

# Event Details

- **Event Name**: CUSD 17th Thematic Debate Workshop & Championship 2026 ?
- **Event Start and End Date**: Sun, 21 Jun, 2026 at 02:00 pm
- **Event Description**: ? সিইউএসডি ১৭তম থিমেটিক বিতর্ক কর্মশালা ও প্রতিযোগিতা ২০২৬ ? 

আমাদের মাথায় প্রায়ই অনেক বুদ্ধিদীপ্ত ধারণা আসে, কিন্তু সঠিক শব্দ আর সাহসের অভাবে সেগুলো মনের ভেতরেই চাপা পড়ে থাকে। ক্লাসের সেই শান্ত শিক্ষার্থীটি হয়তো মনে মনে হাজারো অকাট্য যুক্তি সাজিয়ে রাখে, কিন্তু সবার সামনে দাঁড়ানোর দ্বিধায় তার কণ্ঠস্বর আর শোনা হয় না।
অথচ বিশ্ববিদ্যালয় জীবনে পাঠ্যবইয়ের থিওরির চেয়েও জরুরি হলো নিজের চিন্তাকে সাহসের সাথে ব্যক্ত করার ক্ষমতা। 
বিশ্ববিদ্যালয় জীবনের শ্রেষ্ঠ অর্জন শুধু সিজিপিএ নয়, বরং নিজেকে একজন আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তোলা। বইয়ের পাতার বাইরে যে বিশাল জগত, সেখানে নিজের জায়গা করে নিতে প্রয়োজন প্রখর বিচারবুদ্ধি আর স্পষ্ট কণ্ঠে কথা বলার সাহস।
 
? বিতর্ক কী?
বিতর্ক শুধুমাত্র মতের বিরোধিতা নয়; এটি যুক্তি, বিশ্লেষণ ও চিন্তার সমন্বয়ে গড়ে ওঠা একটি বুদ্ধিবৃত্তিক শিল্প।
এটি এমন একটি চর্চা, যেখানে তথ্য, যুক্তি ও উপস্থাপনার মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরা হয় এবং ভিন্ন মতামতকে সম্মান রেখে যৌক্তিকভাবে মূল্যায়ন করা হয়।

? বিতর্ক কেন গুরুত্বপূর্ণ?
 বিতর্ক আপনাকে শেখাবে—

? আত্মবিশ্বাসের সাথে নিজের মত প্রকাশ করতে
? যেকোনো পরিস্থিতিতে যুক্তি দিয়ে কথা বলতে
? ভিন্ন মতামতকে সম্মান করতে
? সমস্যা বিশ্লেষণ ও দ্রুত সিদ্ধান্ত নিতে
? নেতৃত্ব ও টিমওয়ার্কের দক্ষতা গড়ে তুলতে

বর্তমান সময়ে একজন দক্ষ শিক্ষার্থী হওয়ার জন্য শুধু একাডেমিক ফলাফল নয়, স্মার্ট কমিউনিকেশন ও ক্রিটিক্যাল থিংকিংও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেখানেই বিতর্ক হতে পারে আপনার সবচেয়ে বড় শক্তি।

? কেন আপনার গন্তব্য হবে CUSD? 
দীর্ঘ ১৭ বছরের ঐতিহ্য নিয়ে Chittagong University School of Debate (CUSD) বিশ্ববিদ্যালয় পর্যায়ে যুক্তিচর্চা ও নেতৃত্ব বিকাশের অন্যতম নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে।
CUSD-এর লক্ষ্য শুধু দক্ষ ডিবেটার তৈরি করা নয়; বরং এমন আত্মবিশ্বাসী তরুণ তৈরি করা, যারা নিজেদের চিন্তা ও কণ্ঠস্বর দিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।
আমাদের ওয়ার্কশপে যা থাকছে:
? নতুনদের উপযোগী সাজানো গঠনমূলক কারিকুলাম
? জাতীয় পর্যায়ের অভিজ্ঞ প্রশিক্ষক ও মেন্টরদের দিকনির্দেশনা
? ইন্টার‌্যাক্টিভ ডিবেট ও পাবলিক স্পিকিং সেশন
? তাৎক্ষণিক যুক্তি নির্মাণ ও উপস্থাপনার অনুশীলন
? দলীয় কার্যক্রম, রোল প্লে ও সমস্যা সমাধানের চর্চা
? প্রতিযোগিতামূলক বিতর্কের জন্য বিশেষ প্রস্তুতি
? মেধাবী ও আগ্রহী শিক্ষার্থীদের সাথে নেটওয়ার্কিংয়ের সুযোগ

? কেন এই ওয়ার্কশপ আপনার জন্য গুরুত্বপূর্ণ? 
 আপনার অর্জনের খাতায় যা যুক্ত হবে: 
? যুক্তি দিয়ে চিন্তা করে বক্তব্য প্রকাশের সুযোগ।
? পাবলিক স্পিকিংয়ের ভয় জয় করে হয়ে উঠবেন একজন দক্ষ বক্তা হওয়ার সুযোগ।
? যেকোনো সমস্যার গভীরে গিয়ে যৌক্তিক সমাধান খোঁজার ক্ষমতা। 
? জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রমাণের সুযোগ। 
? নেতৃত্বের গুণাবলি অর্জন যা আপনার ক্যারিয়ারকে করবে অনন্য। 

? বিশেষ উপহার: এই যাত্রা কেবল এক মাসের নয়! কর্মশালাটি সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে আপনি আগামী ৪ বছরের জন্য CUSD পরিবারের সদস্য হওয়ার এক অনন্য সুযোগ পাবেন। আপনার পুরো বিশ্ববিদ্যালয় জীবন জুড়ে আমরা থাকব আপনার মেধা ও মনন বিকাশের সারথি হয়ে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সফলভাবে কর্মশালা সম্পন্কারীদের জন্য থাকবে সার্টিফিকেট। 

? কর্মশালার খুঁটিনাটি (Workshop Overview)
 অভিজ্ঞ মেন্টর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং জাতীয় পর্যায়ের বিতার্কিকদের সরাসরি তত্ত্বাবধানে:
রেজিস্ট্রেশন ফি: ৫০০ টাকা (৪৮০ + ২০ প্রসেসিং ফি)
রেজিস্ট্রেশন বুথ: ১০ মে – ২১ মে এবং ৭ জুন – ১৮ জুন (জিরো পয়েন্ট)
উদ্বোধনী অনুষ্ঠান: ২৩ জুন
কর্মশালার সময়কাল: ২১ জুন – ২৩ জুলাই
ক্লাসের সময়: দুপুর ১:৩০ – বিকাল ৪:০০ (রবি, মঙ্গল ও বৃহস্পতি)
সমাপনী অনুষ্ঠান: ১ আগস্ট – ৬ আগস্ট

? পেমেন্ট বিস্তারিত

অফলাইন : 
রেজিস্ট্রেশন: সরাসরি জিরো পয়েন্ট বুথে অথবা
অনলাইন :
 বিকাশ/নগদ: 01307109575  (পার্সোনাল — Send Money)
? লিংক অনলাইনে: https://forms.gle/SiwHaiMWowhAvgFp8

? রেজিস্ট্রেশন ডেডলাইন: ১৮ জুন ,২০২৬ 

আপনার সুপ্ত মেধাকে কেবল ডায়েরির পাতায় বন্দি না রেখে, তাকে শাণিত করার সময় এখনই। আপনার জড়তাকে কাটিয়ে সেই জমানো যুক্তিগুলোকে পরিবর্তনের হাতিয়ারে রূপান্তর করাই হোক আপনার বিশ্ববিদ্যালয় জীবনের সবচেয়ে কার্যকর পদক্ষেপ। 

আপনার কণ্ঠস্বরই হোক যুক্তিশীল চিন্তার শক্তি।
- **Event URL**: https://allevents.in/chittagong/cusd-17th-thematic-debate-workshop-and-championship-2026/200030116306053
- **Event Categories**: workshops, sports
- **Interested Audience**: 
  - total_interested_count: 518

## Ticket Details


## Event venue details

- **city**: Chittagong
- **state**: CG
- **country**: Bangladesh
- **location**: Chittagong University, Chittagong, Chittagong Division, Bangladesh
- **lat**: 22.33428
- **long**: 91.83142
- **full address**: Chittagong University, Chittagong, Chittagong Division, Bangladesh

## Event gallery

- **Alt text**: CUSD 17th Thematic Debate Workshop &amp; Championship 2026 ?
  - **Image URL**: https://cdn-az.allevents.in/events8/banners/9aabf8da9f52bb0145156bdea0710e325242946df88bb5038b3216858c3d91b0-rimg-w1200-h602-dc660205-gmir?v=1781878423

## FAQs

- **Q**: When and where is CUSD 17th Thematic Debate Workshop & Championship 2026 ? being held?
  - **A:** CUSD 17th Thematic Debate Workshop & Championship 2026 ? takes place on Sun, 21 Jun, 2026 at 02:00 pm to Sun, 21 Jun, 2026 at 02:00 pm at Chittagong University, Chittagong, Chittagong Division, Bangladesh.
- **Q**: Who is organizing CUSD 17th Thematic Debate Workshop & Championship 2026 ??
  - **A:** CUSD 17th Thematic Debate Workshop & Championship 2026 ? is organized by Chittagong University School of Debate - CUSD.
- **Q**: Who is this event for? Is it right for me?
  - **A:** CUSD 17th Thematic Debate Workshop & Championship 2026 ? is ideal for curious learners, students, and skill-builders looking to gain hands-on knowledge and practical expertise in a focused, interactive setting. Whether you're a first-time attendee or a longtime enthusiast in Chittagong, this event is thoughtfully curated to deliver a standout experience worth every moment. With 510+ people already showing interest, this is clearly an event worth adding to your calendar - don't miss out.

## Structured Data (JSON-LD)

```json
[
    {
        "@context": "https://schema.org",
        "@type": "Event",
        "name": "CUSD 17th Thematic Debate Workshop &amp; Championship 2026 ?",
        "image": "https://cdn-az.allevents.in/events8/banners/9aabf8da9f52bb0145156bdea0710e325242946df88bb5038b3216858c3d91b0-rimg-w1200-h602-dc660205-gmir?v=1781878423",
        "startDate": "2026-06-21",
        "url": "https://allevents.in/chittagong/cusd-17th-thematic-debate-workshop-and-championship-2026/200030116306053",
        "location": {
            "@type": "Place",
            "name": "Chittagong University, Chittagong, Chittagong Division, Bangladesh",
            "address": {
                "@type": "PostalAddress",
                "name": "Chittagong University, Chittagong, Chittagong Division, Bangladesh",
                "addressLocality": "Chittagong",
                "addressRegion": "CG",
                "addressCountry": "BD"
            },
            "geo": {
                "@type": "GeoCoordinates",
                "latitude": "22.33428",
                "longitude": "91.83142"
            }
        },
        "eventAttendanceMode": "https://schema.org/OfflineEventAttendanceMode",
        "description": "? সিইউএসডি ১৭তম থিমেটিক বিতর্ক কর্মশালা ও প্রতিযোগিতা ২০২৬ ? \n\nআমাদের মাথায় প্রায়ই অনেক বুদ্ধিদীপ্ত ধারণা আসে, কিন্তু সঠিক শব্দ আর সাহসের অভাবে সেগুলো মনের ভেতরেই চাপা পড়ে থাকে। ক্লাসের সেই শান্ত শিক্ষার্থীটি হয়তো মনে মনে হাজারো অকাট্য যুক্তি সাজিয়ে রাখে, কিন্তু সবার সামনে দাঁড়ানোর দ্বিধায় তার কণ্ঠস",
        "organizer": [
            {
                "@type": "Organization",
                "name": "Chittagong University School of Debate - CUSD",
                "url": "https://allevents.in/org/chittagong-university-school-of-debate-cusd/12021543",
                "description": "Chittagong University School of Debate - CUSD, Chittagong. 15,520 likes · 387 talking about this · 140 were here. Chittagong University School of Debate,..."
            }
        ]
    }
]
```