকোজ।
✔️ মশার ক্রিম (ওডোমস)।
✔ হেড টর্চ / টর্চলাইট।
✔ অতিরিক্ত ব্যাটারি / পাওয়ার ব্যাংক।
✔ হুইসল 

📞 যোগাযোগ

জুয়েল – 01710945315
ইব্রাহিম – 01608562366
শাফায়াত – 01876139356
আদনান – 0 1881-046018
সিরাজুল – 01839086491 

🌿 এটি শুধু একটি ভ্রমণ নয়, প্রকৃতির সাথে আত্মার মেলবন্ধনের এক অসাধারণ অভিজ্ঞতা। 

আমাদের পেইজ লিঙ্ক - https://www.facebook.com/tourvalleybd 

আমাদের গ্রুপ লিঙ্ক - https://www.facebook.com/share/g/1AncRtt4Uv/

#debotakhum #দেবতাখুম #tourvalleybd #TourEvent #rowangchari #রোয়াংছড়ি #reservefalls  #রিজার্ভফলস  #Bandarban #bandarbantour #আঙ্গাঝিরি #জাদিঝিরি #Angajh #jadijhiri #tourvalleybd #tvb 

💚 Happy Travelling with Tour Valley BD
- **Event URL**: https://allevents.in/chittagong/রহস্যময়-রোয়াংছড়ি-এক্সপ্লোর-ট্রেকে-tvb-০৯-এপ্রিল-২০২৬-ইং/200029880570118
- **Event Categories**: 
- **Interested Audience**: 
  - total_interested_count: 36

## Ticket Details

- **Ticket URL**: http://facebook.com/200029880570118?utm_source=AllEvents.in&utm_medium=event-discovery-platform&utm_campaign=chittagong-events

## Event venue details

- **city**: Chittagong
- **state**: CG
- **country**: Bangladesh
- **location**: পুং সু আ খুম, রোয়াংছড়ি,বান্দরবান
- **lat**: 22.19483
- **long**: 92.21952
- **full address**: পুং সু আ খুম, রোয়াংছড়ি,বান্দরবান, কচ্ছপতলী, রোয়াংছড়ি,Bandarban, Chittagong, Bangladesh

## Event Organizer details

- **affiliate_id**: 2
- **organizer**: Jewel Tanvir (https://allevents.in/org/jewel-tanvir/26641561)

## Event gallery

- **Alt text**: banner
  - **Image URL**: https://cdn-az.allevents.in/events4/banners/81de012ffcc3739358517de3fb2cbc534077dff145c33353999fddda63ec790f-rimg-w963-h1280-dc161615-gmir?v=1774952238
- **Alt text**: thumbnail
  - **Image URL**: https://cdn-az.allevents.in/events4/banners/6b764eec50a5601180630e45b8253be30168f7d7154e7da42385c02052f378aa-rimg-w300-h300-dc040404-gmir?v=1774952238

## FAQs

- **Q**: When is the event happening?
  - **A:** Thu, 09 Apr, 2026 at 10:00 pm (+06:00)
- **Q**: Where is the event happening?
  - **A:** পুং সু আ খুম, রোয়াংছড়ি,বান্দরবান, কচ্ছপতলী, রোয়াংছড়ি,Bandarban, Chittagong, Bangladesh
- **Q**: Who is organizing the event?
  - **A:** Jewel Tanvir
- **Q**: What type of event is this?
- **Q**: Where can I find ticket details about রহস্যময় রোয়াংছড়ি এক্সপ্লোর ট্রেকে TVB ( ০৯ এপ্রিল ২০২৬ ইং ) ?
  - **A:** You can find ticket details about this event on AllEvents.

## Structured Data (JSON-LD)

```json
[
    {
        "@context": "https://schema.org",
        "@type": "Event",
        "name": "রহস্যময় রোয়াংছড়ি এক্সপ্লোর ট্রেকে TVB ( ০৯ এপ্রিল ২০২৬ ইং )",
        "image": "https://cdn-az.allevents.in/events4/banners/81de012ffcc3739358517de3fb2cbc534077dff145c33353999fddda63ec790f-rimg-w963-h1280-dc161615-gmir?v=1774952238",
        "startDate": "2026-04-09T22:00:00+06:00",
        "endDate": "2026-04-13T06:00:00+06:00",
        "url": "https://allevents.in/chittagong/রহস্যময়-রোয়াংছড়ি-এক্সপ্লোর-ট্রেকে-tvb-০৯-এপ্রিল-২০২৬-ইং/200029880570118",
        "eventStatus": "https://schema.org/EventScheduled",
        "location": {
            "@type": "Place",
            "name": "পুং সু আ খুম, রোয়াংছড়ি,বান্দরবান",
            "address": {
                "@type": "PostalAddress",
                "streetAddress": "কচ্ছপতলী, রোয়াংছড়ি,Bandarban, Chittagong, Bangladesh",
                "addressLocality": "Chittagong",
                "addressRegion": "CG",
                "addressCountry": "BD"
            },
            "geo": {
                "@type": "GeoCoordinates",
                "latitude": "22.19483",
                "longitude": "92.21952"
            }
        },
        "eventAttendanceMode": "https://schema.org/OfflineEventAttendanceMode",
        "description": "ইভেন্টের নাম - রহস্যময় রোয়াংছড়ি এক্সপ্লোর ট্রেকে TVB ( ০৯ এপ্রিল ২০২৬ ইং )\n\nবসন্তের শেষ প্রান্তে রোয়াংছড়ির বুনো অভিযানে Tour Valley BD\nবসন্তের শেষ সময়টাতে প্রকৃতি যেন নতুন রূপে ধরা দেয়। ঠিক সেই সময়েই TVB রওনা দিচ্ছে রোয়াংছড়ির গভীর বুনো সৌন্দর্য আর থ্রিলিং ট্রেইল এক্সপ্লোর করতে।\n\nএই ট্রিপে থাকছে পাঁচ",
        "organizer": [
            {
                "@type": "Organization",
                "name": "Jewel Tanvir",
                "url": "https://allevents.in/org/jewel-tanvir/26641561"
            }
        ]
    }
]
```