

# Event Details

- **Event Name**: দুই রাত রাত্রীযাপন এবং ভরা পূর্ণিমায় মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে টিম GDM (32)
- **Event Start and End Date**: Thu, 29 Jan, 2026 at 10:00 pm – Mon, 02 Feb, 2026 at 06:00 am
- **Event Description**: হোস্ট: চিন্ময় সাহা দিগন্ত 01834838592 

"এই ইভেন্টটি Group De Madventurers (GDM) এর একটি অফিসিয়াল ইভেন্ট। সবাইকে ১০০% নিশ্চিত হয়ে ইভেন্টে Going দিতে অনুরোধ করছি। ইভেন্টের সমস্ত আপডেট পেতে Interested দিয়ে রাখলেই যথেষ্ট।"

আমাদের নতুন গ্রুপের লিঙ্কঃ https://www.facebook.com/groups/gdmbd/

আমাদের পেজ লিঙ্কঃ https://www.facebook.com/GroupDeMadventurers/

**সাজেক - যেখানে মেঘের ভাঁজে কান্না জমে**
যদি আমাকে প্রশ্ন করা হয় আপনার জীবনের শ্রেষ্ঠ ভোর কোনটি? আমি ২য় বার না ভেবে উত্তর দিবো- সাজেকে কাটানো সেই ভোর টি। আমার বিশ্বাস সাজেকে যারা ইতিমধ্যে গিয়েছেন তাদের অনেকেরই আমার মত একই উত্তর হবে। সাজেকের প্রতিটি ভোরে মেঘ আর পাহাড়ের অদ্ভুত মেলবন্ধনে যে অপার্থিব প্রকৃতির সৃষ্টি হয় তা দেখার জন্যই ভ্রমন পিপাসুরা বারবার সাজেকে ছুটে যান। সাজকের হেলিপ্যাড কিংবা কংলাক পাহাড়ের চূড়া হতে দেখা সূর্যদয় ও সূর্যাস্তও সারাজীবন মনে রাখার মত স্মৃতি হিসেবে থেকে যায়।

যারা যাবেন কিনা সিউর না তারা Interested এ ক্লিক করে রাখলে সব আপডেট পাবেন। আর একেবারে সিউর হয়েই Going ক্লিক করলে আমাদের জন্য সম্ভাব্য সঙ্গী সম্পর্কে ধারণা পেতে এবং পরবর্তীতে যোগাযোগ করতে সহজ হয়।

*** আর যারা নিশ্চিতভাবে যাচ্ছেন, তারা এই ইভেন্ট নিজস্ব টাইমলাইনে শেয়ার করবেন, যেন আপনার নিজের পরিচিতরাও যাবার সুযোগ পায়।

? দর্শনীয় স্থানসমূহঃ
• সাজেক ভ্যালি
• কংলাক পাহাড় ও কংলাক পাড়া
• রুইলুই পাড়া
• স্টোন গার্ডেন
• লুসাই গ্রাম
• আলুটিলা রহস্য গুহা
• ঝুলন্ত ব্রীজ


♻️ ভ্রমণ খরচঃ ♻️
(নন-এসি বাস)
- ১০,৫০০/- জনপ্রতি, এক রুমে চার জন, এক বেডে দুইজন।
- ১৩,০০০/- জনপ্রতি, এক রুমে দুইজন বা কাপল।

(হুন্দাই এসি বাস)
- ১৪,০০০/- জনপ্রতি, এক রুমে চার জন, এক বেডে দুইজন।
- ১৬,০০০/- জনপ্রতি, এক রুমে দুইজন বা কাপল।

★★চাইল্ড পলিসি আলোচনা সাপেক্ষে
★★বাসে দুইসিটে দুইজন বসবে। যদি কোন কারনে দুই সিটে একজনকে বসতে হয় তাহলে ইভেন্ট ফি বাড়বে।

? কটেজঃ মিজোরাম ভিউ বেস্ট কটেজঃ “সারা নীল কুটির কটেজ”

✳️ বিস্তারিত ভ্রমণ পরিকল্পনাঃ 
&gt;&gt; ২৯শে জানুয়ারী, ২০২৬, বৃহস্পতিবার : 
রাতে ঢাকা থেকে নন-এসি/হুন্দাই এসি বাসে করে যাত্রা শুরু করবো। বাসে হালকা স্ন্যাক্স ও পানি থাকবে।

&gt;&gt; ৩০ জানুয়ারী, ২০২৬, শুক্রবার : 
খুব ভোরে খাগড়াছড়ি পৌঁছে ফ্রেশ হয়ে সকালের ০৭ পদের পাহাড়ী ট্রাডিশনাল নাস্তা ও চা পর্ব সেরে নিবো। এরপর চান্দের গাড়ি নিয়ে সাজেকের উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। ১০:৩০ ঘটিকায় আর্মি স্কর্টের সাথে আমরা আবার সাজেকের দিকে চান্দের গাড়ির বহরের সাথে যাত্রা শুরু করবো। দুপুরের মধ্যে সাজেক পৌঁছে নির্ধারিত রিসোর্টে উঠে ফ্রেশ হয়ে সাজেক সেরা রেস্টুরেন্ট চিম্বালে লাঞ্চ সেরে নিবো। লাঞ্চের পরে হালকা রেস্ট নিয়ে বিকালে আমরা কংলাক পাহাড় ঘুরে দেখবো, এরপর চলে যাবো হেলিপ্যাড এরিয়ায়। সেখানে মিষ্টি বিকেলে স্বর্গীয় পরিবেশে চলবে আনলিমিটেড ফটোসেশন ও সূর্যাস্ত দর্শন। সন্ধ্যার পরে রিসোর্টে ফিরে শুরু হবে আনলিমিটেড আড্ডা ও গানের আসর, প্রস্তুতি শুরু হবে বার-বি-কিউ পার্টির। খাওয়া দাওয়া শেষে আবার শুরু হবে গানের আসর ও আড্ডা, চলবে গভীর রাত পর্যন্ত।

&gt;&gt; ৩১শে জানুয়ারী, ২০২৬, শনিবার:
প্রথম দিন কংলাক পাহাড় না দেখতে পারলে এদিন সকালে কংলাক পাহাড় দেখে ফেলবো। ঘুরবো স্টোন গার্ডেন, লুসাই গ্রাম সহ আশে পাশের সুন্দর সুন্দর জায়গা গুলোতে। এদিন দুপুরে খাবো ব্যাম্বু বিরিয়ানী। সকালে সূর্যের সাথে ও রাতে চাদের সাথে হবে স্পেশাল ফটোগ্রাফি। রাতে রিসোর্টের সামনে হবে বার বি কিউ ও লোকাল শিল্পী দিয়ে গানের আসর।

&gt;&gt; ০১লা ফেব্রুয়ারী, ২০২৬, রবিবার:
মেঘেদের হানায় ঘুম ভাঙবে সবার, কটেজের দরজা খুলে যে দৃশ্য দেখা যাবে তা সারাজীবনের অর্জন হয়ে থেকে যাবে। এই অপার্থিব সৌন্দর্য্য চোখে মাখিয়ে আমরা সকালের নাস্তা সেরে ধীরেসুস্থে ফেরার জন্য ব্যাগ গুছিয়ে নেবো।তারপর খাগড়াছড়ি ফিরে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে আমরা বেড়িয়ে পড়বো প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত খাগড়াছড়ির বিভিন্ন স্পট দেখার জন্য। যাবো আলুটিলা রহস্য গুহা, ও ঝুলন্ত ব্রীজ। সন্ধ্যার মধ্যে শহরে ফিরে ফ্রেশ হয়ে খাগড়াছড়ির বিখ্যাত রেস্টুরেন্টে ডিনার করবো। ডিনার শেষে রাত ১০ টার বাসে আর্মি স্কর্টের সাথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবো।

&gt;&gt; ০২রা ফেব্রুয়ারী, ২০২৬, সোমবার :
সকাল ৬ টার মধ্যে ঢাকায় পৌঁছব ইনশাআল্লাহ্‌।

কনফার্ম করার জন্য নিম্নোক্ত নাম্বারগুলোর যেকোন একটিতে ৭১৪০/- (অফেরতযোগ্য) বিকাশ/নগদ/রকেট করে ফোন করে অথবা ইভেন্টে পোস্ট দিয়ে জানাতে হবে। কেউ চাইলে ঢাকায় স্বশরীরের দেখা করেও এডভান্স করতে পারেন। ট্রীপ সাইজ ২৪ জন।

বিকাশ নম্বর সমূহঃ
শরীফ - 01674948668
লালন - 01711312726
আরিফ - 01912191847
সোহাগ - 01670152610
চিন্ময় সাহা - 01834838592

✤✤ রকেট নম্বরঃ
শরীফ - 01674948668(6)
আরিফ - 01912191847(9)
সোহাগ - 01670152610(9)

✤✤ নগদ নম্বরঃ
শরীফ - 01674948668
আরিফ - 01912191847
লালন - 01711312726
চিন্ময় সাহা - 01834838592

♣♣ ব্যাংকের হিসাব নম্বরঃ
(01) Mohammad Samsul Arefin
A/C- 1151570014570
Dutch Bangla Bank Ltd
Mirpur-01 Branch

(02) Mohammad Arif-Uz-Zaman
A/C-02934011309
Bank Asia Ltd, Mirpur Branch


❇️ এই ট্যুর প্যাকেজে যা যা থাকছেঃ ❇️
১। ঢাকা-খাগড়াছড়ি-ঢাকা নন-এসি/ হুন্দাই এসি বাসের ভাড়া।
২। খাগড়াছড়ি-সাজেক-খাগড়াছড়ি চান্দের গাড়ি ভাড়া।
৩। রিসোর্ট ভাড়া (শেয়ার বেসিসে, আশা করি সেরা মানের রিসোর্টে থাকার ব্যবস্থা করতে পারবো) ।
৪। সকালের নাস্তা, লাঞ্চ, ডিনার/বার-বি-কিউ/গ্রান্ড ডিনার খরচ। প্রতিবেলার খাবারে থাকবে পাহাড়ি ফ্লেভার।
৫। সকল স্পটগুলোতে এন্ট্রি ফি।
৬। সকল ধরনের লোকাল ট্রান্সপোর্ট ভাড়া।
৭। লুসাই গ্রামের পোষাক পড়ার খরচ।

? যা যা থাকছে নাঃ ?
১। কোনো ধরনের ব্যক্তিগত খরচ।
২। কোন ধরনের মেডিসিন খরচ।

⚜️ যা যা সাথে নেওয়া উচিতঃ ⚜️
• রবি,এয়ারটেল, টেলিটক সিম।
• মশা থেকে বাঁচার জন্য ওডোমস ক্রিম।
• গামছা নিবেন যেন রোদে মাথায় ঢেকে হাঁটা যায়।
• ভাল গ্রীপ ওয়ালা স্যান্ডেল/জুতা।
• সানগ্লাস, হ্যাট, ক্যাপ, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)।
• ব্রাশ ,প্রয়োজনীয় ঔষধ।
• মোবাইলের রেইন কভার (বৃষ্টি হলেও ভিডিও ও ছবি তোলার জন্য,এবং মোবাইলের প্রোটেকশন এর জন্য)।
• ক্যমেরা এবং এর এক্সট্রা ব্যাটারি।
• চার্জের জন্য পাওয়ার ব্যাংক (সাজেকে বিদ্যুৎ নেই,তবে জেনারেটর আছে,তবে তা যথেষ্ট নয়)।

** যে বিষয়গুলো সার্বক্ষণিক বিবেচনায় রাখতে হবেঃ

• ট্রিপ কনফার্মেশন এর উপর ভিত্তি করে বাসের সিট এবং রিসোর্ট দেয়া হবে।
• সব কিছুতে স্যাক্রিফাইজিং মাইন্ড থাকতে হবে, একে অন্যকে সহায়তা করতে হবে।
• এই ট্রিপে মোটামুটি হাঁটতে হতে পারে বিভিন্ন যায়গায়, যদিও খুব বেশি নয়।
• এখানে এক রুমে ৪/৬ জন করে মিলে-মিশে থাকতে হবে, ছেলেদের এবং মেয়েদের আলাদা রুম হবে।
• ভ্রমণকালীন যে কোন সমস্যায় টিম লিডারের নির্দেশনা মেনে চলুন।
• সবাই শালীনতার মধ্যে থেকে ভ্রমণ উপভোগ করব। অশালীন কর্মকাণ্ডকে কোন ভাবেই সহ্য করা হবেনা, ট্যুর চলাকালীন সময়েই আপনাকে গ্রুপ থেকে বের করে দেয়া হবে।
• আপনার যে কোন আচরণ যাতে অন্যের জন্য বিরক্তির কারন না হয় সে দিকে অবশ্যই আমাদের সবার খেয়াল রাখতে হবে।
• এ দেশের প্রতিটি জায়গা আমাদের সবার। তাই তার সৌন্দর্য ও পরিচ্ছন্নতা রক্ষার দায়িত্বও আমাদের।
• প্রয়োজনের তাগিদে যে কোন সময়ে কোন পরিকল্পনা বদলানো হতে পারে।
• স্থানীয় সহ কারো সাথেই খারাপ আচরণ করা যাবে না। স্থানীয়দের ছবি তোলার আগে তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। তাদের ভাষা ও সংস্কৃতির প্রতি যথাযথ সম্মান দেখাতে হবে।
• কোন ভাবেই কোন ধরনের মাদকদ্রব্য সেবন/বহন করা যাবে না।
• সবচেয়ে বড় কথা, অবশ্যই একটি ভ্রমণপিপাসু মন আমাদের সবার মাঝে থাকতে হবে।

যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন:
লালন- 01711312726
শরীফ- 01674 948668
আরিফ- 01516124059
পলাশ- 01673898407
চিন্ময় সাহা - 01834838592

#GDM
#Awalktonature
- **Event URL**: https://allevents.in/aizwal/দুই-রাত-রাত্রীযাপন-এবং-ভরা-পূর্ণিমায়-মেঘের-রাজ্য-সাজেক-ভ্যালিতে-টিম-gdm-32/200029498560423
- **Event Categories**: 
- **Interested Audience**: 
  - total_interested_count: 18

## Ticket Details


## Event venue details

- **city**: Aizwal
- **state**: MZ
- **country**: India
- **location**: Sajek valley - সাজেক ভ্যালি
- **lat**: 23.34676
- **long**: 92.21425
- **full address**: Sajek valley - সাজেক ভ্যালি, Sajek Union, Baghaichari Upazila, Aizwal, India

## Event gallery

- **Alt text**: দুই রাত রাত্রীযাপন এবং ভরা পূর্ণিমায় মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে টিম GDM (32)
  - **Image URL**: https://cdn-az.allevents.in/events5/banners/f75d6d048172ddec07d4a8b3cb648d4ff6818babbf623f10dd51ee85b0e5e02b-rimg-w1080-h812-dca9a5a4-gmir?v=1769053875

## FAQs

- **Q**: When and where is দুই রাত রাত্রীযাপন এবং ভরা পূর্ণিমায় মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে টিম GDM (32) being held?
  - **A:** দুই রাত রাত্রীযাপন এবং ভরা পূর্ণিমায় মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে টিম GDM (32) takes place on Thu, 29 Jan, 2026 at 10:00 pm to Mon, 02 Feb, 2026 at 06:00 am at Sajek valley - সাজেক ভ্যালি, Sajek Union, Baghaichari Upazila, Aizwal, India.
- **Q**: Who is organizing দুই রাত রাত্রীযাপন এবং ভরা পূর্ণিমায় মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে টিম GDM (32)?
  - **A:** দুই রাত রাত্রীযাপন এবং ভরা পূর্ণিমায় মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে টিম GDM (32) is organized by Chinmoy Saha Digonto.

## Structured Data (JSON-LD)

```json
[
    {
        "@context": "https://schema.org",
        "@type": "Event",
        "name": "দুই রাত রাত্রীযাপন এবং ভরা পূর্ণিমায় মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে টিম GDM (32)",
        "image": "https://cdn-az.allevents.in/events5/banners/f75d6d048172ddec07d4a8b3cb648d4ff6818babbf623f10dd51ee85b0e5e02b-rimg-w1080-h812-dca9a5a4-gmir?v=1769053875",
        "startDate": "2026-01-29",
        "endDate": "2026-02-02",
        "url": "https://allevents.in/aizwal/দুই-রাত-রাত্রীযাপন-এবং-ভরা-পূর্ণিমায়-মেঘের-রাজ্য-সাজেক-ভ্যালিতে-টিম-gdm-32/200029498560423",
        "location": {
            "@type": "Place",
            "name": "Sajek valley - সাজেক ভ্যালি",
            "address": {
                "@type": "PostalAddress",
                "streetAddress": "Sajek Union, Baghaichari Upazila",
                "addressLocality": "Aizwal",
                "addressRegion": "MZ",
                "addressCountry": "IN"
            },
            "geo": {
                "@type": "GeoCoordinates",
                "latitude": "23.34676",
                "longitude": "92.21425"
            }
        },
        "eventAttendanceMode": "https://schema.org/OfflineEventAttendanceMode",
        "description": "হোস্ট: চিন্ময় সাহা দিগন্ত 01834838592 \n\n\"এই ইভেন্টটি Group De Madventurers (GDM) এর একটি অফিসিয়াল ইভেন্ট। সবাইকে ১০০% নিশ্চিত হয়ে ইভেন্টে Going দিতে অনুরোধ করছি। ইভেন্টের সমস্ত আপডেট পেতে Interested দিয়ে রাখলেই যথেষ্ট।\"\n\nআমাদের নতুন গ্রুপের লিঙ্কঃ https://www.facebook.com/groups/gdmbd/\n\nআমাদের পেজ ল",
        "organizer": [
            {
                "@type": "Organization",
                "name": "Chinmoy Saha Digonto",
                "url": "https://allevents.in/org/chinmoy-saha-digonto/22602474"
            }
        ]
    }
]
```