

# Event Details

- **Event Name**: "AQUA-SUMMIT" - Econo Service Official Grand Tour 7.0
- **Event Start and End Date**: Thu, 24 Jul, 2025 at 10:00 pm – Sun, 27 Jul, 2025 at 06:00 am
- **Event Description**: Econo Service Official
AQUA - SUMMIT
Official Tour 7.0 
Meghchura Hill Retreat × Cox’s Bazar 

আসসালামু আলাইকুম, 

আমাদের অনেকের কারো হয়তো পাহাড় ভালো লাগে কারো হয়তো সমুদ্র। শীতের পাহাড় ও সমুদ্রের অভিজ্ঞতা তো হলো। এবার তবে বর্ষার সবুজ পাহাড় ও সমুদ্রের হাওয়া উপভোগ করা যাক? বর্ষার সবুজ পাহাড়ের মনোরম প্রকৃতি, বিশুদ্ধ বাতাস,শরীর জুড়ে মেঘের ছোয়া ও পাহাড়ের রানী মাতামুহুরির বয়ে চলার দৃশ্য একই সাথে সমুদ্রের নীল জলরাশী উপভোগ করতে চাইলে আপনাদের আমাদের এই ট্যুরে অংশগ্রহন করতেই হবে।
সেই প্রেক্ষিতে আমরা আবারো আয়োজন করতে বৃষ্টিস্নাত সবুজ পাহাড় ও সমুদ্রের সমন্বয়ে আমাদের পরবর্তী ট্যুর " AQUA - SUMMIT "

পাহাড়ের জুম ঘরে থাকা তার সাথে পাহাড়ের দিন আর রাত  ও পাহাড়ের বুক চিরে বয়ে চলা মাতামুহুরি নদীর অপরূপ সৌন্দর্য্যে উপভোগ করা, ভোরের দিকে মেঘের রাজ্যে নিজেকে আবিষ্কার করা, তারপর দিন সমুদ্রের নীল জলরাশিতে হারিয়ে যাওয়া। 
এসবই হবে আমাদের এবারের ট্যুরে,  তো আর দেরী কেনো?  ট্যুরের বিস্তারিত দেখে নিন আর জলদি বুকিং দিয়ে আমাদের ট্যুরের সঙ্গী হয়ে যান। 
আশা করি এই ট্যুর আপনার জীবনের স্মরণীয় স্মৃতির পাতায় যায়গা করে নিবে।


? ট্যুর প্লেস : মেঘচুড়া হিল রিট্রিট(বান্দরবান) এবং কক্সবাজার। 

?তারিখ : ২৪/০৭/২০২৫, বৃহস্পতিবার। 
?সময় : রাত ১০.০০ টা 

? ট্যুরের সময়কাল ৩ রাত, ২ দিন

? ট্যুর ফি : ৪২০০-/ টাকা মাত্র (জনপ্রতি)

? ট্যুর প্ল্যান : 

? ২৪/০৭/২৫ তারিখ রাত ১০:০০ টায় লক্ষ্মীপুর ঝুমুর পয়েন্টে  আমাদের ইকোনোর কাউন্টার থেকে আমরা ট্যুর যাত্রা শুরু করবো বান্দরবানের লামার উদ্দেশ্যে।  

? ২৫/০৭/২৫ তারিখ সকালে আমরা লামা নেমে অটোযোগে মেঘচুড়া হিল রিট্রিটের সামনে যাবো। এরপর আমরা আমাদের গন্তব্যের (মেঘের রাজ্য, মেঘচুড়া) উদ্দেশে হাঁটা শুরু করবো ২০-২৫ মিনিট হাঁটা (ছোট এবং মাঝারি পাহাড়) শেষে আমরা আমাদের মূল গন্তব্যে পৌঁছাবো। পৌছে আমাদের সকালের নাস্তা সেরে নেবো। সেখানে সবার জন্য জুমঘরে থাকার ব্যবস্থা করা হয়েছে, জুমঘরে আমরা থাকবো (১ টি জুমঘরে একসাথে ১০-১২ জন থাকবো) একটি পুরো পাহাড় জুড়ে শুধু আমরাই থাকবো এবং যে যার মতো ফ্রেশ হয়ে দুপুরের খাবার সেখানে সেরে ফেলবো, বিকালটা আমরা অপরুপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা মেঘচুড়ার চারপাশ  ঘুরে পাহাড় এবং প্রকৃতি উপভোগ করবো, মেঘচুড়ার ঠিক উপরেই আছে মারায়ংতং পাহাড়। যাদের ট্রেকিং পছন্দ তারা চাইলে মারায়ংতং সামিটেও যেতে পারি। পাশ দিয়েই পাহাড়ের বুক চিড়ে বয়ে গেছে মাতামুহুরি নদী।
গোধুলি লগ্নে পাহাড়ের সুর্যাস্ত, নির্মল বাতাস ও নদীর স্রোত এক রোমাঞ্চকর মুহুর্ত্যের সাক্ষী হবো আমরা। সন্ধ্যায় গানের আড্ডায় সবাই একসাথে মেতে উঠবো পাহাড়ের বুকে ক্যাম্প ফায়ার এর সাথে। আড্ডা+গান+ক্যাম্পফায়ার+লাইভ বারবিকিউ সবই হবে একসাথে। 

রাতের খাবার খাওয়া শেষে যে যার নির্ধারিত জুমঘরে চলে যাবো ঘুমানোর জন্য। 


? ২৬/০৭/২৫ তারিখ ভোরে ঘুম থেকে উঠে পাহাড় এবং মেঘের দৃশ্য উপভোগ করবো, পাহাড়ের বুকে মেঘের বয়ে চলার দৃশ্য দেখতে কার না ভালো লাগে, সে অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে আমরা ফ্রেশ হয়ে ৮ টা নাগাদ সকালে নাস্তা সেরে নিবো, তারপর যার যার মতো তৈরি হয়ে ১০ টা নাগাদ আমরা পাহাড় থেকে নেমে নীল জলরাশির উদ্দেশ্যে রওনা দিবো। বর্ষার সমুদ্র উপভোগে এক অন্যরকম রোমাঞ্চ।  

এরপর দুপুরে কক্সবাজার পৌঁছে বাস থেকে নেমে ব্যাগ বাসে রেখে নির্ধারিত হোটেলে দুপুরের খাবার খেয়ে যে যার মতো সমুদ্র উপভোগ করবো এবং কেনাকাটার জন্য মার্কেটগুলোয় ঘুরবো। মনে রাখবেন কক্সবাজারে আমাদের কোনো হোটেলের ব্যবস্থা থাকবে না যেহেতু আমরা অল্পসময় কক্সবাজারে কাটাবো। রাত ১০:০০ টায় আমরা সকলে ডলফিন মোড়ে আমাদের নির্ধারিত হোটেলে একত্রিত হয়ে রাতের খাবার খেয়ে লক্ষ্মীপুরের উদ্দেশ্য রওনা করবো।

? ইনশাআল্লাহ ২৭/০৭/২৫ তারিখ ভোরে আমরা লক্ষ্মীপুর উপস্থিত থাকবো।


✅  ট্যুরে কি কি থাকছে : 

?৬ বেলা খাবার
?লক্ষ্মীপুর-লামা(বান্দরবান) -কক্সবাজার নন-এসি বাস ভাড়া
?লোকাল ট্রান্সপোর্ট ভাড়া
?গ্রুপ টি-শার্ট
?রাত্রীযাপনের জন্য জুমঘর 
?অভিজ্ঞ হোস্ট

❌  ট্যুরে কি কি থাকছে না :

?হোটেল বিরতিতে খরচ
?যাবতীয় ব্যাক্তিগত খরচ 

☑️ ট্যুর অবশ্যই সাথে নিতে হবে : 

?আবহাওয়া উপযোগী জামাকাপড় 
?পাওয়ার ব্যাংক, চার্জার
?এক্সট্রা জামাকাপড়, 
?প্র‍য়োজনীয় ওষুধ
?এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন এর ফটোকপি (৩ কপি করে,মাস্ট)
?ভালো ট্রেকিং স্যান্ডেল
?শুকনা খাবার চাইলে নিতে
 পারেন(বিস্কিট,খেজুর,পিনাট বার,জুস)
?পাহাড়ে রাতে হাটার জন্য ছোট টর্চ লাইট

আগে বুকিং আগে সিট, বুকিং মানি ২০০০ ( অফেরতযোগ্য ) 

বিকাশ : 01950936630 (সৌরভ) 
নগদ: 01609990164 (ইশতিয়াক)

বিকাশ, নগদ এর ক্ষেত্রে ক্যাশআউট চার্জ দিতে হবে।

&gt;টাকা জমা দেয়ার শেষ দিন : ২০/০৭/২০২৫

&gt;যেকোনো প্রয়োজনে যোগাযোগ :
01950936630(সৌরভ)
01992075027(রবিন)
01771757891(নাইম)
01635201580(ওসমান)

&gt;বিশেষ প্রয়োজনে:
 01706889254 (এনামুল)
01609990164 (ইশতিয়াক)

_________ আবারো _________
আমাদের সাথে ভ্রমনের শর্তাবলীঃ

&gt;প্রথমত পাহাড়ে থাকার জন্য লাক্সারিয়াস কোন কটেজ বা হোটেল পাবেন না। পাহাড়ি ঝুমঘরে আমাদের থাকার ব্যবস্থা। কক্সবাজারে আমাদের কোনো হোটেল রুম বুকিং করা হবেনা।  তাই থাকার জায়গা নিয়ে কোন অভিযোগ গ্রহণযোগ্য হবে না। 

&gt;মেঘচুড়ায় উঠতে এবং নামতে আমাদের প্রায় ১ ঘন্টা হাটতে হবে। তাই সেরকম মানসিকতা নিয়েই বুকিং করবেন।

&gt;আমরা একটি পরিবার হয়ে ট্রিপ করবো তাই আমরা সদা পরস্পর পরস্পরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল ও হেল্পফুল থাকবো।নিজেদের কোন ব্যবহারে টিমের কেউ মানসিক ভাবে আহত হতে পারে এমন কোন কাজ করবো না।অহেতুক বিবাদে জড়াবো না। এতে ভ্রমণের ভাল সময় নষ্ট হয়।

&gt;ভ্রমণের সময় কোন প্রাকৃতিক দূর্যোগ বা অন্য কোন সমস্যা সৃষ্টি হলে সবাই মিলে সিদ্ধান্ত নিবো।বিপদ কখনো বলে আসে না। তাই কোন বিপদে যদি ভ্রমণ বাতিল/স্থগিত হয় সেক্ষেত্রে কতৃপক্ষ দায়ী না।যদি দিন/সময় বেড়ে গিয়ে অতিরিক্ত খরচ লাগে সেটা সবাই মিলে বহন করতে হবে।

&gt;ভ্রমনের সময় ম্যানেজমেন্টের কথা চূড়ান্ত বলে গণ্য হবে।

&gt;ভ্রমন পরিচালনার জন্য সবার সহযোগি মানসিকতা থাকতে হবে।

&gt;স্থানীয়দের সাথে এমন কোন আচরণ করবো নাহ যাতে তারা বিরক্ত হয়।

&gt;ট্যূর চলাকালীন সময়ে কোনো মাদকদ্রব্য সেবন করা যাবেনা।

&gt;গ্রুপের কারো সাথে বাজে ব্যবহার করা যাবেনা।

&gt;যারা সাঁতার জানেন না, তাদের লাইফ জ্যাকেট অবশ্যই নিয়ে যেতে হবে বা সেইখান থেকে ভাড়া নিতে হবে।

&gt;&gt;নিজেদের কোন কাজে যেন পরিবেশ বা প্রকৃতির কোন ক্ষতি না হয় এ বিষয়ে সর্বোচ্চ সচেতন থাকবেন।
- **Event URL**: https://allevents.in/chittagong/aqua-summit-econo-service-official-grand-tour-70/200028529319142
- **Event Categories**: business
- **Interested Audience**: 
  - total_interested_count: 216

## Ticket Details

- **Ticket URL**: http://facebook.com/200028529319142?utm_source=AllEvents.in&utm_medium=event-discovery-platform&utm_campaign=chittagong-events

## Event venue details

- **city**: Chittagong
- **state**: CG
- **country**: Bangladesh
- **location**: মেঘচূড়া হিল রিট্রিট-Meghchura Hill Retreat
- **lat**: 21.669491870327
- **long**: 92.24909
- **full address**: মেঘচূড়া হিল রিট্রিট-Meghchura Hill Retreat, Near Marayan Tong, Abashik, Alikadam, Chittagong, Bangladesh

## Event gallery

- **Alt text**: banner
  - **Image URL**: https://cdn-az.allevents.in/events2/banners/acf9b4de73994d4f5b211ca79aa9c7eb3bafa32222caf7de0cab686f9b445487-rimg-w1200-h675-dcffffff-gmir?v=1752894521
- **Alt text**: thumbnail
  - **Image URL**: https://cdn-az.allevents.in/events2/banners/4a837b28c235d61b3cd44f5cd65049dd04408f2a836a76a533e81798c5ef018b-rimg-w300-h300-dcffffff-gmir?v=1752894522

## FAQs

- **Q**: When is the event happening?
  - **A:** Thu, 24 Jul, 2025 at 10:00 pm
- **Q**: Where is the event happening?
  - **A:** মেঘচূড়া হিল রিট্রিট-Meghchura Hill Retreat, Near Marayan Tong, Abashik, Alikadam, Chittagong, Bangladesh
- **Q**: What type of event is this?
  - **A:** business
- **Q**: Where can I find ticket details about "AQUA-SUMMIT" - Econo Service Official Grand Tour 7.0 ?
  - **A:** You can find ticket details about this event on AllEvents.

## Structured Data (JSON-LD)

```json
[
    {
        "@context": "https://schema.org",
        "@type": "Event",
        "name": "&quot;AQUA-SUMMIT&quot; - Econo Service Official Grand Tour 7.0",
        "image": "https://cdn-az.allevents.in/events2/banners/acf9b4de73994d4f5b211ca79aa9c7eb3bafa32222caf7de0cab686f9b445487-rimg-w1200-h675-dcffffff-gmir?v=1752894521",
        "startDate": "2025-07-24",
        "endDate": "2025-07-27",
        "url": "https://allevents.in/chittagong/aqua-summit-econo-service-official-grand-tour-70/200028529319142",
        "location": {
            "@type": "Place",
            "name": "মেঘচূড়া হিল রিট্রিট-Meghchura Hill Retreat",
            "address": {
                "@type": "PostalAddress",
                "streetAddress": "Near Marayan Tong, Abashik, Alikadam",
                "addressLocality": "Chittagong",
                "addressRegion": "CG",
                "addressCountry": "BD"
            },
            "geo": {
                "@type": "GeoCoordinates",
                "latitude": "21.669491870327",
                "longitude": "92.24909"
            }
        },
        "eventAttendanceMode": "https://schema.org/OfflineEventAttendanceMode",
        "description": "Econo Service Official\nAQUA - SUMMIT\nOfficial Tour 7.0 \nMeghchura Hill Retreat × Cox’s Bazar \n\nআসসালামু আলাইকুম, \n\nআমাদের অনেকের কারো হয়তো পাহাড় ভালো লাগে কারো হয়তো সমুদ্র। শীতের পাহাড় ও সমুদ্রের অভিজ্ঞতা তো হলো। এবার তবে বর্ষার সবুজ পাহাড় ও সমুদ্রের হাওয়া উপভোগ করা যাক? বর্ষার সবুজ পাহাড়ের মনোরম প্"
    }
]
```