

# Event Details

- **Event Name**: মহাররমের ফযিলত আশুরা
- **Event Start and End Date**: Tue, 16 Jun, 2026 at 01:00 pm (+06:00)
- **Event Description**: মুহাররম ও আশুরার ফজিলত

আল্লাহর পক্ষ থেকে সম্মানিত ও ফজিলতপূর্ণ এক মাস – মুহাররম। আর এই মাসের বিশেষ এক দিন হচ্ছে আশুরা, যাকে কেন্দ্র করে রয়েছে ইতিহাস, শিক্ষা ও অফুরন্ত সওয়াবের বার্তা।

১. মুহাররম সম্মানিত মাস

রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন:
“বছর হচ্ছে বারো মাসে, এর মধ্যে চারটি মাস সম্মানিত।
তিনটি ধারাবাহিক – যিলকদ, যিলহজ্ব, মুহাররম; আর চতুর্থটি হল রজব।”
📚 সহীহ বুখারী ২/৬৭২


---

২. রামাযানের পর সেরা রোজা

আবূ হুরায়রা (রাযি.) থেকে বর্ণিত,
“রামাযানের পরে সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহাররমে। আর ফরয নামাজের পরে সর্বোত্তম নামাজ হল রাতের তাহাজ্জুদ।”
📚 সহীহ মুসলিম হা/১১৬৩


---

৩. আশুরা: এক মহান দিন

নবী করিম ﷺ মদিনায় এসে দেখতে পেলেন ইহুদিরা ১০ মুহাররমে রোজা রাখে। জিজ্ঞেস করলে তারা বলল:
“এটি সেই দিন, যেদিন আল্লাহ মূসা আ. ও তাঁর জাতিকে মুক্তি দিয়েছেন এবং ফেরআউনকে ডুবিয়ে মারেন।”
নবীজি ﷺ বলেন,
“আমরা তো মূসা আ.-এর অনুসরণের অধিক হকদার।”
অতঃপর তিনি নিজেও রোজা রাখলেন এবং সাহাবাদেরও রোজা রাখার আদেশ দিলেন।
📚 সহীহ মুসলিম হা/১১৩০


---

৪. এই দিনটি প্রশংসিত ও কল্যাণময়

রাসূল ﷺ বলেছেন,
“এটি একটি মহৎ দিন।”
📚 মুসলিম
অন্য বর্ণনায় এসেছে:
“এটি একটি কল্যাণময় দিন।”
📚 বুখারী ১৮৬৫


---

৫. নাজাতের দিন

আল্লাহ এই দিনেই মূসা আ.-কে ফেরআউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন। এবং তার জাতিকে রক্ষা করেছিলেন।
📚 সহীহ মুসলিম হা/১১৩০


---

৬. নূহ আ.-এর নৌকার থেমে যাওয়ার দিন

ইমাম আহমদ বর্ণনা করেন:
“এই দিনেই নূহ আ.-এর কিশ্তি জুদি পর্বতে স্থির হয়েছিল।”
তাই তিনি শুকরিয়া আদায়ে রোজা রেখেছিলেন।
📚 ফাতহুল বারী ৫/৪৩৯


---

৭. নবী মূসা আ. ও নূহ আ. রোজা রেখেছিলেন

উভয় নবী শুকরিয়া স্বরূপ আশুরার দিনে রোজা রেখেছিলেন।
📚 সহীহ মুসলিম ও ফাতহুল বারী


---

৮. রাসূলুল্লাহ ﷺ নিজেও এই দিনটির অপেক্ষায় থাকতেন

ইবনে আব্বাস (রাযি.) বলেন:
“আমি রাসূল ﷺ-কে আশুরা ও রামাযানের রোজার জন্য সবচেয়ে বেশি আগ্রহী হতে দেখেছি।”
📚 সহীহ বুখারী ১৮৬৭


---

৯. আশুরার রোজা এক বছরের গোনাহ মাফের কারণ

আবু কাতাদাহ (রাযি.) থেকে বর্ণিত,
রাসূল ﷺ বলেন:
“আমি আশাকরি, আশুরার রোজা পূর্ববর্তী এক বছরের গোনাহ মাফ করে দেবে।”
📚 সহীহ মুসলিম হা/১৯৭৬


---

১০. তাসুআ ও আশুরা – একসাথে রোজা রাখা উত্তম

ইবনে আব্বাস (রাযি.) বলেন:
লোকেরা বলল: ইহুদি-খ্রিস্টানরা আশুরার দিনকে মহৎ মনে করে।
রাসূল ﷺ বললেন,
“পরের বছর এলে আমরা ৯ তারিখেও রোজা রাখব ইনশাআল্লাহ।”
কিন্তু সে বছর আসার আগেই তিনি ইন্তিকাল করেন।
📚 সহীহ মুসলিম হা/১৯৪৬


---

🔖 উপসংহার

মুহাররম ও আশুরা কেবল একটি ইতিহাস নয়, বরং তা এক উপলক্ষ—তাওহীদের, ত্যাগের, কৃতজ্ঞতার ও ক্ষমা প্রার্থনার। আসুন, আমরা এই দিনের শিক্ষায় নিজেকে গড়ি, এবং সে অনুযায়ী আমল করি।



#Ashura #Muharram1447 #ImamHussain #Karbala #YaHussain #Matam #ShiaTradition #IslamicHistory #আশুরা #মুহাররম #কারবালা #ইমাম_হুসাইন #শোক_মিছিল #ইসলামের_ইতিহাস #শহীদদের_স্মরণে #মাতম #ইমাম_হোসেন #১০_মুহাররম
- **Event URL**: https://allevents.in/agartala/মহাররমের-ফযিলত-আশুরা/200028719009554
- **Event Categories**: 
- **Interested Audience**: 
  - total_interested_count: 33

## Ticket Details


## Event venue details

- **city**: Agartala
- **state**: TR
- **country**: India
- **location**: Brahmanbaria-ব্রাহ্মণবাড়িয়া
- **lat**: 23.9994
- **long**: 91.1108
- **full address**: Brahmanbaria-ব্রাহ্মণবাড়িয়া, Brahmanbaria, Agartala, India

## Event gallery

- **Alt text**: মহাররমের ফযিলত আশুরা
  - **Image URL**: https://cdn-az.allevents.in/events7/banners/1d9fe29adb5ec11b580ece4c5b1192dfd1f9959b923baffb0ab28685248d3feb-rimg-w1200-h630-dc141918-gmir?v=1775041335

## FAQs

- **Q**: When and where is মহাররমের ফযিলত আশুরা being held?
  - **A:** মহাররমের ফযিলত আশুরা takes place on Tue, 16 Jun, 2026 at 01:00 pm to Tue, 16 Jun, 2026 at 01:00 pm at Brahmanbaria-ব্রাহ্মণবাড়িয়া, Brahmanbaria, Agartala, India.
- **Q**: Who is organizing মহাররমের ফযিলত আশুরা?
  - **A:** মহাররমের ফযিলত আশুরা is organized by Saidur Saiful..

## Structured Data (JSON-LD)

```json
[
    {
        "@context": "https://schema.org",
        "@type": "Event",
        "name": "মহাররমের ফযিলত আশুরা",
        "image": "https://cdn-az.allevents.in/events7/banners/1d9fe29adb5ec11b580ece4c5b1192dfd1f9959b923baffb0ab28685248d3feb-rimg-w1200-h630-dc141918-gmir?v=1775041335",
        "startDate": "2026-06-16T13:00:00+06:00",
        "url": "https://allevents.in/agartala/মহাররমের-ফযিলত-আশুরা/200028719009554",
        "eventStatus": "https://schema.org/EventScheduled",
        "location": {
            "@type": "Place",
            "name": "Brahmanbaria-ব্রাহ্মণবাড়িয়া",
            "address": {
                "@type": "PostalAddress",
                "streetAddress": "Brahmanbaria",
                "addressLocality": "Agartala",
                "addressRegion": "TR",
                "addressCountry": "IN"
            },
            "geo": {
                "@type": "GeoCoordinates",
                "latitude": "23.9994",
                "longitude": "91.1108"
            }
        },
        "eventAttendanceMode": "https://schema.org/OfflineEventAttendanceMode",
        "description": "মুহাররম ও আশুরার ফজিলত\n\nআল্লাহর পক্ষ থেকে সম্মানিত ও ফজিলতপূর্ণ এক মাস – মুহাররম। আর এই মাসের বিশেষ এক দিন হচ্ছে আশুরা, যাকে কেন্দ্র করে রয়েছে ইতিহাস, শিক্ষা ও অফুরন্ত সওয়াবের বার্তা।\n\n১. মুহাররম সম্মানিত মাস\n\nরাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন:\n“বছর হচ্ছে বারো মাসে, এর মধ্যে চারটি মাস সম্মানিত।\nতিনটি ধারাব",
        "organizer": [
            {
                "@type": "Organization",
                "name": "Saidur Saiful.",
                "url": "https://allevents.in/org/saidur-saiful/26509332"
            }
        ]
    }
]
```