

# Event Details

- **Event Name**: Robi Drishty Debate Championship 2026
- **Event Start and End Date**: Thu, 10 Sep, 2026 at 10:00 am (+06:00)
- **Event Description**: রবি দৃষ্টি বিতর্ক চ্যাম্পিয়নশিপ ২০২৬

নব্বই দশকের শুরুতে গণতন্ত্রের নবযাত্রার প্রেরণায় একদল স্বপ্নবাজ তরুণের হাত ধরে বন্দরনগরী চট্টগ্রামে যাত্রা শুরু করে দৃষ্টি চট্টগ্রাম। দীর্ঘ ৩৪ বছরের গৌরবময় পথচলায় সংগঠনটি চট্টগ্রামের তরুণ প্রজন্মের মেধা, মনন, সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশে নিরলসভাবে কাজ করে আসছে।

প্রতিষ্ঠার পর থেকে দৃষ্টি চট্টগ্রাম নিয়মিতভাবে আয়োজন করে আসছে আন্তঃস্কুল, আন্তঃকলেজ ও আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা, বিতর্ক প্রশিক্ষণ, দৃষ্টি স্কুল অব ডিবেট, বিতর্ক উৎসব, বিতর্ক প্রকাশনা, ডিবেট প্রিমিয়ার লীগ, বিজ্ঞান উৎসব, নোবেল বিজ্ঞান বক্তৃতা, গণিত উৎসব, আবৃত্তি সন্ধ্যা, ব্যবসায় ধারণা প্রতিযোগিতা—ব্রেইনস্ট্রমিং, ছায়া জাতিসংঘ সম্মেলন (DCJMUN), দৃষ্টি আড্ডা, তারুণ্যের সংলাপসহ তরুণদের মেধা ও চিন্তাশক্তি বিকাশে নানাবিধ আয়োজন।

চট্টগ্রামের সহপাঠক্রমিক কার্যক্রমের পরিসরকে সমৃদ্ধ করার পাশাপাশি দৃষ্টি চট্টগ্রাম দীর্ঘদিন ধরে বিতর্ককে একটি সুস্থ, যুক্তিনির্ভর ও সৃজনশীল চিন্তার চর্চা হিসেবে প্রতিষ্ঠিত করে আসছে। সৃজনশীল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য তৈরি করেছে অসংখ্য প্ল্যাটফর্ম, যেখানে যুক্তি, জ্ঞান, নেতৃত্ব ও মুক্তচিন্তার বিকাশ ঘটছে।

১৯৯৩ সালে দৃষ্টি চট্টগ্রামের আয়োজনে চট্টগ্রামে প্রথমবারের মতো সাংগঠনিকভাবে আন্তঃস্কুল বাংলা বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় প্রতিবছর নিয়মিত আয়োজনের মধ্য দিয়ে এবারের রবি দৃষ্টি বিতর্ক চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ পদার্পণ করছে ৩১তম আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা। একই সঙ্গে অনুষ্ঠিত হবে ১৯তম আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা।

দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড দৃষ্টি চট্টগ্রামের বিতর্কচর্চা ও তরুণদের মেধা বিকাশের এই যাত্রায় সহযোগী হিসেবে পাশে রয়েছে। এই অংশীদারিত্ব চট্টগ্রামের বিতর্ক অঙ্গনে একটি দীর্ঘস্থায়ী ও সফল কর্পোরেট–সামাজিক উদ্যোগের দৃষ্টান্ত হয়ে উঠেছে।

🏆 রবি দৃষ্টি বিতর্ক চ্যাম্পিয়নশিপ ২০২৬

আয়োজক: দৃষ্টি চট্টগ্রাম
সহযোগী: রবি আজিয়াটা লিমিটেড
আয়োজন:

* ৩১তম আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা
* ১৯তম আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা

📍 স্থান: চট্টগ্রাম
📅 সময়কাল: ১০–১৯ সেপ্টেম্বর ২০২৬

রেজিস্ট্রেশন শুরু হবে খুব তাড়াতাড়ি। 

চট্টগ্রামের সবচেয়ে ঐতিহ্যবাহী ও বৃহৎ বিতর্ক আয়োজনগুলোর একটি রবি দৃষ্টি বিতর্ক চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অংশগ্রহণ করবে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী বিতার্কিকরা। যুক্তি, জ্ঞান, বুদ্ধিদীপ্ততা ও উপস্থাপনার মাধ্যমে তারা মুখোমুখি হবে সমকালীন নানা গুরুত্বপূর্ণ বিষয়ে।

এই আয়োজন শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি তরুণদের মধ্যে মুক্তচিন্তা, যুক্তিবোধ, সহনশীলতা, নেতৃত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশের একটি অনন্য প্ল্যাটফর্ম।

বিতর্কপ্রেমী, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সাবেক বিতার্কিক এবং চট্টগ্রামের সর্বস্তরের মানুষকে এই বর্ণাঢ্য আয়োজনে সাদর আমন্ত্রণ।

যুক্তির মঞ্চে দেখা হবে।
চিন্তার লড়াইয়ে এগিয়ে যাবে তারুণ্য।
- **Event URL**: https://allevents.in/chittagong/robi-drishty-debate-championship-2026/200030587848858
- **Event Categories**: sports
- **Interested Audience**: 
  - total_interested_count: 396

## Ticket Details


## Event venue details

- **city**: Chittagong
- **state**: CG
- **country**: Bangladesh
- **location**: Theatre Institute Chittagong
- **lat**: 22.337308718232
- **long**: 91.832813019622
- **full address**: Theatre Institute Chittagong, Nandan Kanan,Chittagong, Bangladesh

## Event gallery

- **Alt text**: Robi Drishty Debate Championship 2026
  - **Image URL**: https://cdn-az.allevents.in/events4/banners/f58d9a39c6087155897a121245df9b8f72fef68ef3f4bd3ee90b1425b0d8906d-rimg-w1200-h456-dc481818-gmir?v=1787924832

## FAQs

- **Q**: When and where is Robi Drishty Debate Championship 2026 being held?
  - **A:** Robi Drishty Debate Championship 2026 takes place on Thu, 10 Sep, 2026 at 10:00 am to Thu, 10 Sep, 2026 at 10:00 am at Theatre Institute Chittagong, Nandan Kanan,Chittagong, Bangladesh.
- **Q**: Who is organizing Robi Drishty Debate Championship 2026?
  - **A:** Robi Drishty Debate Championship 2026 is organized by Drishty Chittagong.
- **Q**: Who is this event for? Is it right for me?
  - **A:** Robi Drishty Debate Championship 2026 is ideal for sports fans, athletes, fitness enthusiasts, and anyone who loves the thrill of live competitive action and the energy of a crowd. Whether you're a first-time attendee or a longtime enthusiast in Chittagong, this event is thoughtfully curated to deliver a standout experience worth every moment. With 390+ people already showing interest, this is clearly an event worth adding to your calendar - don't miss out.

## Structured Data (JSON-LD)

```json
[
    {
        "@context": "https://schema.org",
        "@type": "Event",
        "name": "Robi Drishty Debate Championship 2026",
        "image": "https://cdn-az.allevents.in/events4/banners/f58d9a39c6087155897a121245df9b8f72fef68ef3f4bd3ee90b1425b0d8906d-rimg-w1200-h456-dc481818-gmir?v=1787924832",
        "startDate": "2026-09-10T10:00:00+06:00",
        "url": "https://allevents.in/chittagong/robi-drishty-debate-championship-2026/200030587848858",
        "eventStatus": "https://schema.org/EventScheduled",
        "location": {
            "@type": "Place",
            "name": "Theatre Institute Chittagong",
            "address": {
                "@type": "PostalAddress",
                "streetAddress": "Nandan Kanan,Chittagong",
                "addressLocality": "Chittagong",
                "addressRegion": "CG",
                "addressCountry": "BD"
            },
            "geo": {
                "@type": "GeoCoordinates",
                "latitude": "22.337308718232",
                "longitude": "91.832813019622"
            }
        },
        "eventAttendanceMode": "https://schema.org/OfflineEventAttendanceMode",
        "description": "রবি দৃষ্টি বিতর্ক চ্যাম্পিয়নশিপ ২০২৬\n\nনব্বই দশকের শুরুতে গণতন্ত্রের নবযাত্রার প্রেরণায় একদল স্বপ্নবাজ তরুণের হাত ধরে বন্দরনগরী চট্টগ্রামে যাত্রা শুরু করে দৃষ্টি চট্টগ্রাম। দীর্ঘ ৩৪ বছরের গৌরবময় পথচলায় সংগঠনটি চট্টগ্রামের তরুণ প্রজন্মের মেধা, মনন, সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশে নিরলসভাবে কাজ করে আসছে।\n\nপ",
        "organizer": [
            {
                "@type": "Organization",
                "name": "Drishty Chittagong",
                "url": "https://allevents.in/org/drishty-chittagong/4673117",
                "description": "Drishty Chittagong, Chittagong. 19,531 likes · 127 talking about this · 20 were here. 30 years of harmony through debates and more"
            }
        ]
    }
]
```