

# Event Details

- **Event Name**: ঝর্ণায় সীতাকুন্ডের হাঁটুভাঙ্গা-হরিণমারা ট্রেইল
- **Event Start and End Date**: Thu, 02 Jul, 2026 at 07:00 pm – Sat, 04 Jul, 2026 at 06:00 am
- **Event Description**: মানুষের মন নতুন কিছু আবিষ্কারের নেশায় বন-জঙ্গল, পাহাড়, সাগর, নদী কিংবা সমতলে ঘুরে বেড়ায়। সে অদম্য নেশায় আমরা এবার যাচ্ছি ঝর্ণার খোজে পাহাড়ে…

প্রকৃতির এক অপার বিস্ময় আর রোমাঞ্চের নাম চট্টগ্রামের সীতাকুণ্ড রেঞ্জ। এই রেঞ্জের সবুজে ঘেরা ল্যান্ডস্কেপ আর অদেখা সৌন্দর্যের এক মায়াবী অনুভূতির নাম হরিণমারা হাঁটুভাঙ্গা ট্রেইল। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড ও মীরসরাইয়ের সীমানায় অবস্থিত এই ট্রেইলটি মূলত ৩টি ঝর্ণা ও ১টি কৃত্রিম লেকের এক অপূর্ব সমন্বয়। এর মূল আকর্ষণ হরিণমারা ঝর্ণার সামনের গভীর খুমে অতীতে হরিণেরা জলপান করতে আসতো এবং সেখান থেকেই স্থানীয়রা হরিণ শিকার করতো বলে এই ট্রেইলের এমন নামকরণ করা হয়েছে। ট্রেইলটির অন্যতম বিশেষত্ব হলো শর্ট ট্রেইল (Short Trail), যা অ্যাডভেঞ্চারপ্রেমী হাইকারদের পাশাপাশি যারা হাটাহাটিতে অনভিজ্ঞ তাদের জন্য অত্যন্ত আকর্ষণীয়।

আর এই ভ্রমণে আমরা যাচ্ছি সীতাকুণ্ড পাহাড়ে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১,০২০ ফুট উচ্চতায় অবস্থিত। ৭০ কিমি দৈর্ঘের এই সূউচ্চ পাহাড়টির সর্বচ্চ চূড়া হিসেবে ধরা হয় এই চন্দ্রনাথ পাহাড়কে। যার চূড়ায় দাড়ালে আপনি উপভোগ করতে পারবেন এক অন্যরকম নৈসৈর্গিক সৌন্দর্য। পাহড় থেকে সমতল, ঝর্ণা থেকে সমুদ্র কি নেই এখানে। প্রকৃতি যেন তার আপন মনে সাজিয়েছে এই স্থানটিকে। এছাড়াও এই পাহাড়ের কোল ঘষেই ৮০৮ একর জায়গা জুড়ে গড়ে উঠেছে সীতাকুণ্ড ইকো পার্ক। পাহাড়, ঝর্ণা, বৃক্ষরাজি, আর পাখির কলরবে মুখরিত হয়ে থাকে যার প্রতিটি আনাচে কানাচে। এছাড়াও  এখানে রয়েছে সহস্র্য ধারা ঝর্না, চন্দ্রনাথ পাহাড়, চন্দ্রনাথ মন্দির, সীতাকুন্ড ইকো পার্ক, 

# সকল বয়সের নারী পুরুষসহ যেকেও সঙ্গী হতে পারবে আমাদের সাথে।
তবে ৫ বছরের কম না যাওয়াই উত্তম।

>
>
আমাদের প্ল্যানঃ
১৮ জুন বৃহঃবার রাত ১১ টায় সায়দাবাদ থেকে রওনা,
১৯ জুন সারাদিন নীলাম্বর লেক হয়ে হরিণমারা ট্রেইলে হাঁটুভাঙ্গা ও সর্প প্রপাত ঝর্ণায় ঘুরে দেখা। আমরা লেকে গোসল করে দুপুরের খেয়ে চইলে যাব সীতাকুণ্ড পাহাড়ে ট্রেকিং সন্ধ্যায় সীতাকুণ্ড বাজার, রেলস্টেশন ঘুরাঘুরি। রাতের খাবার খেয়ে ঢাকার বাসে রওনা। ভোরে ঢাকা পৌঁছানো।
>
>
যা যা সাথে নেয়া দরকারঃ
১.পাহাড়ে ও ঝিড়িতে হাটার জন্য ভালো গ্রীপের জুতো বা বেল্টযুক্ত স্যান্ডেল
২. ছোট ব্যাকপ্যাক
৩. ২ সেট এক্সট্রা পোশাক
৪. হাঁটার সময় হাতের কনুই এবং হাটুর সুরক্ষার জন্য আংলেট ও নি-ক্যাপ পড়তে পারেন।
৫. সানগ্লাস + হ্যাট / ক্যাপ
৬. ফার্স্ট এইড এবং ওডোমস লোশন
৭. স্যালাইন পানি ও বোতল
৮. সব সময় ১ লিঃ পানি সাথে রাখা।
৯. টয়লেট পেপার/ ওয়েট টিসূ
১০. ট্রেকিং স্টিক / ট্রেকিং পোল
১১. শুকনা খাবার, চকোলেট, বাদাম, পানির বোতল, ক্যান্ডি, ওয়েফার, বিস্কিট, কলা
১২. জাতীয় পরিচয়পত্রের ২ টি কপি সাথে নিতে ভুলবেন না। না থাকলে জন্ম সনদ বা অফিস আইডি
১৩. গামছা
১৪. ক্যমেরা
১৫. রেইনকোট
১৬. পলিথিন
১৭. মোবাইল ফোন রেইন কভার
>
>
ইভেন্ট ফি – ৩০০০/-
>
>
যা যা থাকবেঃ
যাওয়া আসা বাস
সকাল দুপুর রাতের (স্থানীয় রেস্তোরায় খাওয়া)
ট্রেক লিডার
লোকাল ট্রান্সপোর্ট
>
>
যা যা থাকবে নাঃ
নৌকার খরচ
মিনারেল পানি
মেডিসিন
ব্যক্তিগত খচর
>
>
রেজিস্ট্রেশন পদ্ধতি
==========
কনফার্মেশনের জন্য অগ্রীম ১০০০/- টাকা প্রদান করা।
*** টাকা পাঠানোর পর টেক্সট করা।
01711978072 পারসোনাল বিকাস
>
# সকল অবস্থায় Traveler’s Whistle এর সিদ্ধান্তই চুড়ান্ত।
>
নোটঃ
১. সম্ভব হলে ব্যাকপ্যাক কাভার নিবেন এবং সকল জিনিস বড় পলিথিনে ভরে এয়ারটাইট করে তারপর ব্যাকপ্যাকে ভরবেন।
২.দলবদ্ধ হয়ে থাকা খুবই জরুরী। একসাথে থাকলে একে অপরকে হেল্প করা যাবে।
৩. নিয়মিত হাটাহাটি করুন। প্রতিদিনের ব্যায়াম একদিনের এই ট্রেকিং সহজ করে দিবে।
৪.কিছু জানতে বা জানাতে কমেন্ট করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আমাদের প্রশ্নোত্তর বাকিদের কাজে দিবে।
৫. সাথে করে নিয়ে যাওয়া চিপস বা স্যালাইন চকোলেট বিস্কিটের প্যাকেট নিজের পকেটে বা ব্যাগে ভরে রাখবেন, পরে নিদিৃষ্ট স্থানে ফেলে দেয়ার জন্য। সম্ভম না হলে আমাকে দিবেন।
>
>

লোকেশনঃ 
লেক বাম দিক থেকে পাহাড় পেরিয়ে কিছুটা চলার পর ঝিরিপথ দু’ভাগে ভাগ হয়ে গিয়েছে। সেখান থেকে হাতের বাম দিকে গেলে হরিণমারা ঝরনা। আর ডান দিকে কিছুক্ষণ হাঁটার পর আবারো দু’ভাগে ভাগ হয়ে গিয়েছে ঝিরিপথ। এবার হাতের বাম দিকে রয়েছে হাঁটুভাঙা ঝরনা ও ডান দিকে রয়েছে সর্পপ্রপাত ঝরনা।

>
>

বিঃদ্রঃ
 সব থেকে জরূরী, ট্রিপ ডিটেইলস পুরোটা মন দিয়ে পড়া।
 যেকোনো প্রয়োজনে আগে হোস্টকে জানাবেন, আপনার চাওয়া যথাসাধ্য ম্যানেজ করা হবে, এবং সিদ্ধান্ত হোস্ট এর পরামর্শে নিতে হবে।
 যা যা সাথে নিবেন ঢাকা থেকেই নেয়ার চেষ্টা করবেন।
 আশা করি আপনি বিস্তারিত জেনেই আমাদের সাথে যাচ্ছেন।
 সবসময় ময়লা নির্দিষ্ট স্থানে ফেলবো। পরিবেশ নষ্ট না করে আমরা পরিবেশকে উপভোগ করবো।

>
>

ভ্রমণের টাইপঃ ট্রেকিং

এটি ট্রাভেলার্স হুইসেল গ্রুপের একটি নিজস্ব ইভেন্ট। আমাদের অন্যান্য ইভেন্ট সম্পর্কে জানতে বা আমাদের সম্পর্কে জানতে
আমাদের পেজ ও গ্রুপে এড হয়ে থাকতে পারেন।

আমাদের গ্রুপঃ https://www.facebook.com/groups/768808669858355

আমাদের পেজঃ https://www.facebook.com/Sajib072

ইভেন্টটি শেয়ার করে আপনার ফেসবুক বন্ধুদের অংশ নেয়ার সুযোগ করে দিতে এবং পাশাপাশি INVITE করে বন্ধুদের জানাতে পারবেন।


প্রয়োজনেঃ
সজীব
০১৭১১৯৭৮০৭২
ট্রাভেলার্স হুইসেল
- **Event URL**: https://allevents.in/chittagong/ঝর্ণায়-সীতাকুন্ডের-হাঁটুভাঙ্গা-হরিণমারা-ট্রেইল/200030310567120
- **Event Categories**: trips-adventures
- **Interested Audience**: 
  - total_interested_count: 0

## Ticket Details


## Event venue details

- **city**: Chittagong
- **state**: CG
- **country**: Bangladesh
- **location**: BawaChhora - বাওয়াছড়া
- **lat**: 22.707987126869
- **long**: 91.625032424927
- **full address**: BawaChhora - বাওয়াছড়া, BawaChhora Lake Road, Wahedpur, Mirsharai, Chittagong, Bangladesh

## Event gallery

- **Alt text**: ঝর্ণায় সীতাকুন্ডের হাঁটুভাঙ্গা-হরিণমারা ট্রেইল
  - **Image URL**: https://cdn-az.allevents.in/events5/banners/fa989f49dbf5b6af50eabcab12cda9d4a23fc77b2c523ee546caa564e970b91d-rimg-w1200-h900-dcc4d3ed-gmir?v=1782500180

## FAQs

- **Q**: When and where is ঝর্ণায় সীতাকুন্ডের হাঁটুভাঙ্গা-হরিণমারা ট্রেইল being held?
  - **A:** ঝর্ণায় সীতাকুন্ডের হাঁটুভাঙ্গা-হরিণমারা ট্রেইল takes place on Thu, 02 Jul, 2026 at 07:00 pm to Sat, 04 Jul, 2026 at 06:00 am at BawaChhora - বাওয়াছড়া, BawaChhora Lake Road, Wahedpur, Mirsharai, Chittagong, Bangladesh.
- **Q**: Who is organizing ঝর্ণায় সীতাকুন্ডের হাঁটুভাঙ্গা-হরিণমারা ট্রেইল?
  - **A:** ঝর্ণায় সীতাকুন্ডের হাঁটুভাঙ্গা-হরিণমারা ট্রেইল is organized by Syfur Rahman Sajib.

## Structured Data (JSON-LD)

```json
[
    {
        "@context": "https://schema.org",
        "@type": "Event",
        "name": "ঝর্ণায় সীতাকুন্ডের হাঁটুভাঙ্গা-হরিণমারা ট্রেইল",
        "image": "https://cdn-az.allevents.in/events5/banners/fa989f49dbf5b6af50eabcab12cda9d4a23fc77b2c523ee546caa564e970b91d-rimg-w1200-h900-dcc4d3ed-gmir?v=1782500180",
        "startDate": "2026-07-02",
        "endDate": "2026-07-04",
        "url": "https://allevents.in/chittagong/ঝর্ণায়-সীতাকুন্ডের-হাঁটুভাঙ্গা-হরিণমারা-ট্রেইল/200030310567120",
        "location": {
            "@type": "Place",
            "name": "BawaChhora - বাওয়াছড়া",
            "address": {
                "@type": "PostalAddress",
                "streetAddress": "BawaChhora Lake Road, Wahedpur, Mirsharai",
                "addressLocality": "Chittagong",
                "addressRegion": "CG",
                "addressCountry": "BD"
            },
            "geo": {
                "@type": "GeoCoordinates",
                "latitude": "22.707987126869",
                "longitude": "91.625032424927"
            }
        },
        "eventAttendanceMode": "https://schema.org/OfflineEventAttendanceMode",
        "description": "মানুষের মন নতুন কিছু আবিষ্কারের নেশায় বন-জঙ্গল, পাহাড়, সাগর, নদী কিংবা সমতলে ঘুরে বেড়ায়। সে অদম্য নেশায় আমরা এবার যাচ্ছি ঝর্ণার খোজে পাহাড়ে…\n\nপ্রকৃতির এক অপার বিস্ময় আর রোমাঞ্চের নাম চট্টগ্রামের সীতাকুণ্ড রেঞ্জ। এই রেঞ্জের সবুজে ঘেরা ল্যান্ডস্কেপ আর অদেখা সৌন্দর্যের এক মায়াবী অনুভূতির নাম হরিণমারা হ",
        "organizer": [
            {
                "@type": "Organization",
                "name": "Syfur Rahman Sajib",
                "url": "https://allevents.in/org/syfur-rahman-sajib/2543240"
            }
        ]
    }
]
```